রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গোলাম পরওয়ারের বক্তব্য প্রত্যাহারের দাবিতে ভোলায় বিক্ষোভ

গোলাম পরওয়ারের বক্তব্য প্রত্যাহারের দাবিতে ভোলায় বিক্ষোভ

ভোলা-১ সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে নিয়ে সম্প্রতি ভোলা সফরকালে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারের বক্তব্যের প্রতিবাদে ভোলায় বিক্ষোভ সমাবেশে করেছেন বিজেপি নেতাকর্মীরা। সমাবেশ বক্তারা অভিযোগ করে বলেন, গোলাম পরওয়ার পার্থ'র নামে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যাচার করেছেন।

সোমবার (১৫ জুন) দিনগত রাত ৮টা থেকে ভোলা শহরের নতুন বাজারে অবস্থিত ভোলা জেলা বিজেপির কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী সমাবেশ হয়েছে।

জানা গেছে, গত শনিবার (১৩ জুন) দুপুরে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার ভোলা সফরকালে জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক কর্মশালায় উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি ভোলা সদর আসনের এমপি পার্থকে উদ্দেশ্যে করে বলেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর তিনি ভোলার মানুষের কাছে আসেন না, উল্টো মানুষকে কষ্ট করে ঢাকায় যেতে হয় তার কাছে। নির্বাচিত হওয়ার তিনি সংসদে ভোলার সমস্যা ও সম্ভাবনা নিয়ে জোড়ালো দাবি জানান না অথচ সরকারকে খুশি করতে সুযোগ পেলেই জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কথা বলেন।

এদিকে সমাবেশে সভাপতির বক্তব্যে গোলাম পরওয়ারের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ভোলা জেলা বিজেপির সভাপতি আমিনুল ইসলাম রতন বলেন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার মাসির বাড়িতে এসে পিসির নামে একটি মিথ্যা কথা বলে গেলেন, এতো বড় মিথ্যা কথা ভোলার মানুষ আর শোনেননি বলে আমার মনে হয়। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার আগেই বরিশালের জনসভায় বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান (বিজেপি) ও ভোলা-১ সদর আসনের এমপি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলা-বরিশাল সেতুর কথা বলেছেন। তিনি জাতীয় সংসদে ভোলা-বরিশাল সেতু, মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় প্রয়োজনসহ ভোলার নানা সমস্যার কথা তিনি সংসদে তুলে ধরেছেন, যেকোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য তো সময়ের প্রয়োজন।

তিনি আরও বলেন, আমি জানতে চাই জামায়াতে ইসলামীর সেক্রেটারি গোলাম পরওয়ার কিভাবে দায়িত্বশীল জায়গা থেকে এমন অসত্য কথা প্রচার করেছেন, অথচ তার নিজের এলাকাতেই নিজের ঠাঁই নেই। নির্বাচন হয়েছে সবেমাত্র কয়েকমাস হল, অথচ গোলাম পরওয়ার আলাদিনের চেরাগের মতো সব দেখতে চান। বাংলাদেশের মানুষ যদি ওনাদের সব কথা বিশ্বাস করতো, তাহলে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতো। আমি মনে করি জামায়াতের ভাওতাবাজির কথা এদেশের মানুষ কোনোদিন গ্রহণ করেনি। ভোলার উন্নয়নের জন্য পার্থ’র বিকল্প আর কেউ নেই। এছাড়া গোলাম পরওয়ারের বক্তব্য প্রত্যাহারের আহ্বানও জানান তিনি।

এসময় প্রতিবাদ সমাবেশে ভোলা জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোত্তাছিন বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. নুরনবী, ভোলা সদর উপজেলার বিজেপির সভাপতি আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক মো. বুলবুল বক্তব্য রাখেন। এছাড়া বিজেপি ও তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন।

আরও

নারায়ণগঞ্জে ডাকাত ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা,আহত-৩

সারা দেশ

নারায়ণগঞ্জে ডাকাত ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা,আহত-৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হত্যা ও ডাকাতিসহ বেশ কয়েকটি মামলার আসামি সাহেব আলীকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার ঘটনায় একজন সহক...

২০২৬-০৮-১৫ ২৩:০৮

চট্টগ্রামে বিষাক্ত গ্যাসে নিহত ২ যুবকের বাড়ি গাইবান্ধায়, স্বজনদের আহাজারিতে বাতাস ভারী

সারা দেশ

চট্টগ্রামে বিষাক্ত গ্যাসে নিহত ২ যুবকের বাড়ি গাইবান্ধায়, স্বজনদের আহাজারিতে বাতাস ভারী

চট্টগ্রামে সীতাকুণ্ডে জাহাজের ‘বিষাক্ত গ্যাসে’ নিহত খোকন মিয়ার (২৬) ও রানা মিয়া (২৫) নামের দুই যুবকের মরদেহ গাইবান্ধায়...

২০২৬-০৮-১৫ ২২:২৯

খুলনার রূপসায় যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা

সারা দেশ

খুলনার রূপসায় যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা

খুলনার রূপসা উপজেলার আইচগাতীতে জয় ঢালি নামে এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার রাত সাড়ে ৯টার...

২০২৬-০৮-১৫ ২২:২৮

অ্যানেস্থেসিওলজিস্ট না থাকায় মেহেরপুরে দুই মাস ধরে অস্ত্রোপচার বন্ধ, ভোগান্তিতে রোগীরা

সারা দেশ

অ্যানেস্থেসিওলজিস্ট না থাকায় মেহেরপুরে দুই মাস ধরে অস্ত্রোপচার বন্ধ, ভোগান্তিতে রোগীরা

দুই মাস ধরে মেহেরপুরের সরকারি হাসপাতালগুলোতে অস্ত্রোপচার সেবা বন্ধ রয়েছে। অ্যানেস্থেসিওলজিস্ট (অজ্ঞানকারী চিকিৎসক) না থা...

২০২৬-০৮-১৫ ২২:১২

মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত

সারা দেশ

মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত

বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনায় আল...

২০২৬-০৮-১৫ ২২:১১

সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলার অভিযোগ জামায়াত-এনসিপির বিরুদ্ধে

সারা দেশ

সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলার অভিযোগ জামায়াত-এনসিপির বিরুদ্ধে

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনের এমপি ভিপি আইনুল হকের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে জামায়াত-শিবির ও জাতীয় নাগরিক...

২০২৬-০৮-১৫ ২২:১০