সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

বাংলাদেশ-পাকিস্তান মন্ত্রী পর্যায়ের বৈঠক: সার্ক পুনরুজ্জীবিত করার উদ্যোগ জোরদার

বাংলাদেশ-পাকিস্তান মন্ত্রী পর্যায়ের বৈঠক: সার্ক পুনরুজ্জীবিত করার উদ্যোগ জোরদার

সফররত পাকিস্তানের স্বরাষ্ট্র ও মাদক নিয়ন্ত্রণবিষয়ক মন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শনিবার রাজধানীর একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের মন্ত্রীরা দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাওয়ায় উভয় পক্ষ সম্পর্ককে আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করে।

আলোচনায় বাণিজ্য, সংস্কৃতি, ক্রীড়া, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, নারী উদ্যোক্তা উন্নয়ন এবং ডিজিটাল উদ্ভাবনের মতো খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে সহযোগিতা জোরদারের ওপর জোর দেন তারা।

বৈঠকে আঞ্চলিক সহযোগিতা ও উন্নয়নের লক্ষ্যে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরুজ্জীবিত করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

উভয় পক্ষই দক্ষিণ এশিয়ার জনগণের কল্যাণে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

 

আরও

দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হবে না: ভূমিমন্ত্রী

জাতীয়

দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হবে না: ভূমিমন্ত্রী

বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। এদেশের মাটিতে আগ্রাসী শক্তির কোনো স্থান হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করে...

২০২৬-১০-০৩ ২০:১৬

হেলমেট ছুড়ে ফেলতে ফেলতে আখতারুজ্জামান: ‘আমি আওয়ামী লীগার নই’

জাতীয়

হেলমেট ছুড়ে ফেলতে ফেলতে আখতারুজ্জামান: ‘আমি আওয়ামী লীগার নই’

‘আমি আওয়ামী লীগার নই’ বলেই পুলিশের দেওয়া হেলমেট ছুড়ে ফেললেন জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান। আজ শনিবার (৩ অক্টোবর)...

২০২৬-১০-০৩ ২০:১৫

অ্যালকোহল পণ্যে শুল্ক-কর ফাঁকি: ফু-ওয়াংসহ ঢাকার ৪ প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান

জাতীয়

অ্যালকোহল পণ্যে শুল্ক-কর ফাঁকি: ফু-ওয়াংসহ ঢাকার ৪ প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান

অবৈধ উৎস থেকে অ্যালকোহল ও অ্যালকোহলজাত পণ্য সংগ্রহ, শুল্ক-মূসক ও আয়কর ফাঁকি এবং অননুমোদিত গ্রাহকের কাছে সরবরাহের অভিযোগে...

২০২৬-১০-০৩ ১৯:০৩