সোমবার, ৬ জুলাই ২০২৬ ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

শিক্ষা-ক্যাম্পাস

ডিসেম্বরে পরীক্ষার সময়ই শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

ডিসেম্বরে পরীক্ষার সময়ই শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

আগামী শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক ডিসেম্বরেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষার্থীরা যখন ডিসেম্বর মাসে বার্ষিক পরীক্ষা দেবে, তখনই নতুন শিক্ষাবর্ষের বই বিতরণ শুরু হবে।

সোমবার (৬ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগামী ৩০ নভেম্বরের মধ্যে সব পাঠ্যপুস্তক মুদ্রণ ও প্রস্তুতের কাজ শেষ করতে হবে, যাতে নতুন বছরের শুরুতেই দেশের সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দেওয়া সম্ভব হয়।

শিক্ষামন্ত্রী জানান, বই ছাপানোর ক্ষেত্রে সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার আগাম প্রস্তুতি নিয়েছে। বর্তমানে টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে এবং আগস্টের শুরুতেই ছাপাখানাগুলোকে কার্যাদেশ দেওয়া হবে, যাতে দ্রুত মুদ্রণকাজ শুরু করা যায়।

তিনি আরও জানান, জাতীয় শিক্ষাক্রমে কিছু পরিমার্জন আনা হচ্ছে। বিভিন্ন শ্রেণিতে নতুন করে চারটি বই অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া ভাষা শিক্ষা কার্যক্রম আরও শক্তিশালী করতে নতুন শিক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে। তবে এ নিয়োগ কার্যক্রম আগামী বছর থেকে শুরু হবে বলে জানান তিনি।

মন্ত্রী আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হলে শিক্ষাবর্ষের শুরুতেই বই বিতরণের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হবে।

আরও

শিক্ষা ও গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি ও চায়না এগ্রিকালচারাল ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

শিক্ষা-ক্যাম্পাস

শিক্ষা ও গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি ও চায়না এগ্রিকালচারাল ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা প্রসারের লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এবং চায়না এগ্...

২০২৬-০৭-০২ ১৮:৩২

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম পুরোপুরি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষা-ক্যাম্পাস

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম পুরোপুরি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্বল্প সময়ের কারণে ২০২৭ সালে নতুন কারিকুলামে যাও...

২০২৬-০৭-০১ ১৫:০৪

এইচএসসি পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ

শিক্ষা-ক্যাম্পাস

এইচএসসি পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ

আসন্ন উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রতিটি পরীক্ষার কক্ষে সিসিটিভি ক্...

২০২৬-০৬-২৭ ২১:২১

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

শিক্ষা-ক্যাম্পাস

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

ইস্টার্ন ইউনিভার্সিটির সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠান আজ, ২৭ জুন ২০২৬, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস, আ...

২০২৬-০৬-২৭ ১৯:৪৮

কুয়েটকে গবেষণায় দেশের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চান ভিসি

শিক্ষা-ক্যাম্পাস

কুয়েটকে গবেষণায় দেশের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চান ভিসি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে ‘ওরিয়...

২০২৬-০৬-২৫ ২০:৩২

এইচএসসি পরীক্ষায় নকল করলে প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

শিক্ষা-ক্যাম্পাস

এইচএসসি পরীক্ষায় নকল করলে প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষায় কোনও শিক্ষার্থী নকল করলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়...

২০২৬-০৬-২৪ ১৪:১৫