শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার রোধে সক্রিয় বিজিবি

জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার রোধে সক্রিয় বিজিবি

সীমান্তবর্তী এলাকায় জ্বালানি তেলের নিরাপদ ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত এবং অবৈধ মজুদ ও পাচার প্রতিরোধে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের অস্থিরতার প্রেক্ষাপটে যশোর রিজিয়ন এ বিষয়ে জোরদার কার্যক্রম চালাচ্ছে।

বিজিবি সূত্র জানায়, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি ও অস্থিতিশীলতার সুযোগে যাতে সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশে জ্বালানি তেল পাচার না হয়, সে লক্ষ্যে সীমান্ত এলাকায় টহল, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

বিজিবির গৃহীত পদক্ষেপের মধ্যে রয়েছে—জ্বালানি ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, ডিপো থেকে ফিলিং স্টেশন পর্যন্ত সরবরাহ স্বাভাবিক রাখা, সীমান্ত ও নৌপথে পাচার প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় অবৈধ মজুদ বন্ধ করা।

যশোর রিজিয়নের আওতাধীন সাতটি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ১৯২টি বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়েছে। পাশাপাশি ২৯টি ফিলিং স্টেশন পর্যবেক্ষণ, ১ হাজার ৯৩৬টি তল্লাশি ও মোবাইল টহল, ১ হাজার ১৩১টি চেকপোস্ট পরিচালনা এবং ৯৪৬টি মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে। বিভিন্ন সংস্থা ও বাহিনীর সঙ্গে ৯৭টি যৌথ অভিযানও পরিচালিত হয়েছে।

নৌপথে পাচার ঠেকাতে স্পিডবোটের মাধ্যমে নিয়মিত টহল দেওয়া হচ্ছে, ফলে নদীপথেও সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা সম্ভব হচ্ছে।

বিজিবি জানিয়েছে, সংশ্লিষ্ট সব সংস্থা ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা সম্ভব। এ জন্য কোনো গুজবে বিভ্রান্ত না হয়ে সন্দেহজনক কার্যক্রম দেখা গেলে দ্রুত বিজিবিকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় সারাদেশে ৯টি জেলার ১৯টি ডিপোতে বিজিবি মোতায়েন রয়েছে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

আরও

পিরোজপুরে স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

সারা দেশ

পিরোজপুরে স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

পিরোজপুরের নেছারাবাদে শিশু শিক্ষার্থীদের জন্য বরাদ্দ স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের কারণে ছাত্রদল নেতা না...

২০২৬-১০-০২ ১৭:৫৭

সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সারা দেশ

সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ঢাকা জেলার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৪হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রায়হান ইসলাম (২৮) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ...

২০২৬-১০-০২ ১৪:২৮

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

সারা দেশ

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের আজমপুর নতুনপাড়া গ্রামের আবেদ হাসান জয়, গাজীপুরে গুরুতর আহত অবস্থায় আছে। আবেদ হোসেন জ...

২০২৬-১০-০১ ২৩:০৪