শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার জাদুঘরে স্থান পেয়েছে জামদানি শাড়ি

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার জাদুঘরে স্থান পেয়েছে জামদানি শাড়ি

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর রোমে অবস্থিত সদর দপ্তরের জাদুঘরে বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি শাড়ি, পাঞ্জাবি ও পাজামা প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শ‌নিবার (২৩ মে) বাংলাদেশ দূতাবাস, রোমের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ‌্য জা‌নি‌য়ে‌ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ দূতাবাস, রোম-এর ধারাবাহিক প্রচেষ্টা ও উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের এই ঐতিহ্যবাহী পোশাকগুলো এফএও-এর জাদুঘরে স্থান পেয়েছে।

বাংলাদেশি জামদানি শাড়িটি জাদুঘরের ‘‌ট্রেডিশন অ‌্যান্ড ই‌নো‌ভেশন’ কক্ষে স্থায়ীভাবে প্রদর্শিত হবে এবং পাঞ্জাবি ও পাজামা পর্যায়ক্রমিকভাবে প্রদর্শিত হবে।

বাংলাদেশের এই ঐতিহ্যবাহী পোশাকগুলো এফএও-এর সদর দপ্তরে আগত বিভিন্ন দেশের ব্যক্তিদের সামনে বাংলাদেশের সমৃদ্ধ বস্ত্র ঐতিহ্য, কৃষিনির্ভর জীবনধারা, গ্রামীণ সংস্কৃতি ও কারুশিল্পকে আন্তর্জাতিক পরিমণ্ডলে উপস্থাপন করবে।

আরও

বিমান মন্ত্রণালয়ে সিন্ডিকেট দূর করতে চেষ্টা চলছ: আফরোজা খানম

জাতীয়

বিমান মন্ত্রণালয়ে সিন্ডিকেট দূর করতে চেষ্টা চলছ: আফরোজা খানম

মন্ত্রণালয়ের বিভিন্নখাতে সিন্ডিকেট রয়েছে উল্লেখ করে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম জানিয়েছেন, তার ম...

২০২৬-০৮-১৪ ২৩:১০

আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’

জাতীয়

আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আগামী ৪ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার বসছে ‘সুপার সেল কার বাজ...

২০২৬-০৮-১৪ ১৩:১৩

সাদা মনের আদর্শবান শিক্ষক যখন জাতির অভিভাবক

জাতীয়

সাদা মনের আদর্শবান শিক্ষক যখন জাতির অভিভাবক

মহামান্য রাষ্ট্রপতি। তিনি রাষ্ট্রের এক নম্বর ব্যক্তি। এই পদ যিনি অলংকৃত করবেন তিনি হবেন সকল বিতর্কের ঊর্ধ্বে। তার ব্যক্ত...

২০২৬-০৮-১৪ ১১:৩৮

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

জাতীয়

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ঝাড়খন্ড ও তৎসংল...

২০২৬-০৮-১৪ ১১:০৭

সরকারের সমালোচনায় কোনো বাধা নেই: তথ্য প্রতিমন্ত্রী

জাতীয়

সরকারের সমালোচনায় কোনো বাধা নেই: তথ্য প্রতিমন্ত্রী

সরকারের সমালোচনা করতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, সরকারের...

২০২৬-০৮-১৪ ১১:০৬

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, স্বর্ণপদক পাচ্ছে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান

জাতীয়

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, স্বর্ণপদক পাচ্ছে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৬ থেকে ৩০ আগস্ট সারা দেশে পালিত হবে জ...

২০২৬-০৮-১৩ ১৯:১৩