মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ধলেশ্বরীর ভাঙন পরিদর্শনে এমপি আব্দুল্লাহ, দ্রুত সমাধানের আশ্বাস

ধলেশ্বরীর ভাঙন পরিদর্শনে এমপি আব্দুল্লাহ, দ্রুত সমাধানের আশ্বাস

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কেয়াইন ইউনিয়নের বড়বর্তা এলাকায় ধলেশ্বরী নদীর ভয়াবহ ভাঙন পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে গিয়ে নদীর তীব্র স্রোতে বসতবাড়ি ও আশপাশের স্থাপনা ঝুঁকির মধ্যে পড়ার বিষয়টি সরেজমিনে দেখেন তিনি। এ সময় স্থানীয় বাসিন্দারা নদীভাঙনের কারণে তাদের আতঙ্ক ও দুর্ভোগের কথা এমপির কাছে তুলে ধরেন।

ভাঙনের ভয়াবহতা পানি সম্পদ মন্ত্রণালয়ের নজরে আনতে ঘটনাস্থল থেকেই পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সঙ্গে ভিডিওকলে কথা বলেন এমপি আব্দুল্লাহ। ভিডিওকলের মাধ্যমে মন্ত্রীকে ভাঙনকবলিত এলাকা সরাসরি দেখান এবং নদীর তীব্র স্রোতে একের পর এক বসতবাড়ি ঝুঁকিতে পড়ার বিষয়টি অবহিত করেন।
 

এ সময় পানি সম্পদ মন্ত্রী ভাঙন পরিস্থিতি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। দ্রুত নদীভাঙন রোধে সংশ্লিষ্ট দপ্তরকে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়েও আশ্বস্ত করেন তিনি।
 

স্থানীয়রা জানান, ধলেশ্বরী নদীর ভাঙনে ইতোমধ্যে বেশ কয়েকটি পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে। যেকোনো সময় আরও বসতবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন তারা। ভাঙন ঠেকাতে দ্রুত স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এমপি শেখ মো. আব্দুল্লাহ বলেন, “নদীভাঙনে মানুষের ঘরবাড়ি ও সম্পদ রক্ষা করা আমাদের দায়িত্ব। বিষয়টি পানি সম্পদ মন্ত্রীর কাছে সরাসরি তুলে ধরা হয়েছে। আশা করছি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)রুম্পা ঘোষ,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এম হায়দার আলী,জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক সিদ্দিক মোল্লাসহ বিএনপির নেতাকর্মী ।

আরও

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬

সারা দেশ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী মামলার দুই আসামি, নিয়মিত মামলায় পাঁচজন, মাদকসেবী ছয়জন, ফৌজদার...

২০২৬-০৯-২৯ ১৮:২২

বরগুনায় ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠিত সভাপতি কামাল, সম্পাদক সালেহ

সারা দেশ

বরগুনায় ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠিত সভাপতি কামাল, সম্পাদক সালেহ

উপকূলীয় বরগুনা জেলায় জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কণ্ঠস্বর, চাহিদা ও অগ্রাধিকার স্থানীয় নীতি, পরিকল্পনা ও...

২০২৬-০৯-২৯ ১৮:২১

পাহাড়ে ৩টি জাতীয় কমিটিকে সাধুবাদ ও চুক্তি পুনর্মূল্যায়নের দাবিতে পিসিএনপির সংবাদ সম্মেলন

সারা দেশ

পাহাড়ে ৩টি জাতীয় কমিটিকে সাধুবাদ ও চুক্তি পুনর্মূল্যায়নের দাবিতে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সম্প্রতি গঠিত ৩টি উচ্চপর্যায়ের জাতীয় কমিটিকে সাধুবাদ জ্ঞাপন, পাহাড় থেকে সন্ত্রাস নির্মূল ও বিতর...

২০২৬-০৯-২৯ ১৫:১১

১ অক্টোবর বৃহস্পতিবার ফেনী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান,  থাকছে নানাবিধ কর্মসূচি

সারা দেশ

১ অক্টোবর বৃহস্পতিবার ফেনী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, থাকছে নানাবিধ কর্মসূচি

আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি সফরসূচি অনুযায়ী, ফেনীর পরশুরাম ও ফুলগাজী...

২০২৬-০৯-২৯ ১৫:১০

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

সারা দেশ

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

দেশের প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে নতুন করে একাধিক নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি দ...

২০২৬-০৯-২৯ ১৫:০৯