শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

ঈদে ফাঁকা সড়কে দুর্ঘটনা-প্রাণহানি; বেশিরভাগই মোটরসাইকেল আরোহী

ঈদে ফাঁকা সড়কে দুর্ঘটনা-প্রাণহানি; বেশিরভাগই মোটরসাইকেল আরোহী

ঈদের ছুটিতে রাজধানীর ফাঁকা সড়কে বাড়ে দুর্ঘটনা-প্রাণহানি, যার বেশিরভাগই মোটরসাইকেল দুর্ঘটনা। রোড সেফটি ফাউন্ডেশন বলছে, দ্রুত গন্তব্যে পৌঁছাতে বেপরোয়া গতি, অদক্ষতা, অতিরিক্ত আরোহী নিয়ে প্রতিযোগিতা বা হাইওয়েতে ঝুঁকি নিয়ে ভ্রমণ- এ সবই দুর্ঘটনার মূল কারণ। নিটোরের তথ্যমতে, শুধু ঈদের দিনই আহত হয়ে হাসপাতালে এসেছেন ১৬২ জন। এ পর্যন্ত ভর্তি দুই শতাধিক মানুষ। যাদের অনেকেরই অবস্থা গুরুতর।

কিশোর আবু হোসাইন, ঈদ জামাতের পরই বাইক নিয়ে বের হন, সঙ্গে ছিল দুই বন্ধু। কিছুদূর গেলে দ্রুতগতির পিকআপের ধাক্কায় ছিটকে পরে গুরুতর আহত হন তিনজনই।

চিকিৎসকরা বলছেন, বাইক দুর্ঘটনায় আবু হোসাইনের পায়ের শিরা কেটে রক্তের প্রবাহ বাঁধাগ্রস্ত হচ্ছে, ডান পা আর আগের মতো স্বাভাবিক হবে না তার।

আবু হোসাইনের মা বলেন ‘ঈদ হওয়ার কোনো পরিস্থিতি আর থাকে আমাদের, ঈদ কীভাবে হবে। নামাজ পড়ে ছেলে বাড়ি ঢুকেছে। কিন্তু বাড়ি থেকে কখন বের হয়েছে তাও আমি জানি না।’

অসংখ্য রোগী চিকিৎসা সেবা নিচ্ছেন, অনেকের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতাল শয্যায় রোগীদের আর্তচিৎকারে ফুটে ওঠে ‘সড়ক ও মহাসড়কের মরণফাঁদ’—এর বাস্তব চিত্র।

স্বজনদের দাবি, উন্নত যোগাযোগ ব্যবস্থার সুযোগে গতির নেশায় মেতে ওঠে অবাধ্য সন্তান। যার করুণ পরিণতি ভোগ করতে হচ্ছে তাদের।

আহত এক কিশোরের বাবা বলেন, ‘ঈদের দিন বাসায় না বলেই বের হয়েছে। বিপরীত দিক থেকে আসা অন্য একটা মোটরসাইকেল আসলে, সেটার সঙ্গে সরাসরি সংঘর্ষ হয়।’

রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য থেকে দেখা যায়, ২০২২ সালে ঈদের ১৬৪টি বাইক দুর্ঘটনায় ১৪৫ জন নিহত, ২০২৩ সালে ১৬৫ দুর্ঘটনায় নিহত ১৬৭ আর ২০২৪ সালে শীর্ষে মোটরসাইকেল এবং ২০২৫ সালে সংখ্যা গিয়ে ঠেকে ১৩৫ জনে।

রোড সেফটি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ মোহাম্মদ ফেরদৌস খান বলেন, ‘ফাঁকা রাস্তা পেয়ে আরও দ্রুত চলছে, সুতরাং এগুলোই কন্ট্রিবিউট করছে এই দুর্ঘটনায়। এটার সাময়িক কিছু উদ্যোগ নেয়া হয়, কিছুটা চেষ্টা করা হয়, কিছুটা সিকিউরিটি বাড়ানোর চেষ্টা করা হয়। কিন্তু আলটিমেটলি সমস্যাটা স্থায়ীভাবে সমাধান হয় না।’

নিটোরের চিকিৎসক জানান, ঈদের আগের রাত থেকে শুরু করে পরদিন পর্যন্ত হাসপাতালে ভর্তির বেশিরভাগই মোটরসাইকেল দুর্ঘটনার।

নিটোরের সহকারী অধ্যাপক ডা. জীবনানন্দ হালদার বলেন, ‘নামাজ পড়ার পর পর্যন্ত একটু কম ছিল। বিকেলের দিকে অনেক রোগী এসেছে। সবমিলিয়ে আমরা একটা হ্রাসের মধ্যে ছিলাম।’

বুয়েটের সহকারী অধ্যাপক কাজী সাইফুল নেওয়াজ জানান, সম্মিলিত প্রচেষ্টা না হলে সড়ক পথে শৃঙ্খলা ফেরানো সম্ভব নয়।

সাইফুল নেওয়াজ বলেন, ‘দূরের যাত্রায় অন্তত একজনের বেশি সে নিতে পারবে না। অবশ্যই মানসম্মত হেলমেট থাকতে হবে। কিছু কিছু ব্যাপার যদি ইমপ্লিমেন্ট করা যায়, তাহলে দেখা যাবে আগামী ঈদে মানুষ মোটরসাইকেল নিয়ে যেতে ডিমোটিভেট হবে। ডিমোটিভেট না করে আমরা যদি রাস্তায় ইমপ্লিমেন্ট করতে যাই, এটা খুবই ডিফিকাল্ট, এটা হয় না। পুলিশ সেটা পারেও না।’

দেশে মোট মোটরযানের বড় অংশই মোটরসাইকেল। চালকদের বড় অংশ কিশোর ও যুবক।

আরও

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরি-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয়

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরি-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বন্যা ও নদীভাঙন রোধে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে মুহুরি-কহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর...

২০২৬-১০-০১ ১৫:০৫

এশিয়ান গেমসে প্রথমবার সোনার লড়াইয়ে ভারত-পাকিস্তান

জাতীয়

এশিয়ান গেমসে প্রথমবার সোনার লড়াইয়ে ভারত-পাকিস্তান

এশিয়ান গেমস ক্রিকেটে এবার লেখা হতে যাচ্ছে নতুন ইতিহাস। পুরুষ ক্রিকেটের ফাইনালে সোনার লড়াইয়ে প্রথমবার মুখোমুখি হতে যাচ্ছে...

২০২৬-১০-০১ ১৪:৫৮

প্রবীণদের সুরক্ষায় বহুমুখী কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

জাতীয়

আন্তর্জাতিক প্রবীণ দিবস প্রবীণদের সুরক্ষায় বহুমুখী কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

আসছে ১লা অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস। দিবসটি উপলক্ষ্যে প্রবীণদের আর্থ-সামাজিক উন্নয়ন ও স্বাস্থ্য সুরক্ষায় সরকার দৃঢ়ত...

২০২৬-০৯-৩০ ১৯:৩৫

জাতিসংঘে বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহ্‌দী আমিন

জাতীয়

জাতিসংঘে বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহ্‌দী আমিন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়েছেন বলে...

২০২৬-০৯-৩০ ১৯:৩৪

ধানখেতে ছিঁড়ে পড়েছিল বিদ্যুতের তার, প্রাণ গেল ২ বৃদ্ধের

জাতীয়

ধানখেতে ছিঁড়ে পড়েছিল বিদ্যুতের তার, প্রাণ গেল ২ বৃদ্ধের

ময়মনসিংহের ভালুকায় ধানখেতে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০ট...

২০২৬-০৯-৩০ ১৬:০৯

পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড

জাতীয়

পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড

রাজধানীর ৩০০ ফিট সড়কে (পূর্বাচল এক্সপ্রেসওয়ে) কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভ...

২০২৬-০৯-৩০ ১৫:৪৪