সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

দেশের সাত অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের সাত অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের সাত অঞ্চলে ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।

সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানার দেওয়া সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।

আরও

'প্রাইম মিনিস্টার গোল্ডকাপ’ ঘিরে সব উপজেলায় ফুটবল মাঠ প্রস্তুতের নির্দেশ

জাতীয়

'প্রাইম মিনিস্টার গোল্ডকাপ’ ঘিরে সব উপজেলায় ফুটবল মাঠ প্রস্তুতের নির্দেশ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ সামনে রেখে দেশের প্রতিটি উপজেলায় অন্তত পাঁচটি করে ফুটবল খেলার উ...

২০২৬-০৮-৩১ ০৮:৪০

বসুন্ধরায় ছিনতাইয়ের ৩৬ ঘণ্টায় প্রধান অভিযুক্ত আটক

জাতীয়

বসুন্ধরায় ছিনতাইয়ের ৩৬ ঘণ্টায় প্রধান অভিযুক্ত আটক

বাংলাদেশের ‘মিনি সিঙ্গাপুর’খ্যাত বসুন্ধরা আবাসিক এলাকা। পরিকল্পিত এই আবাসিক এলাকায় নিরাপত্তাব্যবস্থাও বেশ কড়াকড়ি। সার্বক...

২০২৬-০৮-৩১ ০২:২০

রাষ্ট্রপতির সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ, বিনিয়োগ ও তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা

জাতীয়

রাষ্ট্রপতির সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ, বিনিয়োগ ও তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রো...

২০২৬-০৮-৩০ ২০:০৯

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সব দলের সহযোগিতা চান স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সব দলের সহযোগিতা চান স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংবিধান সংশোধন কমিটিতে...

২০২৬-০৮-৩০ ১৯:৪৮

জুলাই যোদ্ধাদের জন্য এ পর্যন্ত ১ হাজার ৬ কোটি টাকা ব্যয়: মুক্তিযুদ্ধমন্ত্রী

জাতীয়

জুলাই যোদ্ধাদের জন্য এ পর্যন্ত ১ হাজার ৬ কোটি টাকা ব্যয়: মুক্তিযুদ্ধমন্ত্রী

জুলাই যোদ্ধাদের জন্য সরকার এখন পর্যন্ত ১ হাজার ৬ কোটি টাকা ব্যয় করেছে। তাদের চিকিৎসাসহ বিভিন্ন খাতে এখনো সরকারি ব্যয় চলম...

২০২৬-০৮-৩০ ১৮:৫৪