বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

বিক্ষোভ সংঘর্ষের ঝুঁকি, বাংলাদেশ ভ্রমণে সতর্কতার পরামর্শ কানাডার

বিক্ষোভ সংঘর্ষের ঝুঁকি, বাংলাদেশ ভ্রমণে সতর্কতার পরামর্শ কানাডার

বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছে কানাডা সরকার। নতুন সতর্কবার্তায় বাংলাদেশকে এখনো ‘উচ্চমাত্রার সতর্কতা অবলম্বন’ পর্যায়ে রেখেছে দেশটি।

কানাডা সরকারের ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে গত সোমবার (১০ আগস্ট) প্রকাশিত নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা, বিচারিক কার্যক্রম ও রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে যেকোনো সময় বিক্ষোভ, সংঘর্ষ এবং জনঅস্থিরতা তৈরি হতে পারে। এসব পরিস্থিতিতে হঠাৎ করে যান চলাচল ব্যাহত হওয়া, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া এবং সহিংসতার মতো ঘটনা ঘটার আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে।

এ কারণে বাংলাদেশ সফররত বা অবস্থানরত কানাডীয় নাগরিকদের বড় ধরনের জমায়েত ও বিক্ষোভ এড়িয়ে চলার পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

তবে চট্টগ্রাম পার্বত্য অঞ্চল নিয়ে আরও কঠোর অবস্থান নিয়েছে কানাডা। ওই এলাকায় ‘সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলার’ পরামর্শ দেওয়া হয়েছে। সতর্কবার্তায় পার্বত্য অঞ্চলে রাজনৈতিক সহিংসতা, অপহরণ ও সংঘর্ষের ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে।

গত বছরের সেপ্টেম্বর ও ডিসেম্বরে দুই দফা বাংলা‌দেশ নি‌য়ে ভ্রমণ সতর্কতা জারি করেছিল কানাডা সরকার। সর্বশেষ হালনাগাদের মাধ্যমে সেই সতর্কতা বহাল রাখা হয়েছে।

আরও

জর্দানে ইরানের হামলার ভয়াবহতা ফাঁস করল নিউ ইয়র্ক টাইমস

আন্তর্জাতিক

জর্দানে ইরানের হামলার ভয়াবহতা ফাঁস করল নিউ ইয়র্ক টাইমস

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে মার্কিন সামরিক বাহিনী চরম চ্যালেঞ্জের মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের বিখ...

২০২৬-০৮-১২ ১৮:১৯

এক সপ্তাহে দ্বিতীয়বার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

আন্তর্জাতিক

এক সপ্তাহে দ্বিতীয়বার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বার্ষিক সামরিক মহড়া শুরুর কয়েক দিন আগে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে...

২০২৬-০৮-১২ ১৫:৪২

ইরান যুদ্ধ শুরুর পর জাহাজে হুথিদের প্রাণঘাতী হামলা, নিহত ৬

আন্তর্জাতিক

ইরান যুদ্ধ শুরুর পর জাহাজে হুথিদের প্রাণঘাতী হামলা, নিহত ৬

লোহিত সাগরে একটি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা। এতে অন্তত ছয়জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।...

২০২৬-০৮-১২ ০৯:০১

হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে : ট্রাম্প

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে : ট্রাম্প

গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালি বর্তমানে যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে আছে বলে দাবি করেছে...

২০২৬-০৮-১২ ০৮:৫৫

ইয়েমেনের পশ্চিম উপকূলে হুথিদের ব্যাপক হামলা

আন্তর্জাতিক

ইয়েমেনের পশ্চিম উপকূলে হুথিদের ব্যাপক হামলা

ইয়েমেনের পশ্চিম উপকূলে একাধিক স্থাপনা লক্ষ্য করে হুথিরা ধারাবাহিক হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আন্তর্জাতিকভাবে স...

২০২৬-০৮-১১ ২৩:০৯