মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় আরএইচস্টেপ’র ফার্মেসি মালিক, কর্মকর্তা ও কর্মচারীদের মাসিক নিয়মিতকরণ কর্মশালা

গাইবান্ধায় আরএইচস্টেপ’র ফার্মেসি মালিক, কর্মকর্তা ও কর্মচারীদের মাসিক নিয়মিতকরণ কর্মশালা

রিপ্রোডাক্টিভ হেলথ সার্ভিসেস ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম (আরএইচস্টেপ) এর উদ্যোগে ফার্মেসির মালিক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে ঔষধের মাধ্যমে মাসিক নিয়মিতকরণ মেনস্ট্রুয়াল রেগুলেশন উইথ মেডিকেশন (এমআরএম) বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২২ জুন সকালের দিকে গাইবান্ধা শহরের দেশি ভোজ কনফারেন্স রুমে আয়োজিত এ কর্মশালায় জেলার বিভিন্ন ফার্মেসির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

কর্মশালার শুরুতে অংশগ্রহণকারীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্দেশ্য তুলে ধরেন এবং সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন আরএইচস্টেপ ক্লিনিক অ্যান্ড আলোরধারা পাঠশালার ইয়ুথ অফিসার মোঃ তাজবিউল ইসলাম।

পরে আরএইচস্টেপের পরিচিতি, লক্ষ্য, উদ্দেশ্য এবং দেশব্যাপী পরিচালিত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে উপস্থাপনা করেন আরএইচস্টেপের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (প্রোগ্রাম) তৌসিন আহমেদ সোহেল । তিনি প্রজনন স্বাস্থ্য ও অধিকার প্রতিষ্ঠায় আরএইচস্টেপের দীর্ঘদিনের অবদান, সেবামূলক কার্যক্রম এবং নারী, কিশোরী ও যুববান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সংগঠনটির ভূমিকা তুলে ধরেন।
কর্মশালার মূল উপস্থাপন ও আলোচনায় ছিলেন ঢাকা আরএইচস্টেপ কেন্দ্রীয় কার্যালয়ের জয়েন্ট ডিরেক্টর (প্রোগ্রাম) ডাঃ এলভিনা মুস্তারী। তিনি এমআরএম-এর আইনগত ও নীতিগত কাঠামো, জাতীয় নির্দেশিকা, মিফেপ্রিস্টোন ও মিসোপ্রোস্টল ব্যবহারের সঠিক পদ্ধতি, সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া ও জটিলতা, রোগী ব্যবস্থাপনা এবং প্রয়োজনীয় রেফারেল ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি নিরাপদ ও তথ্যভিত্তিক সেবা নিশ্চিতকরণে ফার্মেসি সংশ্লিষ্ট ব্যক্তিদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আরএইচস্টেপ ক্লিনিক অ্যান্ড আলোরধারা পাঠশালার ইউনিট ম্যানেজার মোঃ এনামুল হক, কাউন্সেলর কাম প্যারামেডিক মোছাঃ রুজিনা বেগম প্রমুখ।

বক্তারা নিরাপদ মাতৃত্ব, পরিবার পরিকল্পনা, মাসিক নিয়মিতকরণ, প্রজনন স্বাস্থ্যসেবা এবং কাউন্সেলিং কার্যক্রম সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন। তারা বলেন, নিরাপদ এমআরএম সেবা, যথাযথ তথ্য প্রদান, গোপনীয়তা রক্ষা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে দক্ষ সেবা প্রদানকারীর নিকট রেফার করার বিষয়ে তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি পায়। তারা বলেন, ফার্মেসি মালিক, কর্মকর্তা ও কর্মচারীরা নিরাপদ ও তথ্যভিত্তিক এমআরএম সেবা নিশ্চিতকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তাদের সক্রিয় সহযোগিতা ও সচেতনতার মাধ্যমে নারীদের জন্য নিরাপদ, মানসম্মত এবং অধিকারভিত্তিক প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে।

আরও

‘পাতার বাঁশরি’ গানের শুটিংয়ে সোনারগাঁয়ের ঐতিহাসিক স্থাপনায় ক্ষতির অভিযোগ

সারা দেশ

‘পাতার বাঁশরি’ গানের শুটিংয়ে সোনারগাঁয়ের ঐতিহাসিক স্থাপনায় ক্ষতির অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক নিদর্শন বড় সরদার বাড়িতে ‘কোক স্টুডিও বাংলা’...

২০২৬-০৮-৩১ ২১:৩০

ডেপুটি অ্যাটর্নি জেনারেল ‘ফ্যাসিস্ট’ তালিকায় সাভারের ব্যারিস্টার শিহাব উদ্দিন

সারা দেশ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল ‘ফ্যাসিস্ট’ তালিকায় সাভারের ব্যারিস্টার শিহাব উদ্দিন

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে অসন্তোষ ও প্রতিবাদের মধ্যে প্রকাশিত একটি তালিকায় ৮০ নম্বরে সাভারের...

২০২৬-০৮-৩১ ২১:২৮

কাল খুলছে সুন্দরবনের প্রবেশদ্বার আতঙ্ক নিয়েই বনে যাবে বনজীবীরা

সারা দেশ

কাল খুলছে সুন্দরবনের প্রবেশদ্বার আতঙ্ক নিয়েই বনে যাবে বনজীবীরা

দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আগামীকাল ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবনের প্রবেশদ্বার। সুন্দরবন নির্ভর বনজীবীদের মাঝে আনন্দ...

২০২৬-০৮-৩১ ২১:২৫

ফেনী পৌরসভার পক্ষ থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মনিরা হককে বিদায় সংবর্ধনা

সারা দেশ

ফেনী পৌরসভার পক্ষ থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মনিরা হককে বিদায় সংবর্ধনা

ফেনী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মনিরা হককে ফেনী পৌরসভার পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

২০২৬-০৮-৩১ ২০:৫৩

দিনাজপুরে ‘আমাদের পাঠশালা’য় আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সারা দেশ

দিনাজপুরে ‘আমাদের পাঠশালা’য় আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

পূর্বঘোষিত কর্মসূচির বাইরে দিনাজপুরের ‘আমাদের পাঠশালা স্কুল এন্ড কলেজ’ আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প...

২০২৬-০৮-৩১ ২০:১৯

আকস্মিক পরিদর্শনে অনিয়ম, নারায়ণগঞ্জে দুই এসিল্যান্ডসহ ১৮ জন শোকজ

সারা দেশ

আকস্মিক পরিদর্শনে অনিয়ম, নারায়ণগঞ্জে দুই এসিল্যান্ডসহ ১৮ জন শোকজ

নারায়ণগঞ্জের তিনটি সার্কেল এসিল্যান্ড অফিসে ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনকালে কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো অফিসে উ...

২০২৬-০৮-৩১ ১৯:৫৫