রবিবার, ৫ জুলাই ২০২৬ ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে মেঘনা-গোমতী সেতুতে একদিনে টোল আদায় ১ কোটি ৩৬ লাখ টাকা

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে মেঘনা-গোমতী সেতুতে একদিনে টোল আদায় ১ কোটি ৩৬ লাখ টাকা

দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর।শেষ পর্যায়ে এসে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে মহাসড়কে। টানা ছুটির সুযোগে বুধবার সকাল থেকেই রাজধানী ছাড়ছেন হাজারো মানুষ। ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে উল্লেখযোগ্য হারে।


গত ২৪ ঘণ্টায় মহাসড়কের মেঘনা সেতু ও গোমতী সেতু টোল প্লাজা দিয়ে মোট ৫২ হাজার ৮৫৩টি যানবাহন পারাপার হয়েছে।

সময়ে টোল আদায় হয়েছে ১ কোটি ৩৬ লাখ ২৫ হাজার ৬৩৯ টাকা।

বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন।

যানবাহনের চাপ প্রায় দ্বিগুণ বাড়লেও এখন পর্যন্ত মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে বড় ধরনের কোনো যানজটের খবর পাওয়া যায়নি। এতে স্বস্তিতে যাত্রা করছেন যাত্রীরা।

বিষয়ে হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্প ইনচার্জ জুলহাস উদ্দিন জানান, ঈদযাত্রায় ভোগান্তি এড়াতে সাইনবোর্ড থেকে মেঘনা সেতু পর্যন্ত এলাকায় ১২৪ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। যাত্রীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিববুল্লাহ জানান,মহাসড়কে ছিনতাই,ডাকাতি ও যানজট নিরসনে সোনারগাঁ থানার পুলিশ সদস্যরা নিয়মিত ভাবে দায়িত্ব পালন করছে।তাছাড়া থানার পক্ষ থেকে স্বেচ্ছাসেবক টিম নিযুক্ত করে পুলিশের সাথে মহাসড়কে দায়িত্ব পালন করছে।এবারের ঈদ যাত্রা আসা করি স্বস্তির হবে।

আরও

ট্রলারের পাখা ভেঙে ৩ দিন ধরে সাগরে ভাসছে ১৭ জেলে

সারা দেশ

ট্রলারের পাখা ভেঙে ৩ দিন ধরে সাগরে ভাসছে ১৭ জেলে

বরগুনার পাথরঘাটা থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের দুবলার চর থেকে দক্ষিণ এলাকায় মাছ শিকারে গিয়ে এফবি জাহান ট...

২০২৬-০৭-০৪ ২১:২৫

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মেহেরপুরে গণমিছিল

সারা দেশ

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মেহেরপুরে গণমিছিল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি এবং গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

২০২৬-০৭-০৪ ২১:২৪

তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে : মির্জা ফখরুল

সারা দেশ

তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে : মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন...

২০২৬-০৭-০৪ ২০:১১

পিরোজপুরের বলেশ্বর নদীতে ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ জেলের মরদেহ ৮ ঘন্টা পর উদ্ধার

সারা দেশ

পিরোজপুরের বলেশ্বর নদীতে ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ জেলের মরদেহ ৮ ঘন্টা পর উদ্ধার

পিরোজপুরের জিয়ানগর ব্রিজ সংলগ্ন বলেশ্বর নদীতে মাছ ধরার ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়ার ৮ ঘণ্টা পর মাহাবুব ব্যাপারি (৬...

২০২৬-০৭-০৪ ২০:০৬