শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

ঢাকা মহানগরকে বাসযোগ্য মনে হয় না : মির্জা ফখরুল

ঢাকা মহানগরকে বাসযোগ্য মনে হয় না : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঢাকা মহানগরকে বাসযোগ্য মনে হয় না। নিশ্বাস নেওয়ার অবস্থা নেই। প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংসের দ্বারপ্রান্তে। এ অবস্থা থেকে বের হতে না পারলে বসবাস করতে পারবেন না।

আজ (শনিবার) দুপুরে রাজধানীর পল্টনে ফাস হোটলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসক একটি নতুন আন্দোলন শুরু করতে যাচ্ছেন। সেই আন্দোলন ঢাকা শহরকে রক্ষা করবার আন্দোলন। সেই আন্দোলন ঢাকা শহরে যারা নাগরিক আছেন তাদের মুক্ত বাতাস নেওয়ার সুযোগ সৃষ্টি করার আন্দোলন, বাস করার জন্য একটা বাসযোগ্য শহর তৈরি করার, নগর তৈরি করার আন্দোলন। এই আন্দোলন আমাদের নগরবাসীকে আন্তরিক করবে বলে আমার বিশ্বাস।

মির্জা ফখরুল বলেন, আরও দেশপ্রেমের সঙ্গে কাজ করা দরকার এবং সত্যিকার অর্থেই সেই কমিটমেন্ট থাকা দরকার, যে কমিটমেন্ট থেকে আমরা কাজ করতে পারি ভবিষ্যৎকে সুন্দর করার জন্য।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ঢাকা মহানগর আমাদের বাস করার জায়গা। কিন্তু আজকাল আমার নিজেরই মনে হয় যে আমি ঢাকা শহরে থাকবো না। কারণটা হচ্ছে যে, ঘর থেকে বেরিয়ে নিঃশ্বাস নেওয়া যায় না। হাসপাতালে যাবেন! সেখানে ঢোকাই যাবে না। প্রত্যেকটি প্রতিষ্ঠান এখানে ধ্বংসের দিকে চলে যাচ্ছে।  

নিজের ছাত্রজীবনের কথা স্মরণ করে তিনি বলেন, কলেজে যাওয়ার সময় আমরা আসতাম বুড়িগঙ্গাতে নৌকায় ঘুরে বেড়ানোর জন্য। এখন সেই বুড়িগঙ্গার কাছে যাওয়া যায় না। এতো দূষণ, এত দুর্গন্ধ। তুরাগ নদীরও একই অবস্থা। ঢাকা শহরে নদীগুলোকে তো বিশুদ্ধ করার চেষ্টা করতে হবে। অথচ এত প্রজেক্ট হয় এই বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করার কোনো প্রজেক্ট তৈরি হয় না।

আরও

বিমান মন্ত্রণালয়ে সিন্ডিকেট দূর করতে চেষ্টা চলছ: আফরোজা খানম

জাতীয়

বিমান মন্ত্রণালয়ে সিন্ডিকেট দূর করতে চেষ্টা চলছ: আফরোজা খানম

মন্ত্রণালয়ের বিভিন্নখাতে সিন্ডিকেট রয়েছে উল্লেখ করে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম জানিয়েছেন, তার ম...

২০২৬-০৮-১৪ ২৩:১০

আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’

জাতীয়

আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আগামী ৪ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার বসছে ‘সুপার সেল কার বাজ...

২০২৬-০৮-১৪ ১৩:১৩

সাদা মনের আদর্শবান শিক্ষক যখন জাতির অভিভাবক

জাতীয়

সাদা মনের আদর্শবান শিক্ষক যখন জাতির অভিভাবক

মহামান্য রাষ্ট্রপতি। তিনি রাষ্ট্রের এক নম্বর ব্যক্তি। এই পদ যিনি অলংকৃত করবেন তিনি হবেন সকল বিতর্কের ঊর্ধ্বে। তার ব্যক্ত...

২০২৬-০৮-১৪ ১১:৩৮

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

জাতীয়

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ঝাড়খন্ড ও তৎসংল...

২০২৬-০৮-১৪ ১১:০৭

সরকারের সমালোচনায় কোনো বাধা নেই: তথ্য প্রতিমন্ত্রী

জাতীয়

সরকারের সমালোচনায় কোনো বাধা নেই: তথ্য প্রতিমন্ত্রী

সরকারের সমালোচনা করতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, সরকারের...

২০২৬-০৮-১৪ ১১:০৬

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, স্বর্ণপদক পাচ্ছে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান

জাতীয়

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, স্বর্ণপদক পাচ্ছে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৬ থেকে ৩০ আগস্ট সারা দেশে পালিত হবে জ...

২০২৬-০৮-১৩ ১৯:১৩