মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

চলতি বছরে যুক্তরাষ্ট্রে হামে তৃতীয় মৃত্যু

চলতি বছরে যুক্তরাষ্ট্রে হামে তৃতীয় মৃত্যু

 

যুক্তরাষ্ট্রে হামে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। পেনসিলভ্যানিয়া অঙ্গরাজ্যের জেফারসন কাউন্টির ৪০ বছর বয়সী এক নারী হামজনিত জটিলতায় শনিবার মারা গেছেন বলে রোববার জানিয়েছে কর্তৃপক্ষ।

‘দ্য ওয়াশিংটন পোস্ট’ কাউন্টি করনার গ্রেগ ফার্লংকে উদ্ধৃত করে জানিয়েছে, ওই নারী হামের কোনো টিকা নিয়েছিলেন না। এ নিয়ে চলতি বছর যুক্তরাষ্ট্রে িএই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।

জেফারসন কাউন্টির চিফ ডেপুটি করনার জেসন স্টিভার বলেন, ‘যদিও গুরুতর অসুস্থতার ঘটনা খুব একটা দেখা যায় না, তবে এই মর্মান্তিক ঘটনাটি মনে করিয়ে দেয় যে হামকে মোটেও হেলাফেলা করা উচিত নয়।’

এর আগে আগস্টে অঙ্গরাজ্যটির ল্যাঙ্কাস্টার কাউন্টিতে হামজনিত কারণে দুজনের মৃত্যু রেকর্ড করা হয়। এটি ছিল ২০২৬ সালে যুক্তরাষ্ট্রে এবং গত ৩৫ বছরের মধ্যে পেনসিলভ্যানিয়ায় হামে মৃত্যুর প্রথম ঘটনা।

২০০০ সালে যুক্তরাষ্ট্রকে হামমুক্ত ঘোষণা করা হয়েছিল। তবে সম্প্রতি টিকা নিয়ে নতুন করে নানা সংশয় এবং স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রতি অবিশ্বাসের কারণে দেশে ব্যাধিটি ফের মারাত্মক রূপ নিচ্ছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রী ও টিকা-সংশয়বাদী রবার্ট কেনেডি জুনিয়রের বিরুদ্ধে টিকা নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে এই সংকট তৈরির অভিযোগ রয়েছে।

সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) তথ্য অনুযায়ী, ২০২৬ সালে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত প্রায় ৩ হাজার ৩০০ জনের হাম নিশ্চিত করা হয়েছে। এটি ২০২৫ সালের মোট ২ হাজার ২৮৯টি সংক্রমণের সংখ্যাকে ছাড়িয়ে গেছে।

এর আগে এক বছরে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড ছিল ১৯৯১ সালে। সে বছর মোট ৯ হাজার ৬৪৩ জনের হাম শনাক্ত হয়েছিল।

হামের ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, কাশি ও সর্দি। এর কয়েক দিন পর শরীরে লালচে র‌্যাশ বা ফুসকুড়ি দেখা দেয়।

রোগটি পরবর্তী সময়ে নিউমোনিয়া ও মস্তিষ্কের প্রদাহের মতো গুরুতর জটিলতার দিকে মোড় নিতে পারে; যা স্থায়ী শারীরিক ক্ষতি বা এমনকি মৃত্যুর কারণ হতে পারে।

আরও

মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় মার্কিন পাহারাদারীর প্রয়োজন নেই: পেজেশকিয়ান

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় মার্কিন পাহারাদারীর প্রয়োজন নেই: পেজেশকিয়ান

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা রক্ষার জন্য যুক্তরাষ্ট্রের ‘আঞ্চলিক পাহারাদার’ হওয়ার কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন ইরানের...

২০২৬-০৯-১২ ২৩:৩৩

রাশিয়া-চীন ঘনিষ্ঠতা বাড়ছে, যুক্তরাষ্ট্র কি দুর্বল হচ্ছে?

আন্তর্জাতিক

রাশিয়া-চীন ঘনিষ্ঠতা বাড়ছে, যুক্তরাষ্ট্র কি দুর্বল হচ্ছে?

ইউক্রেন যুদ্ধ চলছে, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক সংঘাত মধ্যপ্রাচ্যকে অস্থির করে রেখেছে। হরমুজ প্রণালির সং...

২০২৬-০৯-১২ ২১:২২

মধ্যপ্রাচ্যের যুদ্ধ আন্তর্জাতিক স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়: শি জিনপিং

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের যুদ্ধ আন্তর্জাতিক স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়: শি জিনপিং

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এ অঞ্চলের মানুষের জন্য ‘গুরুতর ক্ষতি’ বয়ে এনেছে এবং তা আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন স্বার্থের...

২০২৬-০৯-১২ ১৯:০৪

ফ্রান্সে ট্রেন লাইনচ্যুত হয়ে ৪৪ যাত্রী আহত

আন্তর্জাতিক

ফ্রান্সে ট্রেন লাইনচ্যুত হয়ে ৪৪ যাত্রী আহত

ফ্রান্সের উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় আহত হয়েছেন কমপক্ষে ৪৪ জন যাত্রী। আহতদের মধ্যে ১৮ বছর বয়সী এক...

২০২৬-০৯-১২ ১১:৪৫

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

আন্তর্জাতিক

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তিকর সুবিধা থেকে দূরে রাখতে নতুন আইন করেছে যুক্তরাষ্ট্রের ক্য...

২০২৬-০৯-১২ ১১:৩৯

হুথিদের ওপর হামলার অনুরোধ করেছিলেন সৌদি যুবরাজ, নাকচ করেন ট্রাম্প

আন্তর্জাতিক

হুথিদের ওপর হামলার অনুরোধ করেছিলেন সৌদি যুবরাজ, নাকচ করেন ট্রাম্প

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুথিদের দমনে তাদের লক্ষ্য করে মার্কিন বিমান বাহিনীকে হামলা চালানোর অনুরোধ করেছিলেন...

২০২৬-০৯-১১ ২৩:২০