বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

লেখক

অললাইন ডেস্ক

জাতীয়

অপরাধীর হাতে এআই: ঠেকাতে পুলিশের সক্ষমতা কতটা?

ভিডিওতে যার মুখ দেখা যাচ্ছে, ভিডিওটি হয়তো তিনি তৈরি করেননি। যে কণ্ঠে টাকা চাওয়া হচ্ছে, সেটিও হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি। আবার একটি ভুয়া লিংক কিংবা অনলাইন বিনিয়োগের প্রলোভনে মুহূর্তেই হাতছাড়া হতে পারে সারাজীবনের সঞ্চিত অর্থ। প্রযুক্তির আড়ালে অপরাধীরা যখন প্রতিনিয়ত কৌশল পাল্টাচ্ছে, তখন তাদের শনাক্ত করা, ডিজিটাল প্রমাণ সংগ্রহ এবং ভুক্তভোগীকে দ্রুত প্রতিকার দেওয়াই হয়ে উঠছে আইনশৃঙ্খলা বাহিনীর বড় চ্যালেঞ্জ। এমন পরিস্থিতিতে সাইবার অপরাধ দমনে নতুন আইন ও বিশেষায়িত পুলিশ ইউনিট গঠন করা হলেও অপরাধের পরিবর্তিত ধরন মোকাবিলায় রাষ্ট্রের প্রযুক্তিগত ও তদন্ত সক্ষমতা কতটা প্রস্তুত? একই সঙ্গে সাইবার সুরক্ষার নামে নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা ও ব্যক্তিগত গোপনীয়তা কতটা সুরক্ষিত থাকবে, তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

২০২৬-১১-১১ ১৪:৫৬

রাজনীতি

পাসপোর্টের জট, মৃত্যুদণ্ডের রায়: শেখ হাসিনার বাংলাদেশে ফেরার পথ কোন দিকে?

দিল্লিতে নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা। ডিসেম্বরেই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী। কিন্তু ফেরার ইচ্ছা প্রকাশ করলেই কি খুলবে ঢাকার পথ? হাতে নেই কার্যকর পাসপোর্ট, তার উপর মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়। বাংলাদেশের আদালতে একাধিক মামলার বিচারও চলছে তার অনুপস্থিতিতে। ফলে শেখ হাসিনার প্রত্যাবর্তন এখন আর নিছক ভ্রমণ বা অভিবাসনের প্রশ্ন নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে আইনি প্রক্রিয়া, ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং দুই দেশের রাজনৈতিক সিদ্ধান্ত।

২০২৬-১১-১১ ১৪:৪৬

সারা দেশ

ফটিকছড়িতে ৩ ড্রেজার মেশিন ও ২ হাজার ফুট পাইপ বিনষ্ট

চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে বিশেষ অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় দুই হাজার ফুট পাইপ বিকল ও বিনষ্ট করেছে পুলিশ ও আনসার সদস্যরা। এ সময় অবৈধভাবে উত্তোলন করে মজুত রাখা প্রায় ২০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

২০২৬-০৯-১২ ১৮:৫৮