অন্যান্য
কুশনার-এমবিজেডের ঘনিষ্ঠতা থেকে কাতার অবরোধ: মধ্যপ্রাচ্যের ক্ষমতার নেপথ্য কাহিনি
জ্যারেড কুশনারকে ঘিরে অভিযোগগুলো শুধু ব্যক্তিগত সম্পর্ক বা পারিবারিক দ্বন্দ্বের গল্প নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মধ্যপ্রাচ্যের ক্ষমতার রাজনীতি, গোপন কূটনৈতিক যোগাযোগ, সামরিক সহযোগিতা, অর্থের প্রবাহ এবং ট্রাম্প প্রশাসনের ভেতরে প্রভাব বিস্তারের প্রতিযোগিতা। প্রবীণ সাংবাদিক ম্যাথিউ কোলের নতুন বইয়ে এমনই একাধিক চাঞ্চল্যকর দাবি উঠে এসেছে। বইটিতে কুশনারের সঙ্গে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের শাসকগোষ্ঠীর সম্পর্ক, আমিরাতের অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্ব এবং মধ্যপ্রাচ্য নিয়ে মার্কিন প্রশাসনের নীতিনির্ধারণে ব্যক্তিগত সম্পর্কের ভূমিকা তুলে ধরা হয়েছে।
২০২৬-১১-২৮ ১০:২২