মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ইরাকে ইরানি ড্রোন হামলায় ব্রিটিশ তেল কোম্পানি ক্যাস্ট্রলের ডিপো ভস্মীভূত

ইরাকে ইরানি ড্রোন হামলায় ব্রিটিশ তেল কোম্পানি ক্যাস্ট্রলের ডিপো ভস্মীভূত

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে একটি ব্রিটিশ তেল কোম্পানিতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইরান। কুর্দিস্তানের রাজধানী ইরবিলের উপকণ্ঠে অবস্থিত ক্যাস্ট্রল অয়েল প্ল্যান্টে এই হামলার পর সেখানে বিশাল অগ্নিকাণ্ড ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। যুক্তরাজ্যে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সৈয়দ আলী মুসাভি ব্রিটিশ সামরিক ঘাঁটিতে হামলার প্রচ্ছন্ন হুমকির দেয়ার পরপরই এই ঘটনা ঘটল। খবর মিরর নিউজ।

জানা গেছে, ইরবিল-মোসুল মহাসড়কের পাশে অবস্থিত সরদার গ্রুপের পরিচালিত ক্যাস্ট্রল তেলের গুদামে দফায় দফায় ড্রোন হামলা চালানো হয়। স্থানীয় কর্মকর্তাদের তথ্যমতে, মোট চারটি ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়েছে। এর মধ্যে তিনটি ড্রোন সরাসরি গুদামে আঘাত হানে এবং একটি মাঝ আকাশে ধ্বংস করা হয়। প্রথম হামলাটি হয় সকাল সাড়ে সাতটায়, যখন তেলের ডিপোটি লক্ষ্য করে প্রথম ড্রোনটি ধেয়ে আসে। এরপর ফায়ার সার্ভিস আগুন নেভানোর কাজ শুরু করলে আরও দুবার ড্রোন হামলা চালানো হয়।

ইরবিলের গভর্নর উমিদ খোশনব জানিয়েছেন, হামলার ভয়াবহতা ও উচ্চ দাহ্য পদার্থের উপস্থিতির কারণে গুদামের ভেতরে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। নিরাপত্তার খাতিরে একপর্যায়ে উদ্ধারকর্মীদের ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়া হয়। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো কর্মী বা সাধারণ মানুষ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, লন্ডনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তারা ব্রিটিশ সামরিক ঘাঁটিগুলোকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচনা করছেন। তার অভিযোগ, যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড বিমানঘাঁটি ব্যবহার করে মার্কিন বোমারু বিমানগুলো ইরানিদের বিরুদ্ধে অস্ত্র সরবরাহ করছে। তিনি স্পষ্ট করেছেন, ব্রিটেনের ওপর পরবর্তী হামলার বিষয়টি তাদের আত্মরক্ষার অংশ এবং এটি সম্পূর্ণ নির্ভর করছে যুক্তরাজ্যের কার্যক্রমের ওপর।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে শুরু হওয়া এই সংঘাতের জেরে ইরাক বারবার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। উপসাগরীয় অঞ্চলে শিপিং ও তেল অবকাঠামোতে হামলার কারণে ইরাকের তেল রপ্তানি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যা দেশটির অর্থনীতির জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ হামলার পর পুরো অঞ্চলজুড়ে এখন চরম যুদ্ধ আতঙ্ক বিরাজ করছে।

আরও

আবারও ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক ইলন মাস্ক

আন্তর্জাতিক

আবারও ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক ইলন মাস্ক

স্পেসএক্স ও টেসলার শেয়ারের দাম বাড়ায় আবারও এক ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক হয়েছেন ইলন মাস্ক। সোমবার শেয়ারবাজার খোলার পর...

২০২৬-১০-০৬ ১২:৩৬

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

আন্তর্জাতিক

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) স্বরাষ্ট্রমন্ত্রীরা নথিবিহীন অভিবাসীদের জোরপূর্বক বহিষ্কারসংক্রান্ত নতুন বিধ...

২০২৬-১০-০৫ ১০:৪৫

বন বাঁচাতে ভারতে কাটা হচ্ছে দেড় লাখ গাছ, কারণ কী

আন্তর্জাতিক

বন বাঁচাতে ভারতে কাটা হচ্ছে দেড় লাখ গাছ, কারণ কী

ভারতের মধ্যপ্রদেশে শালবন রক্ষায় প্রায় ১ লাখ ৪৭ হাজার আক্রান্ত শালগাছ কাটার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। শাল কাঠভেদী প...

২০২৬-১০-০৪ ১৮:১৪