জাতীয়
শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে উত্তেজনা, বাংলাদেশে ধারাবাহিক অগ্নিসংযোগ ও ককটেল হামলা
ঢাকার রাস্তায় রাত নামলেই বাড়ছে নিরাপত্তার উদ্বেগ। কোথাও চলন্ত বাসে আগুন, কোথাও থানার সামনে ককটেল বিস্ফোরণ। কখনও আবার পুলিশের দফতর কিংবা সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশে বিস্ফোরণের শব্দ। গত কয়েক দিনের ঘটনাপ্রবাহে রাজধানী ঢাকা এবং সংলগ্ন এলাকার সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। এই পরিস্থিতির মধ্যেই ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ডিসেম্বরে তাঁর দেশে ফেরার সম্ভাবনা নিয়ে যে জল্পনা শুরু হয়েছে, তাতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।
২০২৬-১১-১০ ১২:৫৩