বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

আলোচনা ভেস্তে যাওয়ায় ফের যুদ্ধের ছায়া মধ্যপ্রাচ্যে

আলোচনা ভেস্তে যাওয়ায় ফের যুদ্ধের ছায়া মধ্যপ্রাচ্যে

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল প্রত্যাশিত শান্তি আলোচনা কোনো সমঝোতা ছাড়াই ভেঙে পড়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রায় ২০ ঘণ্টার টানা বৈঠক ফলপ্রসূ না হওয়ায় মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।

এই বৈঠকে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বৈঠক শেষে তিনি স্বীকার করেন, দুই দেশের মধ্যে মতপার্থক্য এতটাই গভীর যে আপাতত কোনো সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি। যুদ্ধবিরতি বা ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ছাড়াই দুই পক্ষ বৈঠক শেষ করে নিজ নিজ দেশে ফিরে গেছে। ফলে কয়েক সপ্তাহ ধরে জাগা শান্তির আশা অনেকটাই নিভে গেছে।

আলোচনা ভেস্তে যাওয়ার পরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর অবস্থান গ্রহণ করেন। তিনি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌ অবরোধের নির্দেশ দেন। ট্রাম্প ঘোষণা করেন, কোনো জাহাজ ইরানকে শুল্ক দিলে তা আটকানো হবে। এই পদক্ষেপের লক্ষ্য ইরানের তেল রপ্তানি ও আয়ের পথ বন্ধ করা।

একই সঙ্গে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি যুক্তরাষ্ট্র বা কোনো শান্তিপূর্ণ জাহাজে হামলা চালায়, তবে তার কঠোর জবাব দেওয়া হবে।

আলোচনা ব্যর্থ হওয়ায় মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। তেহরানের এক বাসিন্দা জানান, দীর্ঘ অনিশ্চয়তার পর তারা শান্তির আশা করেছিলেন, যা এখন ভেঙে গেছে। অন্যদিকে তেল আবিবের এক শিক্ষকের মতে, শুরু থেকেই এই আলোচনার সফলতা নিয়ে সংশয় ছিল, কারণ দুই দেশ একেবারে ভিন্ন অবস্থানে রয়েছে।

এদিকে ইসরায়েলে এক জরিপে দেখা গেছে, দেশটির মাত্র ১০ শতাংশ মানুষ ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতকে সফল মনে করছেন।

সংঘাতের এই আশঙ্কার মধ্যেই সৌদি আরব জানিয়েছে, ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত তেল পাইপলাইনসহ গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলো তারা পুনরায় সচল করেছে। তবে হরমুজ প্রণালিতে নতুন অবরোধ বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহে অস্থিরতা তৈরি করতে পারে।

লেবাননেও পরিস্থিতি উদ্বেগজনক। সেখানে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগেই ইসরায়েলি হামলা জোরদার হয়েছে বলে জানা গেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, আলোচনা ব্যর্থ হওয়ায় মধ্যপ্রাচ্য এখন এক অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ সময়ের দিকে এগোচ্ছে। আগামী কয়েক দিন এই অঞ্চলের পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নিয়ে আন্তর্জাতিক মহলে বাড়ছে উৎকণ্ঠা।

আরও

নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলা, ৩৭ শিক্ষার্থী নিখোঁজ

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলা, ৩৭ শিক্ষার্থী নিখোঁজ

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি স্কুলে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এ ঘটনার পর অন্তত ৩৭ শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। মঙ্গ...

২০২৬-০৭-০১ ০৯:২১

নীরবে অরুণাচল দখল করছে চীন, অভিযোগ আদিবাসী সংগঠনের

আন্তর্জাতিক

নীরবে অরুণাচল দখল করছে চীন, অভিযোগ আদিবাসী সংগঠনের

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল নিয়ে ভারতের সঙ্গে চলমান বিরোধের মধ্যেই প্রকৃত সীমান্তরেখা পেরিয়ে রাজ্যটির সীমান্ত...

২০২৬-০৬-৩০ ১২:৩৪

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ

আন্তর্জাতিক

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবেই এমন তথ্য দিয়েছেন বিজ্ঞানীরা। তাদ...

২০২৬-০৬-৩০ ১২:৩০

দাবদাহে নাকাল ইউরোপ, আরও বাড়তে পারে তাপমাত্রা

আন্তর্জাতিক

দাবদাহে নাকাল ইউরোপ, আরও বাড়তে পারে তাপমাত্রা

ইউরোপের মধ্য, পূর্ব ও দক্ষিণাঞ্চলে তীব্র গরমে বাসিন্দাদের নাভিশ্বাস ওঠার পরিস্থিতি তৈরি হয়েছে। গত সপ্তাহের রেকর্ড তাপমাত...

২০২৬-০৬-২৯ ২৩:২৯

যৌন নির্যাতন মামলায় হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫০ লাখ ডলার

আন্তর্জাতিক

যৌন নির্যাতন মামলায় হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫০ লাখ ডলার

যৌন নির্যাতনের রায়ের বিরুদ্ধে করা আপিলে হেরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সে দেশের সুপ্রিম কোর্ট তার আপিল গ্রহণ ন...

২০২৬-০৬-২৯ ২২:৪৯

ইরাক ও ইরান দু’জাতির সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র কারবালা

আন্তর্জাতিক

ইরাক ও ইরান দু’জাতির সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র কারবালা

ইরাক সফররত ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাঈ বলেছেন, কারবালা হলো ইরাক ও ইরান- এই দুই জাতির মধ্যে সহান...

২০২৬-০৬-২৯ ২২:২২