শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Channel18

প্রযুক্তি

ইউটিউব শর্টসে এআই অ্যাভাটার

ইউটিউব শর্টসে এআই অ্যাভাটার

ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব তাদের শর্ট ভিডিও সেবা শর্টসে নতুন এআই-নির্ভর অ্যাভাটার ফিচার চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের চেহারা ও কণ্ঠ ব্যবহার করে ভার্চুয়াল ভিডিও তৈরি করতে পারবেন।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই ফিচারের ফলে কনটেন্ট নির্মাতারা তাদের ডিজিটাল পরিচয়ের ওপর আরও নিয়ন্ত্রণ পাবেন। একই সঙ্গে এআই দিয়ে তৈরি ভিডিওতে স্বচ্ছতা নিশ্চিত করতে বিশেষ লেবেল ও ওয়াটারমার্ক যুক্ত থাকবে, যেমন সিন্থআইডি ও সিটুপিএ শনাক্তকারী।

প্রতিবেদন অনুযায়ী, ফিচারটি ব্যবহার করতে হলে ‘এআই প্লেগ্রাউন্ড’-এ গিয়ে লাইভ সেলফি ও কণ্ঠ রেকর্ড করতে হবে। এরপর তৈরি হবে বাস্তবসম্মত ভার্চুয়াল অ্যাভাটার, যা ব্যবহারকারী নিজের পছন্দ অনুযায়ী পরিবর্তন বা উন্নত করতে পারবেন।

অ্যাভাটার তৈরির ক্ষেত্রে কিছু নির্দেশনাও দিয়েছে ইউটিউব। যেমন—ফোন চোখের সমতলে রাখা, পর্যাপ্ত আলো নিশ্চিত করা, শান্ত পরিবেশে থাকা এবং ফ্রেমে একা থাকা। এছাড়া এই ফিচার ব্যবহারের জন্য ব্যবহারকারীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে এবং অ্যাকাউন্টের মালিক নিজেই হতে হবে।

অ্যাভাটার তৈরি হয়ে গেলে ব্যবহারকারী টেক্সট নির্দেশনার মাধ্যমে সর্বোচ্চ ৮ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিও তৈরি করতে পারবেন। পাশাপাশি বিদ্যমান শর্টস ভিডিওতেও ‘রিমিক্স’ ও ‘রি-ইম্যাজিন’ অপশনের মাধ্যমে অ্যাভাটার যুক্ত করার সুযোগ থাকবে।

ইউটিউব আরও জানিয়েছে, ব্যবহারকারীরা চাইলে যেকোনো সময় তাদের অ্যাভাটার বা সংশ্লিষ্ট ভিডিও মুছে ফেলতে পারবেন। তবে ভিডিও মুছে ফেললেও অ্যাভাটার স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে না। টানা তিন বছর ব্যবহার না হলে অ্যাভাটার নিজে থেকেই মুছে যাবে।

নতুন এই ফিচার ধাপে ধাপে বিশ্বব্যাপী চালু করা হবে। গত এক বছরে প্ল্যাটফর্মটিতে যুক্ত হওয়া বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচারের ধারাবাহিকতায় এটি যুক্ত হলো। সংশ্লিষ্টদের মতে, এসব উদ্যোগ কনটেন্ট তৈরি ও ব্যবহার অভিজ্ঞতাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তুলবে।

আরও

সুনো ঘিরে কপিরাইট আতঙ্ক : এআই দিয়ে ‘নকল গান’ তৈরির অভিযোগ

প্রযুক্তি

সুনো ঘিরে কপিরাইট আতঙ্ক : এআই দিয়ে ‘নকল গান’ তৈরির অভিযোগ

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সংগীত তৈরির প্ল্যাটফর্ম সুনো–কে ঘিরে কপিরাইট লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠেছে। সামান্য কারসাজিতেই...

২০২৬-০৪-০৬ ১০:৫৬

যেসব ভুলের কারণে আপনার গাড়ি বেশি তেল পোড়াচ্ছে

প্রযুক্তি

যেসব ভুলের কারণে আপনার গাড়ি বেশি তেল পোড়াচ্ছে

বর্তমানে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট অনেক দেশের মতো আমাদের দেশেও বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। পেট্রো...

২০২৬-০৪-০৫ ২০:২১

বাংলা উইকিপিডিয়ার শীর্ষ পঠিতের তালিকায় খামেনি-রাহুল

প্রযুক্তি

বাংলা উইকিপিডিয়ার শীর্ষ পঠিতের তালিকায় খামেনি-রাহুল

মার্চ মাসে বাংলা উইকিপিডিয়ায় সবচেয়ে বেশি পঠিত পাতার তালিকা প্রকাশ করা হয়েছে। এতে শীর্ষে রয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আলী...

২০২৬-০৪-০২ ২০:৪৯

স্পাইওয়্যারে নজরদারি: ব্যবহারকারীদের সতর্ক করল হোয়াটসঅ্যাপ

প্রযুক্তি

স্পাইওয়্যারে নজরদারি: ব্যবহারকারীদের সতর্ক করল হোয়াটসঅ্যাপ

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্মার্টফোনে নজরদারির ঘটনা সামনে এসেছে। ইতালীয় একটি প্রতিষ্ঠানের তৈরি ক...

২০২৬-০৪-০২ ১৮:৩৯

ইনস্টাগ্রামে আসছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন

প্রযুক্তি

ইনস্টাগ্রামে আসছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আয়ের পথ খুঁজছে মেটা। এর অংশ হিসেবে কয়েকটি দেশে প্রিমিয়াম সাবস্ক্রিপশন সেবা পরীক্ষামূলকভাবে চ...

২০২৬-০৪-০১ ২০:৫৮