শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

‘ভালো হয়ে যাও মাসুদ’ এখন আবার আলোচনায়

‘ভালো হয়ে যাও মাসুদ’ এখন আবার আলোচনায়

‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’— তৎকালীন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের পর আলোচনায় আসা বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তা মো. মাসুদ আলমকে এবার চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হয়েছে। একই সঙ্গে সংস্থাটির আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্বেও পরিবর্তন আনা হয়েছে।

গত ৩১ আগস্ট বিআরটিএ চেয়ারম্যানের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এসব বদলি ও পদায়নের কথা জানানো হয়। আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

অফিস আদেশ অনুযায়ী, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঞাকে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের একই পদে বদলি করা হয়েছে। ফলে মাসুদ আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

মো. মাসুদ আলম একসময় বিআরটিএর কর্মকর্তা হিসেবে আলোচনায় আসেন তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি মন্তব্যকে ঘিরে। বিআরটিএর অনিয়ম ও কর্মকর্তাদের ভূমিকা নিয়ে কথা বলার সময় মাসুদ আলমকে উদ্দেশ করে তিনি বলেছিলেন, ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ।’ ওবায়দুল কাদেরের ওই বক্তব্যের পরই বিভিন্ন মহলে মাসুদ আলমকে নিয়ে আলোচনা শুরু হয়।

আরও

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাত, সন্ত্রাসবিরোধী আইনে কারাগারে

জাতীয়

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাত, সন্ত্রাসবিরোধী আইনে কারাগারে

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী ও সরকারসংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে কটূক্তির অভিযোগে গাজীপুরে সিফাত আবদুল্লাহ (২০) নাম...

২০২৬-০৯-০৪ ১৫:৩০

গ্যাস-বিদ্যুৎ সমস্যা সমাধানে সংসদে বিরোধীদলের পরামর্শ চান রিজভী

জাতীয়

গ্যাস-বিদ্যুৎ সমস্যা সমাধানে সংসদে বিরোধীদলের পরামর্শ চান রিজভী

রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে সংসদে বিরোধীদলকে পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির...

২০২৬-০৯-০৪ ১৫:১৪

বিদ্যুৎ বিল বেশি আসায় প্রধানমন্ত্রীকে কটূক্তি, ইনকিলাব মঞ্চের সদস্য আটক

জাতীয়

বিদ্যুৎ বিল বেশি আসায় প্রধানমন্ত্রীকে কটূক্তি, ইনকিলাব মঞ্চের সদস্য আটক

গাজীপুরে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করার অভিযোগে মো. আ...

২০২৬-০৯-০৪ ১১:২৫

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ছে

জাতীয়

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ছে

বিদ্যুতের দাম বেশি, রয়েছে জ্বালানি সংকট। এজন্য উৎপাদন খরচ কমাতে গত দুই বছরে বড় শিল্প-কারখানার ছাদে সৌরবিদ্যুৎ প্ল্যান্ট...

২০২৬-০৯-০৪ ১১:২১

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা বাতিল করলো মালয়েশিয়া

জাতীয়

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা বাতিল করলো মালয়েশিয়া

বাংলাদেশসহ ৩১টি দেশের নাগরিকদের জন্য ভিজিট ভিসায় মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। নতুন নীতির...

২০২৬-০৯-০৪ ০৯:৫৮