রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

বিয়ের বন্ধনে মহসিনা আক্তার ও ইরফান উদ্দিন

বিয়ের বন্ধনে মহসিনা আক্তার ও ইরফান উদ্দিন

বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন ছোটপর্দার অভিনেত্রী ও নির্দেশক মহসিনা আক্তার। গত ২১ আগস্ট রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের একটি মসজিদে সিনেমাটোগ্রাফার ও নাট্যকর্মী ইরফান উদ্দিনের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

মহসিনা ও ইরফান দুজনই ‘স্পর্ধা: ইনডিপেনডেন্ট থিয়েটার কালেকটিভ’-এর সঙ্গে যুক্ত। মঞ্চে একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের পরিচয় ও বন্ধুত্বের শুরু। পরে সেই সম্পর্কই রূপ নেয় বিয়েতে।

রোববার (২৩ আগস্ট) একটি সংবাদমাধ্যমকে মহসিনা বলেন, ইরফান একজন সংবেদনশীল মানুষ। মানুষ ও সমাজকে তিনি যেভাবে দেখেন, ইরফানও অনেকটা একইভাবে দেখেন। এ কারণেই তারা একসঙ্গে পথচলার সিদ্ধান্ত নিয়েছেন।

ইরফান ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’, ‘৪.৪৮ মন্ত্রাস’ ও ‘আমি বীরাঙ্গনা বলছি’সহ বিভিন্ন নাটকে অভিনয় করেছেন। পাশাপাশি ‘বিনোদিনী’, ‘দ্য টেল অব সাদ’ ও ‘দ্য সানফ্লাওয়ার’সহ কয়েকটি কনটেন্টে সিনেমাটোগ্রাফার হিসেবেও কাজ করেছেন। ফিল্ম প্রোডাকশন নিয়ে পড়াশোনার জন্য তার লন্ডনের ইউনিভার্সিটি অব গ্রিনিচে যাওয়ার কথা রয়েছে।

অন্যদিকে, ২০১৭ সালে সৈয়দ জামিল আহমেদের নির্দেশনায় ‘রিজওয়ান’ নাটকে ফাতিমা চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের নজরে আসেন মহসিনা। পরে জামিল আহমেদের নেতৃত্বে গড়ে ওঠা ‘স্পর্ধা: ইনডিপেনডেন্ট থিয়েটার কালেকটিভ’-এর প্রতিষ্ঠাতা সদস্য হন তিনি। ইরফানও এই দলের প্রতিষ্ঠাতা সদস্য।

মহসিনার উল্লেখযোগ্য মঞ্চনাটকের মধ্যে রয়েছে ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’, ‘৪.৪৮ মন্ত্রাস’, ‘বিস্ময়কর সবকিছু’ ও ‘আমি বীরাঙ্গনা বলছি’। মঞ্চের বাইরে ‘জয়া আর শারমিন’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি নির্দেশনাতেও কাজ করেছেন মহসিনা। ‘তবুও জেগে উঠি’, ‘ইন্দুর-বিলাই খেল’ ও ‘শেষরক্ষা’সহ কয়েকটি নাটক নির্দেশনা দিয়েছেন তিনি।

আরও

থাইল্যান্ডে মিথিলার খোলামেলা ভিডিও ভাইরাল, উত্তাল নেটদুনিয়া!

বিনোদন

থাইল্যান্ডে মিথিলার খোলামেলা ভিডিও ভাইরাল, উত্তাল নেটদুনিয়া!

মিস ইউনিভার্সের আসরে আলো ছড়িয়েছিলেন তানজিয়া জামান মিথিলা। ঢালিউডের প্রথম সিনেমায়-ই হন শাকিব খানের বাহুলগ্না। পর্দায় রূপে...

২০২৬-০৮-১৯ ১৭:৩৬

সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয় : অপু বিশ্বাস

বিনোদন

সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয় : অপু বিশ্বাস

ঢালিউডে কাজের পরিবেশ, প্রস্তুতি ও ভাবনায় বইছে পরিবর্তনের হাওয়া। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলচ্চিত্রে যুক্ত হচ্ছে নতুন প্রযু...

২০২৬-০৮-১৯ ১২:১৩

তীব্র সমালোচনার মুখে রাহাত ফতেহ আলী খান, নেপথ্যে যে কারণ

বিনোদন

তীব্র সমালোচনার মুখে রাহাত ফতেহ আলী খান, নেপথ্যে যে কারণ

কিংবদন্তি পাকিস্তানি কাওয়ালি শিল্পী নুসরাত ফাতেহ আলী খানের প্রয়াণ দিবসে তার মাজারে কাওয়ালি পরিবেশন করে সামাজিক যোগাযো...

২০২৬-০৮-১৮ ২২:১৬

৯ বছর অপু-শাকিবের বিয়ের খবর গোপন, নেপথ্যে দুই কারণ

বিনোদন

৯ বছর অপু-শাকিবের বিয়ের খবর গোপন, নেপথ্যে দুই কারণ

অনেক বছর আগে সন্তান আব্রাম খান জয়কে কোলে নিয়ে লাইভে এসে শাকিব খানের সঙ্গে বৈবাহিক সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন ঢাল...

২০২৬-০৮-১৭ ১১:৩১