সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

“আগের সিস্টেম অক্ষুণ্ন থাকলে যেকোনো ব্যক্তি হাসিনা হয়ে উঠতে পারে”: হাসনাত আবদুল্লাহ

“আগের সিস্টেম অক্ষুণ্ন থাকলে যেকোনো ব্যক্তি হাসিনা হয়ে উঠতে পারে”: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা–৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, রাষ্ট্রকাঠামোর সংস্কার না করলে দেশের অন্ধকারে ফিরে যাওয়ার আশঙ্কা আছে। চব্বিশের গণ-অভ্যুত্থান ব্যক্তিগত পরিবর্তনের জন্য নয়, রাষ্ট্রকাঠামোর আমূল পরিবর্তনের জন্য হয়েছিল।

তিনি আরও বলেন, “যদি আগের সিস্টেম অক্ষুণ্ণ থাকে, তবে যেকোনো ব্যক্তি পরবর্তী সময়ে হাসিনা হয়ে উঠতে পারে। হাসিনা কোনো একক ব্যক্তি নয়, এটি অনেকগুলো ফ্যাসিবাদী আইডিয়ার সমষ্টি।”

আজ সোমবার রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত নাগরিক সংলাপে এই মন্তব্য করেন হাসনাত। সংলাপের বিষয় ছিল ‘বিচার বিভাগের স্বাধীনতা–সংক্রান্ত অধ্যাদেশ বাতিল ও গুম প্রতিরোধ/প্রতিকার অধ্যাদেশ স্থগিত: সুশাসন ও মানবাধিকারের অগ্রযাত্রার প্রতি হুমকি’। আয়োজক ছিল ভয়েস ফর রিফর্ম।

হাসনাত আবদুল্লাহ মানবাধিকার কমিশনকে সরকারি নিয়ন্ত্রণের অধীনে রাখার সমালোচনা করে বলেন, “যদি কমিশনের অধ্যাদেশ যথাযথভাবে কার্যকর না হয়, তাহলে ২০০৯ সালের আইন অনুযায়ী তদন্তের দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে চলে যাবে, যা ন্যায়বিচারের পরিপন্থী।”

এ সংলাপে বক্তব্য দেন আইনজীবী ও মানবাধিকারকর্মী মানজুর–আল–মতিন, রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাধারণ সম্পাদক সৈয়দ হাসিবউদ্দীন হোসেন এবং আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান।

আরও

ফ্যাসিবাদের দাফন চাই’— সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান

রাজনীতি

ফ্যাসিবাদের দাফন চাই’— সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান

সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ভবিষ্যতের বাংলাদেশ এমন হতে হবে যেখানে আইন ও সংবিধ...

২০২৬-০৪-০৫ ২১:১০

মার্কিন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর কাছে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ছবি উপহার দিলেন

রাজনীতি

মার্কিন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর কাছে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ছবি উপহার দিলেন

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রবিবার (৫ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিবাল...

২০২৬-০৪-০৫ ১৫:৫৩

সংবিধান সংস্কার পরিষদে শপথ না নেওয়ার ব্যাখ্যা দিলেন রুমিন ফারহানা

রাজনীতি

সংবিধান সংস্কার পরিষদে শপথ না নেওয়ার ব্যাখ্যা দিলেন রুমিন ফারহানা

সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেছেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা, তবে স্বতন্ত্র এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা এই শপথ ন...

২০২৬-০৪-০৫ ১৫:৪৮

বিসিবি তদন্ত কমিটির সাক্ষাৎকারে না দেওয়ার কারণ প্রকাশ করলেন আসিফ মাহমুদ

রাজনীতি

বিসিবি তদন্ত কমিটির সাক্ষাৎকারে না দেওয়ার কারণ প্রকাশ করলেন আসিফ মাহমুদ

বিসিবি সংক্রান্ত তদন্ত কমিটির সাক্ষাৎকারে সাড়া দেননি এনসিপি মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (৫...

২০২৬-০৪-০৫ ১৪:৫৫

কিছু শক্তি সমাজে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল

রাজনীতি

কিছু শক্তি সমাজে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল

সব ধরনের বিভাজন ও বিদ্বেষের ঊর্ধ্বে উঠে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের এক নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন...

২০২৬-০৪-০৫ ১২:৪২

বায়তুল মোকাররমে জাতীয় বিপ্লবী পরিষদের বিক্ষোভ: নতুন সংবিধান প্রণয়নের দাবি

রাজনীতি

বায়তুল মোকাররমে জাতীয় বিপ্লবী পরিষদের বিক্ষোভ: নতুন সংবিধান প্রণয়নের দাবি

শনিবার (৪ এপ্রিল) রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতীয় বিপ্লবী পরিষদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে আহ্ব...

২০২৬-০৪-০৪ ২১:৫১