রবিবার, ৫ জুলাই ২০২৬ ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

এক ঘণ্টার তুমুল সংঘর্ষ, আহত ২০

এক ঘণ্টার তুমুল সংঘর্ষ, আহত ২০

হবিগঞ্জের লাখাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলার তেঘরিয়া ইউনিয়নের মশাদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে শিশুদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়ার ঘটনা ঘটে। এ নিয়ে মশাদিয়া গ্রামের সেনু মিয়া ও আওয়াল মিয়ার লোকজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালালে অন্তত ২০ জন আহত হন।

পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল হক জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও

ট্রলারের পাখা ভেঙে ৩ দিন ধরে সাগরে ভাসছে ১৭ জেলে

সারা দেশ

ট্রলারের পাখা ভেঙে ৩ দিন ধরে সাগরে ভাসছে ১৭ জেলে

বরগুনার পাথরঘাটা থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের দুবলার চর থেকে দক্ষিণ এলাকায় মাছ শিকারে গিয়ে এফবি জাহান ট...

২০২৬-০৭-০৪ ২১:২৫

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মেহেরপুরে গণমিছিল

সারা দেশ

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মেহেরপুরে গণমিছিল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি এবং গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

২০২৬-০৭-০৪ ২১:২৪

তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে : মির্জা ফখরুল

সারা দেশ

তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে : মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন...

২০২৬-০৭-০৪ ২০:১১

পিরোজপুরের বলেশ্বর নদীতে ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ জেলের মরদেহ ৮ ঘন্টা পর উদ্ধার

সারা দেশ

পিরোজপুরের বলেশ্বর নদীতে ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ জেলের মরদেহ ৮ ঘন্টা পর উদ্ধার

পিরোজপুরের জিয়ানগর ব্রিজ সংলগ্ন বলেশ্বর নদীতে মাছ ধরার ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়ার ৮ ঘণ্টা পর মাহাবুব ব্যাপারি (৬...

২০২৬-০৭-০৪ ২০:০৬