শনিবার, ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধার বালাসিঘাট-বাহাদুরাবাদঘাট যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

গাইবান্ধার বালাসিঘাট-বাহাদুরাবাদঘাট যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

গাইবান্ধার বালাসি থেকে বাহাদুরাবাদঘাট পর্যন্ত দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন গাইবান্ধাবাসী। উত্তরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে এবং রাজধানী ঢাকা থেকে দূরত্ব কমানোর জন্য দ্রুত সেতু নির্মাণের দাবি জানানো হয়েছে।

গতকাল শুক্রবার (১ মে) বিকেলের দিকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদের বালাসিঘাট এলাকার সচেতন নাগরিক সমাজের আয়োজনে প্রায় দেড় ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । ওই কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আশা নানা শ্রেণীপেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

গাইবান্ধার বালাসীঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদঘাট পর্যন্ত সেতু নির্মাণ এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবির কথা উল্লেখ করে মানববন্ধনে বক্তারা বলেন, রাজধানী ঢাকার সাথে উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার এবং উত্তরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে দ্রুত সেতু নির্মাণের জোর দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তব্য দেন, বুড়াইল কলেজের অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু সাঈদ, স্থানীয় বাসিন্দা ওয়াহিদুজ্জামান বিশ্বাস তোহা, জেলা জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি ফাইসাল কবির রানা, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক এইচ এম সোলায়মান শহীদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র জাহিদ হাসান জীবনসহ আরো অনেকে।

আরও

ফরিদপুরে মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সারা দেশ

ফরিদপুরে মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২০২৬-০৫-০১ ২৩:৪১

আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

সারা দেশ

আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, একেবারে তলাবিহীন ঝুড়ির মতো একটা অর্থনীতি নিয়ে সরকার রাষ্ট্র প...

২০২৬-০৫-০১ ২৩:২১

জামিনে মুক্তি পেলেন সাবেক বিডিআরের ৮ সদস্য

সারা দেশ

জামিনে মুক্তি পেলেন সাবেক বিডিআরের ৮ সদস্য

২০০৯ সালের বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় কারাবন্দী থাকা আট সাবেক বিডিআর সদস্য জামিনে...

২০২৬-০৫-০১ ২২:৩৯

গাইবান্ধার শিশু ধর্ষণ মামলার আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার

সারা দেশ

গাইবান্ধার শিশু ধর্ষণ মামলার আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার

গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণ মামলার প্রধান আসামি রিফাত মিয়াকে (১৯) নারায়ণগঞ্জ থেকে গ্র...

২০২৬-০৫-০১ ২২:৩৪

শনিবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

সারা দেশ

শনিবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

সিরাজগঞ্জের কয়েকটি এলাকায় আগামীকাল শনিবার (২ মে) সকাল ৮টা থেকে টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি মেরামত, সংর...

২০২৬-০৫-০১ ২২:২৭