মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় তিস্তার পানি বিপৎসীমা অতিক্রমের আশঙ্কা, বাড়ছে ভাঙ্গনের তীব্রতা

গাইবান্ধায় তিস্তার পানি বিপৎসীমা অতিক্রমের আশঙ্কা, বাড়ছে ভাঙ্গনের তীব্রতা

গাইবান্ধার নদ-নদী গুলোতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ইতোমধ্যেই তিস্তা নদীর পানি বিপৎসীমা ছুই ছুই করছে। গত ২৪ ঘন্টায় ৭৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আজ সোমবার সন্ধ্যার মধ্যে বিপৎসীমা অতিক্রম করার সমূহ সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করছেন পানি উন্নয়ন বোর্ড সংশ্লিষ্টরা।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের( পাউবো) সর্বশ্রেষ্ঠ তথ্য অনুযায়ী গতকাল রোববার বিকেল তিনটের থেকে আজ সোমবার তিনটা পর্যন্ত গত ২৪ ঘন্টায় তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে ৭৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার মাত্র ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়া ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ির তিস্তামুখ পয়েন্টে ১৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৯১ সেন্টিমিটার, ঘাগট নদীর পানি জেলা শহরের পানি নতুন ব্রিজ পয়েন্টে ৩১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৫০ সেন্টিমিটার ও গোবিন্দগঞ্জ চকরহিমাপুর পয়েন্টে ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৪০৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যদিও বন্যা মৌসুম তারপরও গাইবান্ধা নদ-নদী গুলোতে পানি এখনো বিপৎসীমা অতিক্রম করেনি। সারেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, গাইবান্ধার সাঘাটা, ফুলছড়ি, সুন্দরগঞ্জ ও সদর উপজেলায় কয়েকদিনে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি বৃদ্ধির ফলে নদী ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। গত এক সপ্তাহে অব্যাহত ভাঙ্গনের ফলে সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাদুল্লাপুর ও সদরের নদী তীরবর্তী এলাকায় অন্তত সাত শতাধিক পরিবার গৃহহীন হয়ে পড়েছে। নদীগর্ভে বিলীন হয়েছে বিপুল পরিমাণ আবাদি জমি। ভাঙ্গনের তীব্রতায় আতঙ্কে দিন কাটছে নদীর তীরবর্তী এলাকার মানুষের।

সদর উপজেলার মোল্লাচর ইউনিয়নের শিধাইল এলাকায় নদী ভাঙ্গনে ২০ টি পরিবার ভিটে মাটি হারিয়ে। ভাঙ্গনের মুখে রয়েছে আরো অনেক পরিবার। সেখানকার একমাত্র সিধাইল কওমি মাদ্রাসাটি রয়েছে ভাঙ্গনের মুখে। ওই মাদ্রাসার ,মুহতামিম মাওলানা হাসান আলী জানায়, মাদ্রাসার ঘর দুটি অন্যত্র সরে নিয়েছি। আরো একটি ঘর ও মসজিদ ঘর দ্রুত সরিয়ে নিতে হচ্ছে। নয়তো ওদুটি নদীগর্ভে বিলীন হয়ে যাবে।
এছাড়া সাঘাটা উপজেলার ফজলুলপুর হলুদিয়া ও উরিয়া ইউনিয়নের বেশ কয়েকটি এলাকায় নদী ভাঙ্গন শুরু হয়েছে। ফজলুলপুর ইউনিয়নের চেয়ারম্যান আনসার আলী মন্ডল জানায়, ইউনিয়নের বেশ কয়েকটি এলাকায় ভাঙ্গন শুরু হয়েছে। ইতিমধ্যে খাটিয়ামারির চর ও চর চৌমোহনসহ বেশ কয়েকটি এলাকায় অন্তত ৫০০ পরিবার নদী ভাঙনের কবলে পড়ে ভিটেমাটি হারিয়েছে।

সুন্দরগঞ্জের কাপাসিয়া ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জু মিয়া জানায়, এই ইউনিয়নের তিন ও চার নং ওয়ার্ডের লালচামার ও ৯ নং ওয়ার্ডর কেরানির চর এলাকায় ভয়াবহ ভাঙ্গনের কবলে পড়েছে। অব্যাহত ভাঙ্গনে অন্তত ২০০ পরিবার ভিটেমাটি হারিয়েছে । ভাঙ্গনের কবলে শতাধিক বিঘা হর্সলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে।

ফুলছড়ি উপজেলার ভাঙ্গন কবলিত এলাকার মধ্যে রয়েছে, রতনপুর ইউনিয়ন, কঞ্চিবাড়ি ইউনিয়নের হলুদিয়া ইউনিয়ন , বালাসিঘাট ইউনিয়ন রসুলপুর ইউনিয়নসহ কয়েকটি ইউনিয়নে ভাঙ্গন অব্যাহত রয়েছে। ইতোমধ্যে দুই শতাধিক পরিবার ভিটে মাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মাদরাসা গাছপালা ও আবাদি জমিসহ অসংখ্য জিনিসপত্র নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙ্গনের শিকার মানুষ তাদের বাড়িঘর ও আসবাবপত্র সরিয়ে নিতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। অনেকেই আশ্রয়ের জন্য ছুটছেন নতুন কোন স্থানে।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরকৌশলী শরিফুল ইসলাম জানায়, পানি বৃদ্ধির সাথে সাথে চরাঞ্চলসহ নদীর তীরবর্তী এলাকাগুলো অন্তত ২৫ টি এলাকায় ভাঙ্গন শুরু হয়েছে। আমরা ভাঙ্গন ঠেকাতে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত কাজ চালিয়ে যাচ্ছি।

আরও

‘পাতার বাঁশরি’ গানের শুটিংয়ে সোনারগাঁয়ের ঐতিহাসিক স্থাপনায় ক্ষতির অভিযোগ

সারা দেশ

‘পাতার বাঁশরি’ গানের শুটিংয়ে সোনারগাঁয়ের ঐতিহাসিক স্থাপনায় ক্ষতির অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক নিদর্শন বড় সরদার বাড়িতে ‘কোক স্টুডিও বাংলা’...

২০২৬-০৮-৩১ ২১:৩০

ডেপুটি অ্যাটর্নি জেনারেল ‘ফ্যাসিস্ট’ তালিকায় সাভারের ব্যারিস্টার শিহাব উদ্দিন

সারা দেশ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল ‘ফ্যাসিস্ট’ তালিকায় সাভারের ব্যারিস্টার শিহাব উদ্দিন

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে অসন্তোষ ও প্রতিবাদের মধ্যে প্রকাশিত একটি তালিকায় ৮০ নম্বরে সাভারের...

২০২৬-০৮-৩১ ২১:২৮

কাল খুলছে সুন্দরবনের প্রবেশদ্বার আতঙ্ক নিয়েই বনে যাবে বনজীবীরা

সারা দেশ

কাল খুলছে সুন্দরবনের প্রবেশদ্বার আতঙ্ক নিয়েই বনে যাবে বনজীবীরা

দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আগামীকাল ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবনের প্রবেশদ্বার। সুন্দরবন নির্ভর বনজীবীদের মাঝে আনন্দ...

২০২৬-০৮-৩১ ২১:২৫

ফেনী পৌরসভার পক্ষ থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মনিরা হককে বিদায় সংবর্ধনা

সারা দেশ

ফেনী পৌরসভার পক্ষ থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মনিরা হককে বিদায় সংবর্ধনা

ফেনী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মনিরা হককে ফেনী পৌরসভার পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

২০২৬-০৮-৩১ ২০:৫৩

দিনাজপুরে ‘আমাদের পাঠশালা’য় আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সারা দেশ

দিনাজপুরে ‘আমাদের পাঠশালা’য় আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

পূর্বঘোষিত কর্মসূচির বাইরে দিনাজপুরের ‘আমাদের পাঠশালা স্কুল এন্ড কলেজ’ আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প...

২০২৬-০৮-৩১ ২০:১৯

আকস্মিক পরিদর্শনে অনিয়ম, নারায়ণগঞ্জে দুই এসিল্যান্ডসহ ১৮ জন শোকজ

সারা দেশ

আকস্মিক পরিদর্শনে অনিয়ম, নারায়ণগঞ্জে দুই এসিল্যান্ডসহ ১৮ জন শোকজ

নারায়ণগঞ্জের তিনটি সার্কেল এসিল্যান্ড অফিসে ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনকালে কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো অফিসে উ...

২০২৬-০৮-৩১ ১৯:৫৫