বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের তেল ভাণ্ডার নিয়ে চাঞ্চল্যকর তথ্য: বিশ্ব চলবে মাত্র ৪ দিন

যুক্তরাষ্ট্রের তেল ভাণ্ডার নিয়ে চাঞ্চল্যকর তথ্য: বিশ্ব চলবে মাত্র ৪ দিন

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল ভাণ্ডারে বর্তমানে প্রায় ৪১ কোটি ৩৩ লাখ ব্যারেল অপরিশোধিত তেল মজুত রয়েছে, যা দিয়ে বিশ্বজুড়ে মাত্র চার দিনের চাহিদা পূরণ সম্ভব বলে জানা গেছে।

শুক্রবার মার্কিন জ্বালানি মন্ত্রণালয় জানায়, তারা কৌশলগত তেল ভাণ্ডার থেকে ৮৪ লাখ ৮০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল চারটি কোম্পানিকে ঋণ হিসেবে দিয়েছে। যুদ্ধ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়।

ঋণ পাওয়া কোম্পানিগুলো হলো— গ্যানর ইউএসএ, ফিলিপস ৬৬, ট্রাফিগুরা ট্রেডিং এবং ম্যাকোয়ারি কমোডিটিজ ট্রেডিং।

মন্ত্রণালয় আরও জানায়, এর আগে ১ এপ্রিল ঘোষণা দেওয়া হয়েছিল যে, দ্বিতীয় ধাপে সর্বোচ্চ এক কোটি ব্যারেল তেল ঋণ হিসেবে দেওয়া হবে। চলতি বছর ও আগামী বছরে মোট প্রায় ১ কোটি ৭২ লাখ ব্যারেল তেল কৌশলগত ভাণ্ডার থেকে বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে।

এই উদ্যোগ আন্তর্জাতিক জ্বালানি সংস্থার সঙ্গে ৩২টি দেশের সমন্বিত চুক্তির অংশ, যার আওতায় মোট ৪০ কোটি ব্যারেল তেল বাজারে সরবরাহ করা হবে।

কর্তৃপক্ষের মতে, ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনা বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে। সেই প্রভাব কমাতেই কৌশলগত মজুত থেকে ধাপে ধাপে তেল ছাড়া হচ্ছে।

এর আগে প্রথম ধাপে তেল ছাড়ের সময় প্রত্যাশিত পরিমাণের তুলনায় কম সরবরাহ পাওয়া যায় বলে জানা যায়।

সূত্র: পার্সটুডে

আরও

গাজায় শরণার্থী শিবিরে ৪ জনকে হত্যা করল ইসরায়েল

আন্তর্জাতিক

গাজায় শরণার্থী শিবিরে ৪ জনকে হত্যা করল ইসরায়েল

গাজার আল-শাতি শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় চারজন বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়...

২০২৬-০৪-১৫ ০৮:৩০

রাশিয়ার তেল আনতে বাংলাদেশকে সবুজ সংকেত যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক

রাশিয়ার তেল আনতে বাংলাদেশকে সবুজ সংকেত যুক্তরাষ্ট্রের

চলমান জ্বালানি সংকট মোকাবিলায় রাশিয়া থেকে তেল আমদানির বিষয়ে বাংলাদেশকে সম্মতি দিয়েছে যুক্তরাষ্ট্র। কূটনৈতিক সূত্র জানিয়ে...

২০২৬-০৪-১৪ ২৩:৫৯

আমরা দুই দিনের মধ্যে ইরানের সঙ্গে আলোচনায় বসতে পারি: ট্রাম্প

আন্তর্জাতিক

আমরা দুই দিনের মধ্যে ইরানের সঙ্গে আলোচনায় বসতে পারি: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা আগামী দুই দিনের মধ্যে পুনরায় শুরু হতে পারে বলে নিউইয়র্ক পোস্টকে জানিয়েছেন মার্কিন প...

২০২৬-০৪-১৪ ২৩:৫৭

যুদ্ধে নিজেদের প্রায় ৩৩ লাখ কোটি টাকা ক্ষয়ক্ষতির তথ্য দিলো ইরান

আন্তর্জাতিক

যুদ্ধে নিজেদের প্রায় ৩৩ লাখ কোটি টাকা ক্ষয়ক্ষতির তথ্য দিলো ইরান

দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিজেদের ২৭০ বিলিয়ন ডলারের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ইরান। বাংলাদেশি...

২০২৬-০৪-১৪ ২০:১৭

আন্দামান সাগরে নৌকাডুবে ২৫০ যাত্রী নিখোঁজ, আছেন বাংলাদেশি নাগরিকও

আন্তর্জাতিক

আন্দামান সাগরে নৌকাডুবে ২৫০ যাত্রী নিখোঁজ, আছেন বাংলাদেশি নাগরিকও

আন্দামান সাগরে একটি ট্রলার ডুবির ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ কমপক্ষে ২৫০ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে রোহিঙ্গা শরণার...

২০২৬-০৪-১৪ ২০:১৬

কিমের উপস্থিতিতে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

আন্তর্জাতিক

কিমের উপস্থিতিতে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

ডেস্ট্রয়ার ‘চোয়ে হিয়ন’র কার্যক্ষমতা যাচাইয়ের অংশ হিসেবে কৌশলগত ক্রুজ মিসাইল এবং অ্যান্টি-শিপ মিসাইল বা জাহাজ বিধ্বংসী...

২০২৬-০৪-১৪ ২০:০৪