রবিবার, ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

চট্টগ্রাম নগরীর যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে: চসিক মেয়র

চট্টগ্রাম নগরীর যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে: চসিক মেয়র

চট্টগ্রাম নগরীর যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজাতে চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

আজ শনিবার (০৮ আগস্ট) চট্টগ্রাম বোট ক্লাব থেকে বিমানবন্দর সড়ক হয়ে কর্ণফুলী টানেলের পর্যন্ত সড়কের চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেন মেয়র। পরে টাইগারপাস, লালখানবাজার ও অক্সিজেন মোড়ের নির্মাণাধীন গোলচত্বরসহ বিভিন্ন এলাকার সড়ক ঘুরে দেখেন তিনি।

এ সময় মেয়রের সঙ্গে ছিলেন চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী এবং প্রধান প্রকৌশলী আনিসুর রহমান। তারা বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানের বিষয়েও আলোচনা করেন।

সাম্প্রতিক ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কারের নির্দেশ দেন ডা. শাহাদাত। একই সঙ্গে যেসব সড়কের মিডিয়ানে রেলিং নেই, সেসব স্থানে দ্রুত রেলিং স্থাপন এবং যেখানে রং উঠে গেছে, সেগুলো নতুন করে রং করার নির্দেশনা দেন।

এ ছাড়া বিমানবন্দর সড়ক থেকে মোহরা পর্যন্ত যেসব সড়কের মিড-আইল্যান্ডে এখনও গাছ লাগানো হয়নি, সেখানে দ্রুত দৃষ্টিনন্দন ফুলের গাছ লাগানোর নির্দেশ দেন মেয়র।

অন্যদিকে যেসব স্থানে গাছ লাগানো হয়েছে, সেগুলোর নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিতে গুরুত্ব দেন তিনি। নগরীর কোথাও স্ল্যাব ও রেলিং না থাকলে দ্রুত তা স্থাপনেরও নির্দেশ দেন মেয়র।

এ সময় নগরীর ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের পুরাতন উর্দু লেইন এলাকায় সড়ক উন্নয়ন ও নতুন ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করেন ডা. শাহাদাত হোসেন।

মেয়র বলেন, চট্টগ্রাম নগরীর উন্নয়ন পরিকল্পনা শুধু প্রধান সড়ককে ঘিরে নয়। নগরীর প্রতিটি ওয়ার্ড, পাড়া-মহল্লা ও আবাসিক এলাকার নাগরিক সুবিধা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। দীর্ঘদিন ধরে যেসব এলাকায় সড়ক ও ড্রেনেজ সমস্যা রয়েছে, পর্যায়ক্রমে সেখানেও উন্নয়ন করা হবে।

উদ্বোধন অনুষ্ঠানে চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু তৈয়বসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, চসিকের কর্মকর্তা-কর্মচারী ও এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

আরও

কুড়িগ্রামে মামলার নথি জালিয়াতি ও ভুয়া চার্জশিটের অভিযোগ

সারা দেশ

সংবাদ সম্মেলন কুড়িগ্রামে মামলার নথি জালিয়াতি ও ভুয়া চার্জশিটের অভিযোগ

কুড়িগ্রামের রাজারহাট থানার উপপরিদর্শক (এসআই) আতিকুল ইসলামের বিরুদ্ধে মামলার নথি জালিয়াতি, ভুয়া চার্জশিট দাখিল, জাল স্বাক...

২০২৬-০৮-০৮ ২১:২৫

ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি ‘হত্যাকাণ্ড’

সারা দেশ

ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি ‘হত্যাকাণ্ড’

ভারতের পশ্চিমবঙ্গে উচ্চশিক্ষার জন্য যাওয়া বাংলাদেশি শিক্ষার্থী জয় চন্দ্র সরকার (২৩)-এর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের দ...

২০২৬-০৮-০৮ ২০:৪৮

প্রধানমন্ত্রীর দেশব্যাপী খাল খনন কর্মসূচি: তালতলীতে খাল খননে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন হাজারো কৃষক

সারা দেশ

প্রধানমন্ত্রীর দেশব্যাপী খাল খনন কর্মসূচি: তালতলীতে খাল খননে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন হাজারো কৃষক

প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশব্যাপী খাল খনন কর্মসূচির অংশ হিসেবে বরগুনার তালতলী উপজেলার বড়বগী এবং বড় ভাইজোড়া খালের ৫ ক...

২০২৬-০৮-০৮ ২০:৪৭

গাইবান্ধায় বসতবাড়ির আঙিনায় গাঁজা চাষের অভিযোগে যুব গ্রেফতার

সারা দেশ

গাইবান্ধায় বসতবাড়ির আঙিনায় গাঁজা চাষের অভিযোগে যুব গ্রেফতার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বসতবাড়ির আঙিনায় গাঁজা চাষের অভিযোগে জেলাল মিয়া নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ...

২০২৬-০৮-০৮ ১৯:৫২

নারায়ণগঞ্জে স্কুল ছাত্রীকে লাথি মারা সেই বখাটে আটক

সারা দেশ

নারায়ণগঞ্জে স্কুল ছাত্রীকে লাথি মারা সেই বখাটে আটক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক স্কুল শিক্ষার্থীকে লাথি মারার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল ওই ভিডিওটির...

২০২৬-০৮-০৮ ১৯:৫১