শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বিরল গোয়েন্দা বিমান যেভাবে ধ্বংস করল ইরান, আহত ১২ সেনা

যুক্তরাষ্ট্রের বিরল গোয়েন্দা বিমান যেভাবে ধ্বংস করল ইরান, আহত ১২ সেনা

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একটি বিশেষ গোয়েন্দা বিমানে হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে ইরান। ওয়াশিংটনের কাছে এমন বিরল উড়োজাহাজ রয়েছে মাত্র ১৬টি। বিশেষ রাডার সংযুক্ত এই আকাশযানটি আগাম সতর্কতা দেয়া ও গোয়েন্দা তথ্য পাঠানোর মাধ্যমে আকাশ নিয়ন্ত্রণের কাজে সহায়তা করত।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন কর্মকর্তারা। এর আ শুক্রবার সৌদির প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে হামলা চালায় ইরান। এ সময় এ আকাশযানটিকে টার্গেট করা হয়। ওই হামলায় যুক্তরাষ্ট্রের ১২ সেনাও আহত হন। এছাড়া একই হামলায় কয়েকটি রিফুয়েলিং বিমানও ধ্বংস হয়।

প্রকাশিত ভিডিও বার্তায় দেখা গেছে, বোয়িং ই-৩ সেনট্রি মডেলের উড়োজাহাজটি প্রায় ধ্বংস হয়ে গেছে। কয়েকজন আরব কর্মকর্তা জানিয়েছেন, একাধিক রিফুয়েলিং উড়োজাহাজের সঙ্গে এই বিশেষ বিমানটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই উড়োজাহাজ উন্নত প্রযুক্তির রাডার ব্যবহার করে কয়েকশ কিলোমিটার দূরে থাকা যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারে। এতে করে আকাশ থেকে সেনা কমান্ডারদের এটি যুদ্ধক্ষেত্রের তাৎক্ষণিক চিত্র দিতে পারে।

এটি ধ্বংসের আগে যুক্তরাষ্ট্রের কাছে এ মডেলের মাত্র ১৬টি উড়োজাহাজ ছিল। কয়েক দশক আগে এদের সংখ্যার পরিমাণ ছিল প্রায় ৩০টি।

সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছে, ই-৩ সেন্ট্রি ফ্লিটের আকাশযান সহজে রিপ্লেস করা যায় না। আর যদিও রিপ্লেস করতে হয় তাহলে আনতে হবে ই-৭ ওয়েজটেইল বিমান। যেগুলোর একেকটির দাম ৭০০ মিলিয়ন ডলার।

আরও

ওয়াশিংটনে ইউক্রেনের রাষ্ট্রদূত পদে যেতে চাইছেন না কেউই; বিপাকে জেলেনস্কি

আন্তর্জাতিক

ওয়াশিংটনে ইউক্রেনের রাষ্ট্রদূত পদে যেতে চাইছেন না কেউই; বিপাকে জেলেনস্কি

ভলোদিমির জেলেনস্কি এখন একটি বড় সংকটে পড়েছেন। ওয়াশিংটনের সবচেয়ে কঠিন এই কাজ কেউই করতে চাইছেন না। যুদ্ধের এই স্পর্শকাত...

২০২৬-০৮-১৪ ২২:২৮

ভারতীয় সেনাবাহিনীর ‘অগ্নিবীর’ প্রকল্পে ঢুকতে আন্দোলনে নেপালি তরুণরা

আন্তর্জাতিক

ভারতীয় সেনাবাহিনীর ‘অগ্নিবীর’ প্রকল্পে ঢুকতে আন্দোলনে নেপালি তরুণরা

ভারতীয় সেনাবাহিনীর ‘অগ্নিবীর’ প্রকল্পে অন্তর্ভুক্ত হতে আন্দোলন শুরু হয়েছে নেপালে। আজ শুক্রবার দেশটির পশ্চিমাঞ্চলীয় পর্যট...

২০২৬-০৮-১৪ ১৪:৩৩

ইরানের বন্দরগুলোতে ‘অনির্দিষ্টকালের জন্য’ অবরোধের ইঙ্গিত হেগসেথের

আন্তর্জাতিক

ইরানের বন্দরগুলোতে ‘অনির্দিষ্টকালের জন্য’ অবরোধের ইঙ্গিত হেগসেথের

ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌবাহিনীর জারি করা অবরোধ অনির্দিষ্টকালের জন্য হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রত...

২০২৬-০৮-১৪ ১০:২৯

নতুন সমীকরণ, এবার শক্তিশালী সামরিক কাঠামো গড়ছে সৌদি-পাকিস্তান-তুরস্ক

আন্তর্জাতিক

নতুন সমীকরণ, এবার শক্তিশালী সামরিক কাঠামো গড়ছে সৌদি-পাকিস্তান-তুরস্ক

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় এবার একটি অভিন্ন রাজনৈতিক ও সামরিক কাঠামো গড়ে তুলতে যাচ্ছে সৌদি আরব, পাকিস্তান ও তুরস...

২০২৬-০৮-১৩ ২১:০৯

ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির দায়িত্ব: এরদোয়ান

আন্তর্জাতিক

ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির দায়িত্ব: এরদোয়ান

ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির বিশেষ করে মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে জানিয়েছেন তুরস্কের প্রেস...

২০২৬-০৮-১৩ ০৯:৫১

যুক্তরাষ্ট্রে সেনাবাহিনীর অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে সেনাবাহিনীর অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় হেলিকপ্টারে থাকা দুই সেনা নিহত হয়েছেন। বুধবার (১২...

২০২৬-০৮-১৩ ০৯:০১