ছবিগুলো পোস্ট করে মেহজাবীন লিখেছেন, ‘আচ্ছা, থাক…উমম…কিছু না।’ তার পোস্টে ভক্তদের কাছ থেকে এসেছে ব্যাপক সাড়া। কমেন্ট বক্সে অনেকেই ছবিগুলোর প্রশংসা করেছেন। পোস্টটিতে পড়েছে ১৩ হাজারেরও বেশি রিঅ্যাকশন।
‘প্রিয় মালতী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেকের পর ছোট পর্দায় কাজ অনেকটাই কমিয়ে দিয়েছেন মেহজাবীন। গত বছর মুক্তি পায় তার অভিনীত আরেক সিনেমা ‘সাবা’। ‘প্রিয় মালতী’র মতো এই সিনেমাটিও দর্শক-সমালোচকদের প্রশংসা পায়।
মেহজাবীনকে সবশেষ দেখা গেছে শিহাব শাহীন পরিচালিত সিরিজ ‘ক্যাকটাস’-এ। চলতি বছরের পবিত্র ঈদুল ফিতরে সিরিজটি চরকিতে মুক্তি পায়।