রবিবার, ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বৃদ্ধকে ধরে নিয়ে গেল বিএসএফ, ভারতীয়কে ধরে আনল বাংলাদেশিরা

বৃদ্ধকে ধরে নিয়ে গেল বিএসএফ, ভারতীয়কে ধরে আনল বাংলাদেশিরা

পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা সীমান্তে এক বাংলাদেশি বৃদ্ধকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ায় পরে এক ভারতীয় নাগরিকে ধরে এনেছেন স্থানীয়রা।

শনিবার সকালে কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশে প্রবেশ করলে সেই ভারতীয় নাগরিককে ধরে বিরাজোত এলাকায় নিয়ে আসেন স্থানীয়রা।

ভারতীয় ওই নাগরিকের নাম দীপঙ্কর গোপ (৩০)। তিনি ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার চাউলহাটি তশনপাড়া এলাকার মিশ্রিলাল গোপের ছেলে বলে জানা গেছে।

এর আগে গত বুধবার সকালে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের বিরাজোত এলাকার বাসিন্দা মো. তমিজ উদ্দীন (৭৮) গরু খুঁজতে বাড়ি থেকে বের হন। একপর্যায়ে সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছাকাছি গেলে ভারতীয় বিএসএফ তাকে ধরে নিয়ে যায় বলে স্থানীয়রা জানান।

স্থানীয়রা জানান, শনিবার সকালে দীপঙ্কর গোপ কাঁটাতারের বেড়ার ওপাশের একটি চা-বাগানে কাজ করতে আসেন। একপর্যায়ে তিনি বাংলাদেশ অংশে প্রবেশ করলে স্থানীয়রা তাকে ধরে বিরাজোত এলাকায় নিয়ে আসেন। বর্তমানে তিনি বিজিবি, পুলিশ ও স্থানীয়দের হেফাজতে রয়েছেন।

স্থানীয়দের ভাষ্য, তমিজ উদ্দীন বয়স্ক ব্যক্তি। তিনি কানে কম শোনেন এবং ঠিকমতো হাঁটতেও পারেন না। গরু খুঁজতে গিয়ে সীমান্তের কাঁটাতারের কাছাকাছি চলে যাওয়ার পর বিএসএফ তাকে ধরে নিয়ে যায় বলে স্থানীয়দের দাবি।

তমিজ উদ্দীনের ছেলে আজাহার বলেন, আমার বাবা কিছুই করেনি। গরু খুঁজতে গেছে। আমার বাবা বয়স্ক লোক, শুনতে পায় না, চলতে পারে না। কীভাবে কী হয়েছে কিছুই জানি না। আমার বাবাকে ফিরে পেতে চাই। যদি আমার বাবাকে না দেয়, ভারতীয় সেই লোককে যেন ফেরত না দেওয়া হয়। আমার বাবাকে ফিরিয়ে দিলে আমরা এই লোকটাকে দিয়ে দেব।

এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তমিজ উদ্দীনকে ফেরত আনা এবং ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপের বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

আরও

সেন্টমার্টিনে ২০ হাজার চারা রোপণ করবে কোস্ট গার্ড

সারা দেশ

সেন্টমার্টিনে ২০ হাজার চারা রোপণ করবে কোস্ট গার্ড

বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে জীববৈচিত্র্য সংরক্ষণ, সবুজায়ন ও জলবায়ু সহিষ্ণুতা বৃদ্ধির লক্ষ্যে ‘বৃক্ষরোপ...

২০২৬-০৮-০৮ ২২:০৬

কুড়িগ্রামে মামলার নথি জালিয়াতি ও ভুয়া চার্জশিটের অভিযোগ

সারা দেশ

সংবাদ সম্মেলন কুড়িগ্রামে মামলার নথি জালিয়াতি ও ভুয়া চার্জশিটের অভিযোগ

কুড়িগ্রামের রাজারহাট থানার উপপরিদর্শক (এসআই) আতিকুল ইসলামের বিরুদ্ধে মামলার নথি জালিয়াতি, ভুয়া চার্জশিট দাখিল, জাল স্বাক...

২০২৬-০৮-০৮ ২১:২৫

ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি ‘হত্যাকাণ্ড’

সারা দেশ

ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি ‘হত্যাকাণ্ড’

ভারতের পশ্চিমবঙ্গে উচ্চশিক্ষার জন্য যাওয়া বাংলাদেশি শিক্ষার্থী জয় চন্দ্র সরকার (২৩)-এর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের দ...

২০২৬-০৮-০৮ ২০:৪৮

প্রধানমন্ত্রীর দেশব্যাপী খাল খনন কর্মসূচি: তালতলীতে খাল খননে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন হাজারো কৃষক

সারা দেশ

প্রধানমন্ত্রীর দেশব্যাপী খাল খনন কর্মসূচি: তালতলীতে খাল খননে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন হাজারো কৃষক

প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশব্যাপী খাল খনন কর্মসূচির অংশ হিসেবে বরগুনার তালতলী উপজেলার বড়বগী এবং বড় ভাইজোড়া খালের ৫ ক...

২০২৬-০৮-০৮ ২০:৪৭

গাইবান্ধায় বসতবাড়ির আঙিনায় গাঁজা চাষের অভিযোগে যুব গ্রেফতার

সারা দেশ

গাইবান্ধায় বসতবাড়ির আঙিনায় গাঁজা চাষের অভিযোগে যুব গ্রেফতার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বসতবাড়ির আঙিনায় গাঁজা চাষের অভিযোগে জেলাল মিয়া নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ...

২০২৬-০৮-০৮ ১৯:৫২