রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

দেশ ছাড়ার আগে ৩ পৃষ্ঠার পদত্যাগপত্র লিখেছিলেন শেখ হাসিনা: দাবি

দেশ ছাড়ার আগে ৩ পৃষ্ঠার পদত্যাগপত্র লিখেছিলেন শেখ হাসিনা: দাবি

২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার আগে তিন পৃষ্ঠার একটি পদত্যাগপত্র লিখেছিলেন এবং সেটি নিজের ভ্যানিটি ব্যাগে করে সঙ্গে নিয়ে যান বলে দাবি করেছেন দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী।

শনিবার (৩০ মে) সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক সংবাদ প্ল্যাটফর্ম ‘দি পোস্ট’-এ প্রচারিত এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন।

সাক্ষাৎকারে মতিউর রহমান চৌধুরী বলেন, সাংবিধানিক নিয়ম মেনেই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে চেয়েছিলেন শেখ হাসিনা। তবে সেই সময়ের পরিস্থিতির কারণে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেননি। তড়িঘড়ি করে দেশ ছাড়ার সময় সেই চিঠি তিনি নিজের সঙ্গেই নিয়ে যান।

তিনি আরও জানান, তিন পৃষ্ঠার ওই চিঠিতে শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, দেশের সার্বিক পরিস্থিতি এবং পদত্যাগের কারণ বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছিল। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) একজন কর্মকর্তার মাধ্যমে চিঠিটি আনুষ্ঠানিকভাবে টাইপ করার কথা ছিল। কিন্তু গণভবনের বাইরে পরিস্থিতি দ্রুত বদলে যাওয়ায় সেটি আর সম্ভব হয়নি। ফলে খসড়া বা হাতে লেখা অবস্থাতেই চিঠিটি তার ব্যক্তিগত ব্যাগে থেকে যায়।

শেষ মুহূর্তের পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে মতিউর রহমান চৌধুরী বলেন, ৫ আগস্ট দুপুরে গণভবনের চারপাশে বিপুল সংখ্যক মানুষ জড়ো হলে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে দ্রুত স্থান ত্যাগের নির্দেশ দেওয়া হয়। সেনাবাহিনীর কর্মকর্তারা তৎকালীন প্রধানমন্ত্রীকে জানান, “আপনার হাতে আর এক মুহূর্তও সময় নেই, এখনই গণভবন ছাড়তে হবে।”

এসময় তাড়াহুড়োর মধ্যে শেখ হাসিনা তার প্রয়োজনীয় ভ্যানিটি ব্যাগটি ভেতরে ফেলে বাইরে বের হয়ে আসেন বলেও দাবি করেন তিনি। পরে গাড়িতে ওঠার আগে সেনাবাহিনীর এক ব্রিগেডিয়ার পদমর্যাদার কর্মকর্তাকে ব্যাগটি আনার অনুরোধ করেন। সেই ব্যাগটি আনার পর দেখা যায়, এর ভেতরেই ছিল বহুল আলোচিত তিন পৃষ্ঠার পদত্যাগপত্র।

তবে এ বিষয়ে এখনো কোনো সরকারি বা আনুষ্ঠানিক পক্ষ থেকে নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।

আরও

দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হবে না: ভূমিমন্ত্রী

জাতীয়

দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হবে না: ভূমিমন্ত্রী

বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। এদেশের মাটিতে আগ্রাসী শক্তির কোনো স্থান হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করে...

২০২৬-১০-০৩ ২০:১৬

হেলমেট ছুড়ে ফেলতে ফেলতে আখতারুজ্জামান: ‘আমি আওয়ামী লীগার নই’

জাতীয়

হেলমেট ছুড়ে ফেলতে ফেলতে আখতারুজ্জামান: ‘আমি আওয়ামী লীগার নই’

‘আমি আওয়ামী লীগার নই’ বলেই পুলিশের দেওয়া হেলমেট ছুড়ে ফেললেন জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান। আজ শনিবার (৩ অক্টোবর)...

২০২৬-১০-০৩ ২০:১৫

অ্যালকোহল পণ্যে শুল্ক-কর ফাঁকি: ফু-ওয়াংসহ ঢাকার ৪ প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান

জাতীয়

অ্যালকোহল পণ্যে শুল্ক-কর ফাঁকি: ফু-ওয়াংসহ ঢাকার ৪ প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান

অবৈধ উৎস থেকে অ্যালকোহল ও অ্যালকোহলজাত পণ্য সংগ্রহ, শুল্ক-মূসক ও আয়কর ফাঁকি এবং অননুমোদিত গ্রাহকের কাছে সরবরাহের অভিযোগে...

২০২৬-১০-০৩ ১৯:০৩

কৃষিকাজে লজ্জার কিছু নেই, মাঠে গিয়ে ফসল উৎপাদন করতে হবে: কৃষিমন্ত্রী

জাতীয়

কৃষিকাজে লজ্জার কিছু নেই, মাঠে গিয়ে ফসল উৎপাদন করতে হবে: কৃষিমন্ত্রী

কৃষিকাজে কোনো লজ্জা নেই উল্লেখ করে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশীদ ইয়াছিন বলেছেন, মাঠে যেতে হবে এবং নিজেদের ফসল নিজেদের...

২০২৬-১০-০৩ ১৬:৩৯

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১১৫২

জাতীয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১১৫২

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে...

২০২৬-১০-০৩ ১৫:৫৬

চুয়াডাঙ্গায় অবৈধভাবে গ্যাস বিক্রি, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

জাতীয়

চুয়াডাঙ্গায় অবৈধভাবে গ্যাস বিক্রি, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

অবৈধ মজুত ও অসাধু ব্যবসার বিরুদ্ধে চুয়াডাঙ্গায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (৩ অক্টোবর)...

২০২৬-১০-০৩ ১৫:৫৪