মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে দুর্বার আন্দোলন: নাহিদ ইসলাম

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে দুর্বার আন্দোলন: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকার সংবিধান সংস্কারের নামে প্রহসন না করে দ্রুত গণভোটের মাধ্যমে জনগণের রায় বাস্তবায়ন করুক।

অন্যথায় ওলামা অ্যালায়েন্সসহ জুলাই বিপ্লবের সব অংশীজন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে বৃহত্তর রাজপথের দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। আন্দোলন ইতোমধ্যেই শুরু হয়েছে। তবে সরকার চাইলে এখনো সংসদে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের সুযোগ রয়েছে।

সোমবার রাজধানীর বিএমএ অডিটরিয়ামে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স আয়োজিত ‘রক্তাক্ত জুব্বা’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন ইসলামী ও রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। রাজনৈতিকবিশ্লেষণ

জুলাই বিপ্লবের চেতনা বিক্রি করে কেউ রাজনীতি করছে না উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, জনগণের যে আকাঙ্ক্ষা ছিল—রাষ্ট্র সংস্কার, বৈষম্যহীন বাংলাদেশ গঠন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা—সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানানো হচ্ছে। সরকার যদি এটিকে ‘জুলাই চেতনা বিক্রি’ বলে, তাহলে তা তাদের রাজনৈতিক ব্যাখ্যা; তবে জনগণ বাস্তবতা জানে।

তিনি বলেন, জুলাই বিপ্লবের সবচেয়ে বড় সুফল বর্তমান সরকার পেয়েছে। বিপ্লবের কারণেই তারা রাষ্ট্রক্ষমতায় এসেছে। অথচ ক্ষমতায় এসে জনগণের প্রত্যাশা পূরণে তারা ব্যর্থ হচ্ছে।

নাহিদ ইসলাম বলেন, জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষে আন্দোলনের বিভিন্ন অংশীজনের অবদান মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ১৮ থেকে ২০ জুলাই যখন সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছিল, তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং মাদ্রাসার শিক্ষার্থীরাই আন্দোলনে নতুন গতি এনে দিয়েছিল।

২০১৩ সালের আন্দোলন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাটবিরোধী আন্দোলন, ২০১৮ সালের কোটা সংস্কার ও নিরাপদ সড়ক আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্রসমাজের বৃহত্তর ঐক্য তৈরি হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, দেশের যেকোনো জাতীয় সংকটে এই ঐক্য বজায় থাকবে এবং জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে।

ওলামায়ে কেরাম ও মাদ্রাসা শিক্ষার্থীদের অবদানের কথা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম এবং দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে ওলামাদের ভূমিকা ছিল। আওয়ামী লীগ সরকারের আমলে ইসলাম ও মাদ্রাসা শিক্ষার্থীদের ‘জঙ্গিবাদ’ তকমা দিয়ে দমন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ‘রক্তাক্ত জুব্বা’ শুধু জুলাই বিপ্লবের প্রতীক নয়, বরং গত কয়েক দশক ধরে বাংলাদেশসহ বিশ্বজুড়ে ইসলাম ও মুসলমানদের ওপর নির্যাতনেরও প্রতীক। এই জুব্বা বিদ্রোহ ও সংগ্রামের প্রতীক হিসেবে ভবিষ্যতেও অনুপ্রেরণা জোগাবে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই বিপ্লব, শাপলা আন্দোলন এবং মোদিবিরোধী আন্দোলনসহ বিভিন্ন কর্মসূচিতে নিহত ও ক্ষতিগ্রস্ত ওলামা ও মাদ্রাসা শিক্ষার্থীদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মাননা দিতে হবে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সরকার একদিকে রাষ্ট্রপতির আদেশকে অবৈধ ও সংবিধানবিরোধী বলছে, অন্যদিকে সেই রাষ্ট্রপতিকেই বহাল রেখেছে। একইভাবে প্রধান নির্বাচন কমিশনারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, যদি সংবিধান লঙ্ঘনের অভিযোগ সত্য হয়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে।

নাহিদ ইসলাম বলেন, ২০২৬ সালের নির্বাচন বিদ্যমান সংবিধান অনুযায়ী হয়নি। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর যে রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, সেটিকে শুধু সংবিধানের ভাষায় ব্যাখ্যা করা সম্ভব নয়; বরং জনগণের রায় ও আকাঙ্ক্ষার আলোকে তা মূল্যায়ন করতে হবে।

আরও

আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে দুর্নীতির টুঁটি চেপে ধরার আহ্বান বিরোধীদলীয় নেতার

রাজনীতি

আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে দুর্নীতির টুঁটি চেপে ধরার আহ্বান বিরোধীদলীয় নেতার

জাতীয় সংসদকে দেশের মজলুম ও সাধারণ মানুষের আশা-আকাঙ্খার ‘মিলনমেলা’ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ড. শ...

২০২৬-০৭-১৫ ১৯:৩৮

আমরা জুলাই শহীদদের কাছে চিরঋণী: জামায়াত আমির

রাজনীতি

আমরা জুলাই শহীদদের কাছে চিরঋণী: জামায়াত আমির

১৬ জুলাই (শহীদ দিবস)-কে আমাদের জাতীয় ইতিহাসে এক গৌরবময় ও বেদনাবিধুর দিন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফি...

২০২৬-০৭-১৪ ২৩:১৩

সংবিধান সংশোধন কমিটি গঠন, প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট

রাজনীতি

সংবিধান সংশোধন কমিটি গঠন, প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট

সংবিধান সংশোধন বিষয়ক বিশেষ কমিটি গঠনের প্রতিবাদে সংসদ থেকে ওয়াক আউট করেছে বিরোধী দল। আজ সোমবার (১৩ জুলাই) রাত ৯টা ২৩ মিন...

২০২৬-০৭-১৩ ২১:৫৭

শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হলে বিএনপির পতন ঘটাব: নাসীরুদ্দীন পাটওয়ারী

রাজনীতি

শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হলে বিএনপির পতন ঘটাব: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, যদি বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন এবং শেখ হাসিনা...

২০২৬-০৭-১২ ২২:৩৮

ফেরিকাণ্ড নিয়ে তোলপাড়: ব্যাখ্যা দিলেন হান্নান মাসউদ

রাজনীতি

ফেরিকাণ্ড নিয়ে তোলপাড়: ব্যাখ্যা দিলেন হান্নান মাসউদ

নোয়াখালীর হাতিয়ায় চেয়ারম্যানঘাট ছেড়ে যাওয়ার পর মাঝনদী থেকে ফেরি ঘুরিয়ে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্না...

২০২৬-০৭-১২ ১৮:৩৯

ঘুষ দিয়ে শিক্ষক হলে শিক্ষার মান বাড়বে না: রিজভী

রাজনীতি

ঘুষ দিয়ে শিক্ষক হলে শিক্ষার মান বাড়বে না: রিজভী

ঘুষের বিনিময়ে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের সংস্কৃতি দেশের শিক্ষা ব্যবস্থার জন্য বড় হুমকি বলে মন্তব্য করে...

২০২৬-০৭-১১ ২২:৪০