শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

যুক্তরাজ্যের খবর

পর্ব–১

হাজার পাউন্ডে বিক্রি হচ্ছে আশ্রয়ের স্বপ্ন

হাজার পাউন্ডে বিক্রি হচ্ছে আশ্রয়ের স্বপ্ন

গত দুই দশকে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় বা অ্যাসাইলাম আবেদনকে ঘিরে তৈরি হয়েছে নতুন বাস্তবতা। প্রকৃত নির্যাতিত ও ঝুঁকিতে থাকা মানুষের পাশাপাশি এই ব্যবস্থার অপব্যবহারের অভিযোগও বেড়েছে। ভুয়া তথ্য, সাজানো গল্প, দালালচক্র, অননুমোদিত পরামর্শক, রাজনৈতিক পরিচয় বদলে আবেদন, সমকামী বা নাস্তিক সেজে কেস তৈরি—এমন নানা অভিযোগ নিয়ে তদন্তে নেমেছে ব্রিটিশ কর্তৃপক্ষ। একই সঙ্গে এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সত্যিকারের আশ্রয়প্রার্থীরা। যুক্তরাজ্যে ভুয়া অ্যাসাইলামের এই অন্ধকার জগত, এর কৌশল, অর্থের লেনদেন, বাংলাদেশি সংশ্লিষ্টতা এবং রাজনৈতিক প্রভাব নিয়ে চ্যানেল এইটটিনের এই ধারাবাহিক অনুসন্ধান।

যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় একসময় ছিল নির্যাতিত, যুদ্ধাহত, নিপীড়িত ও জীবনসংকটে থাকা মানুষের শেষ ভরসা। কিন্তু এখন সেই ব্যবস্থাকে ঘিরে গড়ে উঠেছে ভয়ংকর এক প্রতারণার বাজার।

অনুসন্ধানে দেখা যাচ্ছে, কিছু অসাধু দালাল, অননুমোদিত পরামর্শদাতা এবং কথিত আইনসেবাদাতারা মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ভুয়া গল্প সাজিয়ে দিচ্ছেন অভিবাসনপ্রত্যাশীদের। কেউ বানানো রাজনৈতিক নির্যাতনের গল্প বলছেন, কেউ নিজেকে সমকামী পরিচয় দিচ্ছেন, কেউবা ধর্মত্যাগী সেজে আশ্রয়ের আবেদন করছেন।

লন্ডনের পূর্বাঞ্চলে বসবাসকারী এক বাংলাদেশি শিক্ষার্থী (ছদ্মনাম রাশেদ) বলেন, তার শিক্ষার্থী ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে এক ব্যক্তি তাকে বলেন, দেশে ফিরতে হবে না, থাকার ব্যবস্থা করা যাবে।

রাশেদের ভাষ্য, ‘আমাকে তিনটা পথ দেখানো হয়—রাজনীতি, সমকামিতা বা ধর্মত্যাগ। যেটা চাই, সেটার গল্প বানিয়ে দেওয়া হবে।’

তিনি রাজি হননি। তবে তার দাবি, একই প্রস্তাব আরও কয়েকজনকে দেওয়া হয়েছিল।

অনুসন্ধানে জানা গেছে, এ ধরনের কেস তৈরি করে দেওয়ার নামে একজনের কাছ থেকে দেড় হাজার থেকে সাত হাজার পাউন্ড পর্যন্ত নেওয়া হচ্ছে। আলাদা টাকায় দেওয়া হচ্ছে সাক্ষাৎকার প্রশিক্ষণ, চিকিৎসা কাগজ, সমর্থনপত্র, এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে কী লিখতে হবে তার নির্দেশনাও।

অভিবাসন–বিষয়ক বিশেষজ্ঞদের মতে, নিয়মিত পথে স্থায়ী বসবাস কঠিন হয়ে যাওয়ায় অনেকে অ্যাসাইলামকে শর্টকাট হিসেবে দেখছেন। আর সেই সুযোগ নিচ্ছে দালালচক্র।

সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রকৃত আশ্রয়প্রার্থীরা। তাদের আবেদনও সন্দেহের চোখে দেখা হচ্ছে।

আরও

রানি দ্বিতীয় এলিজাবেথের ঐতিহাসিক রেকর্ড যেভাবে উদযাপন করেছিল বিশ্ব

যুক্তরাজ্যের খবর

রানি দ্বিতীয় এলিজাবেথের ঐতিহাসিক রেকর্ড যেভাবে উদযাপন করেছিল বিশ্ব

যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় সিংহাসনে থাকার রেকর্ড গড়েছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর ব্রি...

২০২৬-০৯-০৯ ০০:০১

লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

যুক্তরাজ্যের খবর

লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

আনন্দঘন পরিবেশে যুক্তরাজ্যের লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। গত ৪ সেপ্টেম্বর লন্ডনের আইঅ...

২০২৬-০৯-০৫ ২২:৩১

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েটদের চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েটদের চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন

বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা গ্র্যাজুয়েটদের জন্য যুক্তরাজ্যে চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে...

২০২৬-০৮-২৭ ১৭:০৫

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েট চাকরির বাজারে বড় ধাক্কা, এক বছরে কমেছে ৪৫ শতাংশ

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েট চাকরির বাজারে বড় ধাক্কা, এক বছরে কমেছে ৪৫ শতাংশ

যুক্তরাজ্যে বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা গ্র্যাজুয়েটদের জন্য চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। নি...

২০২৬-০৮-২৭ ১২:৪৭

ধর্ষকদের ওষুধ দিয়ে যৌন উত্তেজনা কমিয়ে দেবে যুক্তরাজ্য

যুক্তরাজ্যের খবর

ধর্ষকদের ওষুধ দিয়ে যৌন উত্তেজনা কমিয়ে দেবে যুক্তরাজ্য

ধর্ষকদের ওষুধ দিয়ে যৌন উত্তেজনা কমিয়ে দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাজ্য। ইংল্যান্ড ও ওয়েলসে পরীক্ষামূলকভাবে চালু থাকা এ ক...

২০২৬-০৮-২৫ ১৭:০৯

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের দায়িত্বে কে এই মোহাম্মদ আব্দুল মুহিত?

যুক্তরাজ্যের খবর

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের দায়িত্বে কে এই মোহাম্মদ আব্দুল মুহিত?

যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক পররাষ্ট্রসচিব ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতি...

২০২৬-০৮-২৫ ১২:৪৯