শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

দ্রোহের অগ্নিশিখা নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী আজ

দ্রোহের অগ্নিশিখা নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী আজ

বাংলা সাহিত্য ও সংগীতের আকাশে ধূমকেতুর মতো আবির্ভূত হওয়া জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী আজ। বিদ্রোহ, প্রেম, সাম্য আর মানবতার কবি নজরুল আজও বাঙালির চেতনায় জাগ্রত এক অনির্বাণ শিখা। ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্ম নেওয়া এই মহান কবি কেবল সাহিত্যিক ছিলেন না—তিনি ছিলেন প্রতিবাদের ভাষা, অন্যায়ের বিরুদ্ধে উচ্চারিত বজ্রকণ্ঠ।

এবারের জন্মবার্ষিকীর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—“দ্রোহের কবি, প্রাণের কবি নজরুল”। জাতীয়ভাবে দিনটি উদ্‌যাপনে নেওয়া হয়েছে ব্যাপক কর্মসূচি। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছেন। ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত এই বিশেষ বর্ষ পালনের ঘোষণা আসে ময়মনসিংহের ত্রিশালে আয়োজিত নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠানে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী পৃথক বাণীতে জাতীয় কবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী বলেন, পরাধীন ও নিপীড়িত জাতির অন্ধকার সময়ে নজরুল ছিলেন আলোর দিশারি। তাঁর কলম ছিল শোষণ, সাম্প্রদায়িকতা, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে এক নিরন্তর যুদ্ধের ঘোষণা।

তিনি আরও বলেন, নজরুল শুধু কবি ছিলেন না—তিনি ছিলেন স্বাধীনতার প্রথম উচ্চকণ্ঠ দাবিদারদের একজন। মানুষ, মানবতা, নারীমুক্তি ও সাম্যের পক্ষে তাঁর লেখনী আজও সমান প্রাসঙ্গিক। বাংলা সাহিত্য, সংগীত ও সংস্কৃতির ভিত নির্মাণে তাঁর অবদান চিরস্মরণীয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থান—সব আন্দোলন-সংগ্রামেই নজরুলের কবিতা ও গান অনুপ্রেরণার শক্তি হয়ে উঠেছিল। তাঁর সৃষ্টিকর্ম আজও প্রতিবাদ ও প্রতিরোধের ভাষা।

জাতীয় কবির জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা আয়োজন করেছে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শোভাযাত্রা নিয়ে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। সেখানে অনুষ্ঠিত হবে স্মরণসভা ও দোয়া মাহফিল।

এছাড়া সংস্কৃতি মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে কবির স্মৃতিবিজড়িত ত্রিশাল, কুমিল্লার দৌলতপুরসহ দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন, বেতার ও বেসরকারি চ্যানেলগুলোও সম্প্রচার করবে বিশেষ অনুষ্ঠানমালা।

যে কবি লিখেছিলেন—
“বল বীর—
বল উন্নত মম শির!”
সেই নজরুল আজও অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস জোগান। সময় বদলেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু বিদ্রোহের সেই অগ্নিবীণা এখনো সমান দীপ্তিতে বাজে বাঙালির হৃদয়ে।

আরও

বিমান মন্ত্রণালয়ে সিন্ডিকেট দূর করতে চেষ্টা চলছ: আফরোজা খানম

জাতীয়

বিমান মন্ত্রণালয়ে সিন্ডিকেট দূর করতে চেষ্টা চলছ: আফরোজা খানম

মন্ত্রণালয়ের বিভিন্নখাতে সিন্ডিকেট রয়েছে উল্লেখ করে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম জানিয়েছেন, তার ম...

২০২৬-০৮-১৪ ২৩:১০

আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’

জাতীয়

আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আগামী ৪ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার বসছে ‘সুপার সেল কার বাজ...

২০২৬-০৮-১৪ ১৩:১৩

সাদা মনের আদর্শবান শিক্ষক যখন জাতির অভিভাবক

জাতীয়

সাদা মনের আদর্শবান শিক্ষক যখন জাতির অভিভাবক

মহামান্য রাষ্ট্রপতি। তিনি রাষ্ট্রের এক নম্বর ব্যক্তি। এই পদ যিনি অলংকৃত করবেন তিনি হবেন সকল বিতর্কের ঊর্ধ্বে। তার ব্যক্ত...

২০২৬-০৮-১৪ ১১:৩৮

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

জাতীয়

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ঝাড়খন্ড ও তৎসংল...

২০২৬-০৮-১৪ ১১:০৭

সরকারের সমালোচনায় কোনো বাধা নেই: তথ্য প্রতিমন্ত্রী

জাতীয়

সরকারের সমালোচনায় কোনো বাধা নেই: তথ্য প্রতিমন্ত্রী

সরকারের সমালোচনা করতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, সরকারের...

২০২৬-০৮-১৪ ১১:০৬

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, স্বর্ণপদক পাচ্ছে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান

জাতীয়

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, স্বর্ণপদক পাচ্ছে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৬ থেকে ৩০ আগস্ট সারা দেশে পালিত হবে জ...

২০২৬-০৮-১৩ ১৯:১৩