শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে বড় ‘শয়তান’ ও ইসরাইলকে ছোট ‘শয়তান’ বলল ইরান

যুক্তরাষ্ট্রকে বড় ‘শয়তান’ ও ইসরাইলকে ছোট ‘শয়তান’ বলল ইরান

গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া অসম যুদ্ধের ১৭তম দিনে নতুন বার্তা দিয়েছেন ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা ও নিরাপত্তাবিষয়ক কাউন্সিলের প্রধান আলী লারিজানি। সোমবার (১৬ মার্চ) দেওয়া বিবৃতিতে তিনি মুসলিম বিশ্বকে ঐক্যের আহ্বান জানানোর পাশাপাশি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের তীব্র সমালোচনা করেছেন।

বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায় ও ইসলামি রাষ্ট্রগুলোর সরকারগুলোর প্রতি এ বার্তা দেন তিনি।

লারিজানি বিবৃতিতে বলেন যুক্তরাষ্ট্র বড় শয়তান আর ইসরাইল ছোট শয়তান। তাদের বিরুদ্ধে ইরানের এই প্রতিরোধ মুসলিম বিশ্বের স্বার্থ রক্ষার মধ্যেই নিহিত। তিনি কিছু ইসলামি সরকারের অবস্থান ইসলামি শিক্ষার সঙ্গে সংগতিপূর্ণ কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন এবং একটি হাদিসের উদ্ধৃতি দেন যেখানে একজন মুসলিমকে অন্য কোনো মুমিন ব্যক্তির সাহায্যের আহ্বানে সাড়া দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

বার্তায় সেইসব দেশগুলোর সমালোচনারও জবাব দেওয়া হয়েছে যারা তাদের ভূখণ্ডে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্বার্থে ইরানের হামলার বিষয়ে আপত্তি জানিয়েছে।

লারিজানি যুক্তি দেন যে, যদি সেইসব ঘাঁটি ইরানকে আক্রমণ করার জন্য ব্যবহৃত হয় তবে ইরান নিষ্ক্রিয় থাকতে পারে না। তিনি বলেন, ‘আজকের এই সংঘাত আসলে একদিকে আমেরিকা ও ইসরাইল এবং অন্যদিকে মুসলিম ইরান ও প্রতিরোধ শক্তিগুলোর মধ্যে।’

লারিজানি ইসলামি বিশ্বের নেতাদের তাদের অবস্থান পুনর্বিবেচনা করতে এবং অঞ্চলের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ইরান অন্য দেশগুলোর ওপর আধিপত্য বিস্তার করতে চায় না, বরং তার ভাষায় আন্তরিক পরামর্শ প্রদান করে। বার্তার শেষে লারিজানি জোর দিয়ে বলেন যে, ইসলামি উম্মাহর মধ্যকার ঐক্যই মুসলিম বিশ্বের দেশগুলোর নিরাপত্তা, প্রগতি এবং স্বাধীনতা নিশ্চিত করতে পারে।

আরও

ওয়াশিংটনে ইউক্রেনের রাষ্ট্রদূত পদে যেতে চাইছেন না কেউই; বিপাকে জেলেনস্কি

আন্তর্জাতিক

ওয়াশিংটনে ইউক্রেনের রাষ্ট্রদূত পদে যেতে চাইছেন না কেউই; বিপাকে জেলেনস্কি

ভলোদিমির জেলেনস্কি এখন একটি বড় সংকটে পড়েছেন। ওয়াশিংটনের সবচেয়ে কঠিন এই কাজ কেউই করতে চাইছেন না। যুদ্ধের এই স্পর্শকাত...

২০২৬-০৮-১৪ ২২:২৮

ভারতীয় সেনাবাহিনীর ‘অগ্নিবীর’ প্রকল্পে ঢুকতে আন্দোলনে নেপালি তরুণরা

আন্তর্জাতিক

ভারতীয় সেনাবাহিনীর ‘অগ্নিবীর’ প্রকল্পে ঢুকতে আন্দোলনে নেপালি তরুণরা

ভারতীয় সেনাবাহিনীর ‘অগ্নিবীর’ প্রকল্পে অন্তর্ভুক্ত হতে আন্দোলন শুরু হয়েছে নেপালে। আজ শুক্রবার দেশটির পশ্চিমাঞ্চলীয় পর্যট...

২০২৬-০৮-১৪ ১৪:৩৩

ইরানের বন্দরগুলোতে ‘অনির্দিষ্টকালের জন্য’ অবরোধের ইঙ্গিত হেগসেথের

আন্তর্জাতিক

ইরানের বন্দরগুলোতে ‘অনির্দিষ্টকালের জন্য’ অবরোধের ইঙ্গিত হেগসেথের

ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌবাহিনীর জারি করা অবরোধ অনির্দিষ্টকালের জন্য হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রত...

২০২৬-০৮-১৪ ১০:২৯

নতুন সমীকরণ, এবার শক্তিশালী সামরিক কাঠামো গড়ছে সৌদি-পাকিস্তান-তুরস্ক

আন্তর্জাতিক

নতুন সমীকরণ, এবার শক্তিশালী সামরিক কাঠামো গড়ছে সৌদি-পাকিস্তান-তুরস্ক

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় এবার একটি অভিন্ন রাজনৈতিক ও সামরিক কাঠামো গড়ে তুলতে যাচ্ছে সৌদি আরব, পাকিস্তান ও তুরস...

২০২৬-০৮-১৩ ২১:০৯

ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির দায়িত্ব: এরদোয়ান

আন্তর্জাতিক

ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির দায়িত্ব: এরদোয়ান

ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির বিশেষ করে মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে জানিয়েছেন তুরস্কের প্রেস...

২০২৬-০৮-১৩ ০৯:৫১

যুক্তরাষ্ট্রে সেনাবাহিনীর অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে সেনাবাহিনীর অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় হেলিকপ্টারে থাকা দুই সেনা নিহত হয়েছেন। বুধবার (১২...

২০২৬-০৮-১৩ ০৯:০১