রবিবার, ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

চট্টগ্রামে র‍্যাবের পৃথক অভিযানে জাল নোটসহ আটক ৩

চট্টগ্রামে র‍্যাবের পৃথক অভিযানে জাল নোটসহ আটক ৩

চট্টগ্রামের পাঁচলাইশ ও হাটহাজারীতে পৃথক অভিযান চালিয়ে ১ লাখ ১৩ হাজার ৬০০ টাকার জাল নোটসহ তিনজনকে আটক করেছে র‍্যাব-৭। আটকরা হলেন– হাসান (৩৫), জাহিদুল ইসলাম প্রকাশ আসিফ (২১) ও হাসানুর রাহি (১৯)।

শুক্রবার (১৬ মে) নগরীর পাঁচলাইশ ও জেলার হাটহাজারী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে র‍্যাব-৭ এর একটি দল নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ জিলানী গলির পাশে শুক্কুর মোটরসের সামনে অভিযান চালায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মো. আছান উল্লাহ প্রকাশ হাসান (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার হাতে থাকা সাদা শপিং ব্যাগ তল্লাশি করে ১ লাখ ১২ হাজার ৭৫০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। আটক আছান উল্লাহর বাড়ি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার মহিষাড় এলাকায়।

একইদিন রাত সাড়ে ১০টার দিকে হাটহাজারী থানার আলীপুর আব্বাসিয়াপুর এলাকার মোস্তফা হোটেলের সামনে অভিযান চালিয়ে জাহিদুল ইসলাম প্রকাশ আসিফ (২১) ও হাসানুর রাহি (১৯) নামে দুজনকে আটক করে র‍্যাব। এ সময় তাদের দেহ তল্লাশি করে আসিফের প্যান্টের পকেট থেকে ৪০০ টাকা এবং হাসানুর রাহির পকেট থেকে ৪৫০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। তাদের বাড়ি ফেনী জেলার পরশুরাম থানার শালধর ও চারিগ্রাম এলাকায়।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, ‘র‍্যাব-৭ নগরী ও জেলার হাটহাজারী এলাকায় অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করেছে। আটক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

আরও

অতিরিক্ত ভাড়া বন্ধে থাকবে কঠোর নজরদারি- শেখ রবিউল আলম

সারা দেশ

আসন্ন ঈদুল আজহা নির্বিঘ্ন করতে বাড়ছে মোবাইল কোট অতিরিক্ত ভাড়া বন্ধে থাকবে কঠোর নজরদারি- শেখ রবিউল আলম

সড়ক পরিবহন, সেতু ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন,আসন্ন ঈদুল আজহা নির্বিঘ্ন করতে বিভিন্ন বাস টার্মিনাল ও সড়ক পথে...

২০২৬-০৫-১৭ ১৬:০৪

চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত যাহবাহনের কারণেই বেশিরভাগ সড়ক দুর্ঘটনা ঘটছে,মন্ত্রী

সারা দেশ

চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত যাহবাহনের কারণেই বেশিরভাগ সড়ক দুর্ঘটনা ঘটছে,মন্ত্রী

চালকের অদক্ষতা, অসচেতনতা, স্বেচ্ছাচারিতা এবং ত্রুটিযুক্ত যাহবাহনের কারণেই বাংলাদেশে বেশিরভাগ সড়ক দুর্ঘটনা ঘটছে বলে মন্তব...

২০২৬-০৫-১৭ ১৬:০১

নীলফামারীতে শুরু হচ্ছে ভূমি সেবা সপ্তাহ ও মেলা

সারা দেশ

নীলফামারীতে শুরু হচ্ছে ভূমি সেবা সপ্তাহ ও মেলা

নীলফামারীতে তিনদিনব্যাপী ‘ভূমি সেবা সপ্তাহ ও ভূমি সেবা মেলা-২০২৬’ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ মে) দ...

২০২৬-০৫-১৭ ১৫:৫৫

মৌলভীবাজারের রাজনগরে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে   নিহত ১

সারা দেশ

মৌলভীবাজারের রাজনগরে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে   নিহত ১

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় এক মর্মান্তিক সড়ক দু/র্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দ্রুতগামী একটি ট্রাক ও মোট...

২০২৬-০৫-১৭ ১৫:৪৯

ফরিদপুরে পরকীয়ায়  মা-মেয়ে কে হত্যা" গ্রেফতার ১

সারা দেশ

ফরিদপুরে পরকীয়ায় মা-মেয়ে কে হত্যা" গ্রেফতার ১

ফরিদপুর, রাজবাড়ি সীমানায় গত ১৪ মে কোতয়ালী থানাধীন চর মাধবদী ইউনিয়নের কালিতলার পুকুরপাড়ে মা- মেয়েকে মাটি চাপা দেয়া মরদহ...

২০২৬-০৫-১৭ ১৫:৪৩

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ২ সদস্য আটক, ৪ জেলে উদ্ধার

সারা দেশ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ২ সদস্য আটক, ৪ জেলে উদ্ধার

সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর দুই সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময়...

২০২৬-০৫-১৭ ১৫:৩৯