বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

৩১ মার্চেই নেতানিয়াহুর ক্ষমতা শেষ!

৩১ মার্চেই নেতানিয়াহুর ক্ষমতা শেষ!

ইরান যুদ্ধকে পুঁজি করে ফের ক্ষমতায় আসার ছক কষেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানকে দেশটির সবচেয়ে বড় শত্রু হিসেবে ভেবেছিলেন তিনি, ধারণা ছিল সংঘাতের মাধ্যমে নিজের ও দলের জনপ্রিয়তা বাড়বে। কিন্তু ঘটলো হিতে বিপরীত।

যুদ্ধের ফলে ইসরায়েলের রাজনীতিতে নতুন টানাপোড়েন সৃষ্টি হয়েছে এবং ক্ষমতাসীনদের জনপ্রিয়তা কমেছে। দেশটির আইন অনুযায়ী, ৩১ মার্চের মধ্যে পার্লামেন্টে বাজেট পাস করতে হবে; না হলে তিন মাসের মধ্যে বাধ্যতামূলকভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান পরিস্থিতিতে ভোট হলে নেতানিয়াহুর পরাজয়ের শঙ্কা থাকায় তিনি আগাম নির্বাচন এড়াতে বাজেট দ্রুত পাস করাতে মরিয়া।

মার্চের শুরুতে লিকুদ পার্টি দাবি করেছিল, তাদের জনপ্রিয়তা সর্বোচ্চ। ইরানের সঙ্গে সংঘাতের জেরে কিছু জনসমর্থন পেয়েও ভোটের হিসাব বদলায়নি। টাইমস অব ইসরায়েলের জরিপে দেখা গেছে, নেতানিয়াহুর লিকুদ পার্টি ১২০ আসনের মধ্যে মাত্র ২৮টি আসন পাবে। জোটের মোট আসন দাঁড়াবে ৫১-এ, যা সরকার গঠনের জন্য যথেষ্ট নয়।

দীর্ঘ যুদ্ধ দেশের অর্থনীতিতেও প্রভাব ফেলেছে। প্রতি সপ্তাহে ক্ষতি হচ্ছে প্রায় ১৬ লাখ ডলার, প্রতিরক্ষা ব্যয় বেড়েছে, এবং মিত্রদের সমর্থন ধরে রাখতে অতিরিক্ত বরাদ্দ দিতে হচ্ছে। বিশ্লেষকদের মতে, সব মিলিয়ে সময় বাড়িয়ে সরকার টিকিয়ে রাখা এখন নেতানিয়াহুর মূল কৌশল।

আরও

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

আন্তর্জাতিক

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা, নিরাপদ প্রবাসজীবন নিশ্চিত করা এবং আইনি জটিলতা এড়িয়ে চলতে বিশেষ সতর্...

২০২৬-০৯-২৮ ২০:৩৭

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

আন্তর্জাতিক

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

মুম্বাইয়ের শিবাজী পার্কে বিক্ষোভ সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলন’ বা গণগ্রেপ্তার কর্মসূচির ঘোষণা দিয়েছে ভারতের...

২০২৬-০৯-২৮ ১৭:৫১

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

আন্তর্জাতিক

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

পশ্চিমবঙ্গে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। রোববার (২...

২০২৬-০৯-২৭ ১৮:১৫

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

আন্তর্জাতিক

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

কানাডার বৃহত্তম রাজ্য কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত হয়েছেন। গত কাল শনিবার রাজধানী মন্ট্রিল থেকে...

২০২৬-০৯-২৭ ১৩:০৮