রবিবার, ২৬ জুলাই ২০২৬ ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

এখন থেকে কথা কম, কাজ হবে বেশি: ডিএনসিসি প্রশাসক

এখন থেকে কথা কম, কাজ হবে বেশি: ডিএনসিসি প্রশাসক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম মিল্টন বলেছেন, এখন থেকে কথার চেয়ে কাজকে বেশি গুরুত্ব দেওয়া হবে। জনগণের কল্যাণে সিটি করপোরেশন ধারাবাহিকভাবে কাজ করে যাবে।

রোববার (২৬ জুলাই) ডিএনসিসির আওতাধীন ঢাকা-১৮ আসনের ৪৮ ও ৪৯ নম্বর ওয়ার্ডের সংযোগ সড়ক ও ড্রেন সংস্কারকাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, জনগণের আস্থা অর্জন এবং তাদের প্রত্যাশা পূরণ করাই সিটি করপোরেশনের মূল লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো কাজ করছে এবং ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি বলেন, সাম্প্রতিক কয়েক দিনের ভারী বৃষ্টির কারণে চলমান উন্নয়নকাজ কিছুটা ব্যাহত হয়েছে। তবে এলাকার মানুষের দুর্ভোগ বিবেচনায় নিয়ে দ্রুত সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

শফিকুল ইসলাম বলেন, স্থানীয় বাসিন্দাদের সমস্যার কথা বিবেচনা করে সংসদ সদস্যকে সঙ্গে নিয়ে সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করা হয়েছে। সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত উন্নয়নকাজ বাস্তবায়নের নির্দেশ দেওয়া হবে।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, গণমাধ্যমের মাধ্যমে এলাকার মানুষের দুর্ভোগের বিষয়গুলো জানতে পেরেছেন। এসব বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শনকালে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর, ডিএনসিসির প্রধান প্রকৌশলীসহ স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

আরও

‘মেট্রো স্টেশনের নিচে প্রাণঘাতী বোমা উদ্ধারের ঘটনা চরম উদ্বেগজনক’

জাতীয়

‘মেট্রো স্টেশনের নিচে প্রাণঘাতী বোমা উদ্ধারের ঘটনা চরম উদ্বেগজনক’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, রাজধানীর অন্যতম জনবহুল ও ব্যস্ত এলাকা মতিঝিল মেট্...

২০২৬-০৭-২৬ ০৯:১৯

দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

জাতীয়

দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

ঢাকাসহ দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ বৃষ্টি এবং ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয...

২০২৬-০৭-২৬ ০৯:১৮

অচিরেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে : জ্বালানী প্রতিমন্ত্রী

জাতীয়

অচিরেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে : জ্বালানী প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্যাস গ্রিডে গ্যাস স...

২০২৬-০৭-২৬ ০৯:১৬

অবৈধ ভিওআইপির দায়ে ৪ মোবাইল অপারেটরকে ৮ কোটি ৬৮ লাখ টাকা জরিমানা

জাতীয়

অবৈধ ভিওআইপির দায়ে ৪ মোবাইল অপারেটরকে ৮ কোটি ৬৮ লাখ টাকা জরিমানা

অবৈধ আন্তর্জাতিক কল টার্মিনেশনে (ভিওআইপি) ব্যবহৃত সিম শনাক্ত হওয়ায় দেশের চার মোবাইল অপারেটর- রবি আজিয়াটা, বাংলালিংক, টেল...

২০২৬-০৭-২৬ ০৮:৩৬

চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন আজ

জাতীয়

চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন আজ

চট্টগ্রামের আনোয়ারায় দেশের অন্যতম বৃহৎ বিদেশি বিনিয়োগভিত্তিক শিল্প প্রকল্প চীনা অর্থনৈতিক অঞ্চল (সিইআইজেড)-এর ভিত্তিপ্রস...

২০২৬-০৭-২৬ ০৮:৩৬