শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬ ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

ঢাকার দুই সিটি করপোরেশনকে পরিচ্ছন্ন মহানগরী গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকার দুই সিটি করপোরেশনকে পরিচ্ছন্ন মহানগরী গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকা শহরকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন মহানগরী হিসেবে গড়ে তোলার লক্ষে ঢাকার দুই সিটি করপোরেশনকে বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার (১৭ মার্চ) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনকে এই নির্দেশ দেওয়া হয়।

নির্দেশনায় প্রধানমন্ত্রী ঢাকার বর্জ্য অপসারণ ব্যবস্থাকে ঢেলে সাজাতে এবং আধুনিকায়ন করতে ঈদের ছুটির পরপরই দ্রুত কাজ শুরু করার তাগিদ দেন। শহরের পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিশেষ করে বর্জ্য অপসারণের জন্য ব্যয়বহুল বিদেশি যন্ত্রপাতির ওপর নির্ভরতা কমিয়ে দেশীয় প্রযুক্তিতে কীভাবে সরঞ্জাম তৈরি করা যায়, সে বিষয়ে কাজ করতে দুই প্রশাসককে পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তিনি মনে করেন, স্থানীয়ভাবে এসব প্রযুক্তি উদ্ভাবন ও ব্যবহার করা গেলে খরচ কমার পাশাপাশি দেশের সক্ষমতাও বাড়বে। প্রধানমন্ত্রীর এই নির্দেশনার পর দুই সিটি করপোরেশনই তাদের কর্মপরিকল্পনা গ্রহণে তৎপরতা শুরু করেছে।

আরও

সরকারি কর্মকর্তাদের গাড়ি ঋণ সুবিধা বন্ধ, পরিচালন ব্যয় কমানোর উদ্যোগ

জাতীয়

সরকারি কর্মকর্তাদের গাড়ি ঋণ সুবিধা বন্ধ, পরিচালন ব্যয় কমানোর উদ্যোগ

সরকারি কর্মকর্তাদের গাড়ি কেনার জন্য প্রদত্ত সুদমুক্ত ঋণ সুবিধা বন্ধ করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভার চতুর্থ...

২০২৬-০৪-০৩ ১৫:২৩

দৈনন্দিন ব্যয় বৃদ্ধিতে অস্বস্তিতে সাধারণ মানুষ

জাতীয়

দৈনন্দিন ব্যয় বৃদ্ধিতে অস্বস্তিতে সাধারণ মানুষ

দেশের বাজারে আবারও বাড়তে শুরু করেছে মানুষের দৈনন্দিন খরচ। ভোজ্যতেল, সবজি, রান্নার গ্যাস থেকে শুরু করে যাতায়াত—প্রায় সব ক...

২০২৬-০৪-০৩ ১৫:০১

ঈদের পর বাজারে ঊর্ধ্বগতি: দেশি মুরগি ৮০০ টাকা, বেড়েছে খোলা তেলের দাম

জাতীয়

ঈদের পর বাজারে ঊর্ধ্বগতি: দেশি মুরগি ৮০০ টাকা, বেড়েছে খোলা তেলের দাম

ঈদের পর রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি দেখা গেছে। বিশেষ করে দেশি ও সোনালি মুরগির দাম রেকর্ড পর্যায়ে পৌঁছেছে।...

২০২৬-০৪-০৩ ১৪:৩০

সৌদি আরবে আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলা পরিদর্শনে নাহিদ ইসলাম

জাতীয়

সৌদি আরবে আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলা পরিদর্শনে নাহিদ ইসলাম

সৌদি আরবের মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলায় বাংলাদেশ প্যাভেলিয়ন পরিদর্শন করেছেন জাতীয় নাগ...

২০২৬-০৪-০৩ ১০:০৭