সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় শিবিরের শোক-উদ্বেগ

দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় শিবিরের শোক-উদ্বেগ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে এখন পর্যন্ত হতাহত ও নিখোঁজের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার (২৬ মার্চ) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ শোক ও উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, বুধবার (২৫ মার্চ) বিকেলে পন্টুনে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে তলিয়ে যায়। বিবৃতি লেখা পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনও অনেক যাত্রী নিখোঁজ রয়েছেন। এই হৃদয়বিদারক ঘটনায় স্বজনহারাদের আহাজারিতে চারপাশ ভারী হয়ে উঠেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত ও উদ্বিগ্ন। আমরা নিখোঁজদের উদ্ধারে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’

নেতৃবৃন্দ বলেন, ‘দেশে ধারাবাহিকভাবে সড়ক, নৌ ও আকাশপথে দুর্ঘটনায় প্রাণহানি বেড়েই চলেছে, যা গভীর উদ্বেগের বিষয়। শুধু এবারের ঈদযাত্রায় দুই শতাধিক মানুষের জীবন ঝরে গেছে দুর্ঘটনায়। এছাড়াও গত বছর মাইলস্টোন স্কুল এলাকায় বিমান দুর্ঘটনা, সম্প্রতি সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা, কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা এবং সর্বশেষ এই মর্মান্তিক ঘটনাসহ প্রতিনিয়ত ঘটে যাওয়া দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি দেশের সামগ্রিক যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা ও নিরাপত্তাহীনতাকে স্পষ্ট করে তুলেছে। যাতায়াত ব্যবস্থাকে সম্পূর্ণ ঝুঁকিমুক্ত করতে ফেরিঘাটসহ সার্বিক যোগাযোগ ব্যবস্থার নিরাপত্তা আধুনিকায়ন ও কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।’

নেতৃবৃন্দ নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি আহতদের সুচিকিৎসা নিশ্চিতকরণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য যথাযথ আর্থিক সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে কোনো গাফিলতি বা অব্যবস্থাপনার প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি উত্থাপন করেন।

শিবির সভাপতি-সেক্রেটারি নিহতদের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানান।

আরও

সকালের মধ্যে যেসব জেলায় আঘাত হানবে প্রচণ্ড ঝড়, সতর্কতা জারি

জাতীয়

সকালের মধ্যে যেসব জেলায় আঘাত হানবে প্রচণ্ড ঝড়, সতর্কতা জারি

রাজধানী ঢাকাসহ দেশের ১৩ জেলার ওপর দিয়ে সকাল ৯টার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া...

২০২৬-০৮-১৬ ২৩:০৭

ফ্যাসিস্ট আমলের চিকিৎসা পদ্ধতি বদলে দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয়

ফ্যাসিস্ট আমলের চিকিৎসা পদ্ধতি বদলে দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত ১৭ বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের আমলে দেশের চিকিৎসা খাতকে মার...

২০২৬-০৮-১৬ ২০:০৫

দেশের প্রতিটি খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার হবে: আইনমন্ত্রী

জাতীয়

দেশের প্রতিটি খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার হবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ফ্যাসিবাদের আমলে সংঘটিত প্রতিটি খুন ও মানবতাবিরোধী অপরাধের ন্যায়বিচার নিশ্চিত করতে স...

২০২৬-০৮-১৬ ১৯:৪৫

বেসরকারি জ্বালানি আমদানিতে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে পূর্ণ আস্থা: অয়েল অ্যান্ড ওয়ার্কার্স ফেডারেশন

জাতীয়

বেসরকারি জ্বালানি আমদানিতে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে পূর্ণ আস্থা: অয়েল অ্যান্ড ওয়ার্কার্স ফেডারেশন

বেসরকারিভাবে পরিশোধিত জ্বালানি তেল আমদানির বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান যে সিদ্ধান্ত নেবেন, তাতে পূর্ণ আস্থা রয়েছে বল...

২০২৬-০৮-১৬ ১৮:৩২

বাংলাদেশের অর্থনৈতিতে মৎস খাতের ভূমিকা অপরিসীম: এমপি মান্নান

জাতীয়

বাংলাদেশের অর্থনৈতিতে মৎস খাতের ভূমিকা অপরিসীম: এমপি মান্নান

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, বাংলাদেশের অর্থনীতি ও গ্রামীণ কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত...

২০২৬-০৮-১৬ ১৮:০৫