রবিবার, ৫ জুলাই ২০২৬ ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গোপালগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

গোপালগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

গোপালগঞ্জে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও দুই জন। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ও কাশিয়ানী উপজেলার আড়ুয়াকান্দি এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কালিনগর গ্রামের সুবর্ণ বিশ্বাসের মেয়ে সেঁজুতি বিশ্বাসকে (৮) ও গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল ইউনিয়নের পাইকেরডাঙ্গা গ্রামের রকিবুল মোল্যার ছেলে মোটরসাইকেল চালক পারভেজ মোল্যা (১৯)।

গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) নাফিছুর রহমান জানান, নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কালিনগর গ্রামের সুবর্ণ বিশ্বাস তার পরিবার নিয়ে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দিতে স্নানোৎসবে আসেন। স্নানে অংশগ্রহণ শেষে বাড়ি ফেরার পথে আড়ুয়াকান্দি এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি মোটরসাইকেল শিশু সেঁজুতিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ওই শিশু মারা যায়। এ ঘটনায় মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ।

অপরদিকে, গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশেকুর রহমান জানান, ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে মোটরসাইকেলের সঙ্গে ব্যাটারিচালিত একটি ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক পারভেজ মোল্যা মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ইজিবাইকের দুই যাত্রী আহত হন।

আরও

ট্রলারের পাখা ভেঙে ৩ দিন ধরে সাগরে ভাসছে ১৭ জেলে

সারা দেশ

ট্রলারের পাখা ভেঙে ৩ দিন ধরে সাগরে ভাসছে ১৭ জেলে

বরগুনার পাথরঘাটা থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের দুবলার চর থেকে দক্ষিণ এলাকায় মাছ শিকারে গিয়ে এফবি জাহান ট...

২০২৬-০৭-০৪ ২১:২৫

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মেহেরপুরে গণমিছিল

সারা দেশ

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মেহেরপুরে গণমিছিল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি এবং গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

২০২৬-০৭-০৪ ২১:২৪

তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে : মির্জা ফখরুল

সারা দেশ

তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে : মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন...

২০২৬-০৭-০৪ ২০:১১

পিরোজপুরের বলেশ্বর নদীতে ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ জেলের মরদেহ ৮ ঘন্টা পর উদ্ধার

সারা দেশ

পিরোজপুরের বলেশ্বর নদীতে ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ জেলের মরদেহ ৮ ঘন্টা পর উদ্ধার

পিরোজপুরের জিয়ানগর ব্রিজ সংলগ্ন বলেশ্বর নদীতে মাছ ধরার ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়ার ৮ ঘণ্টা পর মাহাবুব ব্যাপারি (৬...

২০২৬-০৭-০৪ ২০:০৬