রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলার হুমকি ট্রাম্পের

ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলার হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ শিগগিরই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতকে তিনি বড় কোনো যুদ্ধ হিসেবে দেখছেন না। ভিয়েতনাম যুদ্ধে প্রায় এক লাখ মার্কিন নাগরিক নিহত হওয়ার তুলনায় বর্তমান সংঘাতে এখন পর্যন্ত মাত্র ১৮ জন আমেরিকান নিহত হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্প জানান, ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ধারাবাহিকভাবে নয়, বরং বিরতিতে বিরতিতে চালানো হচ্ছে। একই সঙ্গে ইরানের আরও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ইঙ্গিত দেন তিনি।

‘পিকঅ্যাক্স মাউন্টেন’ ইরানের নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের কাছে অবস্থিত। অত্যন্ত সুরক্ষিত এই এলাকায় মাটির গভীরে দুটি সুড়ঙ্গ কমপ্লেক্স রয়েছে। ধারণা করা হয়, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের একটি অংশ সেখানে থাকতে পারে।      

এর আগে ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালালেও গভীর ভূগর্ভস্থ অবকাঠামো পুরোপুরি ধ্বংস হয়েছে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ফলে পিকঅ্যাক্স মাউন্টেনকে লক্ষ্য করে নতুন হামলার হুমকি ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে উত্তেজনা আরও বাড়াতে পারে।

আরও

মার্কিন সামরিক সুরক্ষায় হরমুজ পাড়ি দেবে ৭০ লাখ ব্যারেল তেল-গ্যাস

আন্তর্জাতিক

মার্কিন সামরিক সুরক্ষায় হরমুজ পাড়ি দেবে ৭০ লাখ ব্যারেল তেল-গ্যাস

যুক্তরাষ্ট্রের সামরিক সুরক্ষায় প্রায় ৭০ লাখ ব্যারেল তেল ও গ্যাস নিয়ে কয়েকটি ট্যাংকার হরমুজ প্রণালি পাড়ি দেওয়ার প্রস্তুতি...

২০২৬-০৯-০৫ ২০:৩৭

বিমানের মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার

আন্তর্জাতিক

বিমানের মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার

দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তল্লাশি চালিয়ে ১২০ পিস স্বর্ণ উদ্ধার করা হয়েছ...

২০২৬-০৯-০৫ ১৭:২৫

মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান

আন্তর্জাতিক

মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান

মদিনার সব মসজিদে নারীদের নামাজের জন্য আলাদা স্থান খোলার অনুমোদন দিয়েছেন সৌদি আরবের ইসলামবিষয়ক মন্ত্রী শেখ ড. আবদুল লতিফ...

২০২৬-০৯-০৫ ১৩:৪০

চীনে প্রবল বর্ষণে ভেঙে পড়ল নদীর বাঁধ, নিখোঁজ বহু

আন্তর্জাতিক

চীনে প্রবল বর্ষণে ভেঙে পড়ল নদীর বাঁধ, নিখোঁজ বহু

তাইফুন (ঘূর্নিঝড়) সাউদেলের প্রভাবে প্রবল বর্ষণে চীনের দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ ফুজিয়ানের চেংজিয়াংয়ের পুতিয়ান শহরের একটি...

২০২৬-০৯-০৫ ১৩:৩৫

মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়ায় ঢোকার পথে ৮ বাংলাদেশিসহ আটক ১৬

আন্তর্জাতিক

মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়ায় ঢোকার পথে ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে সমুদ্রপথে অবৈধভাবে ইন্দোনেশিয়ায় প্রবেশের চেষ্টার অভিযোগে ৮ বাংলাদেশিসহ ১৬ জনকে আটক করেছে দেশটির নৌবাহ...

২০২৬-০৯-০৫ ০৯:২১

ইরানকে সহায়তা, তুরস্কের ব্যাংকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক

ইরানকে সহায়তা, তুরস্কের ব্যাংকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানের ওপর আরও আর্থিক চাপ সৃষ্টির সর্বশেষ প্রচেষ্টার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র শুক্রবার তুরস্কের একটি আর্থিক প্রতিষ্ঠানের...

২০২৬-০৯-০৪ ২৩:০১