শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

বাংলাদেশ বেতারের সেই ‘ড্রেস কোড’ সংক্রান্ত অফিস আদেশ বাতিল

বাংলাদেশ বেতারের সেই ‘ড্রেস কোড’ সংক্রান্ত অফিস আদেশ বাতিল

সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তীব্র সমালোচনার মুখে অবশেষে সংবাদ উপস্থাপকদের পোশাক পরিধান সংক্রান্ত বিতর্কিত ‘ড্রেস কোড’ বিষয়ক অফিস আদেশটি বাতিল করেছে বাংলাদেশ বেতার।

রোববার (২৪ মে) বাংলাদেশ বেতারের মহাপরিচালক (চলতি দায়িত্ব) এ এস এম জাহীদ স্বাক্ষরিত এক নতুন অফিস আদেশের মাধ্যমে আগের নির্দেশনাটি বাতিল ঘোষণা করা হয়।

এর আগে গত ৪ মে বাংলাদেশ বেতারের কেন্দ্রীয় বার্তা সংস্থার পরিচালক (বার্তা) তানিয়া নাজনীন স্বাক্ষরিত একটি অফিস আদেশ জারি করা হয়েছিল। সেখানে ফেসবুক লাইভে সংবাদ বুলেটিন প্রচারের প্রেক্ষাপট টেনে সংবাদ উপস্থাপকদের জন্য নির্দিষ্ট পোশাক পরিধানের নির্দেশ দেওয়া হয়।

আদেশে নারী ও পুরুষ উপস্থাপকদের জন্য আলাদা নিয়ম বেঁধে দেওয়া হয়েছিল। নারী সংবাদ উপস্থাপকদের জন্য সালোয়ার কামিজ (ওড়না সহ) বা শাড়ি পরার নির্দেশ দেওয়া হয়েছিল। একইসঙ্গে বড় সাইজের টিপ পরা যাবে না এবং একপাশে ওড়না পরা যাবে না বলেও উল্লেখ করা হয়।

পুরুষ সংবাদ উপস্থাপকদের ফুলহাতা শার্ট ও টাই পরার নির্দেশনা ছিল। তবে উৎসব-পার্বণে পাঞ্জাবি পরার সুযোগ রাখা হয়েছিল। একই সঙ্গে টি-শার্ট ও গেঞ্জি পরা যাবে না বলে উল্লেখ করা হয়েছিল।

আরও

বিমান মন্ত্রণালয়ে সিন্ডিকেট দূর করতে চেষ্টা চলছ: আফরোজা খানম

জাতীয়

বিমান মন্ত্রণালয়ে সিন্ডিকেট দূর করতে চেষ্টা চলছ: আফরোজা খানম

মন্ত্রণালয়ের বিভিন্নখাতে সিন্ডিকেট রয়েছে উল্লেখ করে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম জানিয়েছেন, তার ম...

২০২৬-০৮-১৪ ২৩:১০

আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’

জাতীয়

আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আগামী ৪ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার বসছে ‘সুপার সেল কার বাজ...

২০২৬-০৮-১৪ ১৩:১৩

সাদা মনের আদর্শবান শিক্ষক যখন জাতির অভিভাবক

জাতীয়

সাদা মনের আদর্শবান শিক্ষক যখন জাতির অভিভাবক

মহামান্য রাষ্ট্রপতি। তিনি রাষ্ট্রের এক নম্বর ব্যক্তি। এই পদ যিনি অলংকৃত করবেন তিনি হবেন সকল বিতর্কের ঊর্ধ্বে। তার ব্যক্ত...

২০২৬-০৮-১৪ ১১:৩৮

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

জাতীয়

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ঝাড়খন্ড ও তৎসংল...

২০২৬-০৮-১৪ ১১:০৭

সরকারের সমালোচনায় কোনো বাধা নেই: তথ্য প্রতিমন্ত্রী

জাতীয়

সরকারের সমালোচনায় কোনো বাধা নেই: তথ্য প্রতিমন্ত্রী

সরকারের সমালোচনা করতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, সরকারের...

২০২৬-০৮-১৪ ১১:০৬

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, স্বর্ণপদক পাচ্ছে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান

জাতীয়

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, স্বর্ণপদক পাচ্ছে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৬ থেকে ৩০ আগস্ট সারা দেশে পালিত হবে জ...

২০২৬-০৮-১৩ ১৯:১৩