শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৯৯১, ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু

দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৯৯১, ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯১ জনে।

শনিবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন ৯১৭ জন। একই সময়ে মারা গেছেন চারজন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৯৯১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৮৯১ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৮৪৩ জন সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৩ হাজার ১০৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৪৩ হাজার ২১৪ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৩৭ হাজার ৯২১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আরও

চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু

জাতীয়

চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্...

২০২৬-০৯-০৫ ০৯:৪৫

সেদিন ডিবি কার্যালয়ে কী ঘটেছিল, জানালেন সারজিস

জাতীয়

সেদিন ডিবি কার্যালয়ে কী ঘটেছিল, জানালেন সারজিস

চব্বিশের গণ-আন্দোলন চলাকালে ডিবি পুলিশ তুলে নিয়ে যাওয়ার পর তাদের ওপর চালানো চরম মানসিক নির্যাতনের অভিজ্ঞতা তুলে ধরেছেন স...

২০২৬-০৯-০৪ ২৩:১০

জুলাই থেকে ৩০০ ক্রীড়াবিদের ভাতা বন্ধ; বিলম্বের কারণ জানাল ক্রীড়া মন্ত্রণালয়

জাতীয়

জুলাই থেকে ৩০০ ক্রীড়াবিদের ভাতা বন্ধ; বিলম্বের কারণ জানাল ক্রীড়া মন্ত্রণালয়

বিভিন্ন ইভেন্টে জাতীয় পর্যায়ে কৃতিত্বপূর্ণ অবদান রাখা ৩০০ জন ক্রীড়াবিদকে মাসিক ১ লাখ টাকা করে ক্রীড়া ভাতা দেওয়া শুরু হয়...

২০২৬-০৯-০৪ ২২:১২

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

জাতীয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌ...

২০২৬-০৯-০৪ ১৭:৫৮