বুধবার, ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

সংসদে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান জানিয়েছেন, পূর্বের কিছু সরকারী রাজনৈতিক বিবেচনার কারণে মুক্তিযোদ্ধাদের তালিকায় অনুপ্রবেশ করা ভুয়া সদস্যদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। যাচাই-বাছাই শেষে ইতোমধ্যেই ৪৮১ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মালিকের নোটিশের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। সংসদ সদস্য অভিযোগ করেন, বিগত ১৫ বছরে প্রকৃত মুক্তিযোদ্ধাদের অবহেলা হয়েছে এবং কিছু অসাধু ব্যক্তি ভুয়া তথ্য দিয়ে তালিকায় নাম অন্তর্ভুক্ত করে রাষ্ট্রীয় সুবিধা ভোগ করেছেন, বিশেষ করে সিলেটের বালাগঞ্জ ও দক্ষিণ সুরমার এলাকায়।

মন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান। তবে কিছু সুযোগসন্ধানী ব্যক্তি অসাধু উপায়ে তালিকায় ঢুকে পড়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের উপকমিটি নিয়মিত অভিযোগ ভিত্তিক শুনানি ও যাচাই-বাছাই করছে। প্রমাণিত হলে অবিলম্বে সনদ ও গেজেট বাতিল করা হবে।

আহমদ আজম খান আরও জানান, প্রবাসে থাকা মুক্তিযোদ্ধারা যারা এখনও ডিজিটাল সনদ বা স্মার্ট আইডি পাননি, তাদের দ্রুত প্রদান করা হবে। দক্ষিণ সুরমা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স দ্রুত হস্তান্তর করা হবে, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জে নতুন কমপ্লেক্স নির্মাণ ও সংস্কারের কাজও সরকারের পরিকল্পনায় রয়েছে।

মন্ত্রী উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রথম নারী মুক্তিযোদ্ধা নেত্রী খালেদা জিয়ার আদর্শে সরকার মুক্তিযোদ্ধাদের সম্মান ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

আরও

স্থানীয় নির্বাচনে মাঠ দখলে কী কৌশল নিচ্ছেন বিএনপির হাইকমান্ড?

জাতীয়

স্থানীয় নির্বাচনে মাঠ দখলে কী কৌশল নিচ্ছেন বিএনপির হাইকমান্ড?

বিএনপি সরকার গঠনের চার মাসের মাথায় দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে দলীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় র...

২০২৬-০৬-৩০ ০৯:০৭

বাংলাদেশ প্রতিদিনের নামে ভুয়া ফটোকার্ড ছড়ানোর অভিযোগ, ভাটারা থানায় জিডি

জাতীয়

বাংলাদেশ প্রতিদিনের নামে ভুয়া ফটোকার্ড ছড়ানোর অভিযোগ, ভাটারা থানায় জিডি

জনপ্রিয় জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলাদেশ প্রতিদিন’-এর লোগো ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ও বিভ্রান্...

২০২৬-০৬-২৯ ২২:১৮

৬ মাসে বাংলাদেশে ৩২ ভূমিকম্প, কী বার্তা দিচ্ছে?

জাতীয়

৬ মাসে বাংলাদেশে ৩২ ভূমিকম্প, কী বার্তা দিচ্ছে?

চলতি বছরের প্রথম ছয় মাসে বাংলাদেশ ও আশপাশের অঞ্চলে মোট ৩২টি ছোট-বড় ভূমিকম্প রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর ম...

২০২৬-০৬-২৯ ২২:১৩

পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ১৩ দেশে পাঠানো হয়েছে রিকোয়েস্ট

জাতীয়

পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ১৩ দেশে পাঠানো হয়েছে রিকোয়েস্ট

বিদেশে পাচার করা অর্থ ও সম্পদ ফিরিয়ে আনতে ১৩টি দেশে ২৩টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠানো হয়েছে বলে জান...

২০২৬-০৬-২৯ ২১:৫৮

কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার

জাতীয়

কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার

দেশের কওমি ধারার মাদ্রাসা শিক্ষার জন্য বরাদ্দ চলতি প্রস্তাবিত বাজেটে অন্তর্ভুক্ত করার দাবি করেছেন বিরোধী দলীয় নেতা ডা. শ...

২০২৬-০৬-২৯ ২১:৪৫

ক্ষুদ্র নৃগোষ্ঠীদের কৃষি-ব্যবসা ও বেতন আয়করমুক্ত করার প্রস্তাব

জাতীয়

ক্ষুদ্র নৃগোষ্ঠীদের কৃষি-ব্যবসা ও বেতন আয়করমুক্ত করার প্রস্তাব

দেশের পাহাড় এবং সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের বেতন, কৃষি ও ব্যবসার আয়করমুক্ত রাখার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী ও স...

২০২৬-০৬-২৯ ২১:২৮