রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

আজ থেকে দিনে দুই বেলা বসবে সংসদ অধিবেশন

আজ থেকে দিনে দুই বেলা বসবে সংসদ অধিবেশন

১৩৩টি অধ্যাদেশকে আইনে রূপান্তরের সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণে জাতীয় সংসদের অধিবেশন আজ মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে দিনে দুই বেলা (দুই সেশনে) চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম সেশন শুরু হবে সকাল সাড়ে ১০টায় এবং দ্বিতীয় সেশন বিকেল সাড়ে ৩টায়।

সোমবার (৬ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার তার বিশেষ ক্ষমতা প্রয়োগ করে বিল উত্থাপনের অনুমতি দেন। এ সময় বিলের কপি তিন দিন আগে না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলের সদস্যরা।

বিরোধী দলীয় সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন কার্যপ্রণালী বিধির কথা উল্লেখ করে বলেন, বিধি অনুযায়ী বিলের প্রতিলিপি অন্তত তিন দিন আগে সদস্যদের হাতে পৌঁছানোর কথা। কিন্তু ৪৯ পৃষ্ঠার একটি বিশাল দলিল হঠাৎ করে দেওয়া হয়েছে, যা নিয়ে তাৎক্ষণিকভাবে আলোচনা করা কঠিন। এতে সংসদ সদস্যরা অধিকারবঞ্চিত হচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

জবাবে স্পিকার বলেন, বিধিতে তিন দিনের কথা থাকলেও জরুরি প্রয়োজনে সময়সীমা মওকুফ করার বিশেষ ক্ষমতা তার রয়েছে। সেই ক্ষমতা প্রয়োগ করেই বিলটি উত্থাপন করা হয়েছে।

পরিস্থিতির ব্যাখ্যা দিয়ে চিফ হুইপ নরুল ইসলাম বলেন, বর্তমানে ১৩৩টি অধ্যাদেশ রয়েছে, যা সংবিধানের ৯৩(২) অনুচ্ছেদ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আইনে রূপান্তর না করলে বাতিল হয়ে যাবে। এতে দেশে জটিলতা সৃষ্টি হতে পারে। আগামী ৯ এপ্রিলের মধ্যে এসব বিল পাস করতে হবে।

এ লক্ষ্যেই প্রতিদিন দুই সেশনে অধিবেশন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আগামী বৃহস্পতিবারের ‘বেসরকারি সদস্য দিবস’ বাতিল করে সেটিকে ‘সরকারি দিবস’ হিসেবে ব্যবহার করা হবে। প্রয়োজনে শুক্রবার বিকেলেও বিল পাস সম্পন্ন না হওয়া পর্যন্ত অধিবেশন চালানোর কথা জানিয়েছেন চিফ হুইপ।

আরও

সারের অনিয়ম-দুর্নীতিতে সরকারের ‘জিরো টলারেন্স’: কৃষি সচিব

জাতীয়

সারের অনিয়ম-দুর্নীতিতে সরকারের ‘জিরো টলারেন্স’: কৃষি সচিব

কৃত্রিম সার সংকট সৃষ্টি করে কৃষকদের সারপ্রাপ্তিতে প্রতিবন্ধকতা তৈরি এবং সার ব্যবস্থাপনায় অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকার...

২০২৬-০৮-১৫ ২০:২৩

৮০ বছরে ভারতের রূপান্তর: বাংলাদেশের জন্য এর তাৎপর্য

জাতীয়

৮০ বছরে ভারতের রূপান্তর: বাংলাদেশের জন্য এর তাৎপর্য

১৫ আগস্ট ভারত তার ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করছে। ভৌগোলিক অবস্থান, ইতিহাস, সংস্কৃতি, নদী, বাণিজ্য এবং ১৯৭১ সালের মুক্তি...

২০২৬-০৮-১৫ ২০:১৭

ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: আইনমন্ত্রী

জাতীয়

ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: আইনমন্ত্রী

ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করা মানবাধিকার নিশ্চিত করারই অংশ বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো....

২০২৬-০৮-১৫ ১৮:০৪

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

জাতীয়

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

নির্বাচিত বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালে বেসরকারি শিক্ষকদের অবসরকালীন সুবিধার টাকা পেতে আর অফিসে অফিস...

২০২৬-০৮-১৫ ১৬:১০

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক স্বপ্ন পূরণের পথে বাধা কারা?

জাতীয়

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক স্বপ্ন পূরণের পথে বাধা কারা?

একটি দেশের অর্থনৈতিক পুনর্গঠন শুধু সরকারের নীতিনির্ধারণের ওপর নির্ভর করে না; সেই নীতি কতটা দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়ি...

২০২৬-০৮-১৫ ১৫:০৮

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

জাতীয়

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

রাজধানীর ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে অর্ণব দাস (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

২০২৬-০৮-১৫ ১২:৩৩