শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস

যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস

অত্যন্ত জটিল অভিযান চালিয়ে ইরান থেকে নিজেদের বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমানের পাইলট ও ক্রুকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র। তবে এই অভিযানে অংশ নেওয়া দুটি পরিবহণ খোয়াতে হয়েছে মার্কিনিদের।

সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, বিধ্বস্ত যুদ্ধবিমান এফ-১৫ এর ক্রুকে উদ্ধারে ইরানে নেওয়া হয়েছিল দুটি পরিবহন বিমান। কিন্তু সেগুলো ইরানে আটকে যায়। এরপর ওই ক্রু ও কমান্ডোদের উদ্ধারে যায় আরও তিনটি পরিবহন বিমান।

যেহেতু ওই দুটি পরিবহন বিমান তারা আর উড়িয়ে নিয়ে আসতে পারছিল না। তাই সেগুলো সেখানেই ধ্বংস করে দেওয়া হয়, যেন বিমানগুলো ইরানিদের হাতে না পড়ে এবং তারা এগুলো ব্যবহার না করতে পারে।

ইরানের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, তাদের একটি দুর্গম অঞ্চলে অস্থায়ী রানওয়ে তৈরি করেছিল মার্কিন কমান্ডোরা। আর পরিবহন বিমানগুলো সেখানেই আটকা পড়েছিল।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, যুদ্ধবিমানের ক্রু উদ্ধার অভিযানে অংশ নিয়েছিল কয়েকশ সেনা। ওই ক্রু যুদ্ধবিমানটির ‘ওয়েপন সিস্টেম অফিসার’ ছিলেন। তাকে ইরান থেকে বের করে কুয়েতে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে।

এদিকে যুদ্ধবিমানের ক্রুদের উদ্ধারের ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “ আমরা তাকে উদ্ধার করেছি! আমার প্রিয় আমেরিকান নাগরিকগণ, গত কয়েক ঘণ্টায় মার্কিন সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম সাহসী এক অনুসন্ধান ও উদ্ধার অভিযান সফলভাবে পরিচালনা করেছে। আমাদের একজন অসাধারণ ক্রু মেম্বার অফিসার, যিনি একজন অত্যন্ত সম্মানিত কর্নেল—আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, তিনি এখন সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন!”

সূত্র: নিউইয়র্ক টাইমস

আরও

ইসরায়েলি হামলায় লেবাননে বাংলাদেশি নারী নিহত

আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় লেবাননে বাংলাদেশি নারী নিহত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ইসরায়েলি হামলায় লেবাননে দীপালি বেগম (৩৪) নামে ফরিদপুরের এক নারী নিহত হয়েছেন। গত বুধবার (৮ এপ্র...

২০২৬-০৪-১০ ২২:২৯

ইরানে আটক মার্কিনিদের মুক্তির অনুরোধ তুলবে যুক্তরাষ্ট্র, আলোচনায় মানবিক ইস্যু

আন্তর্জাতিক

ইরানে আটক মার্কিনিদের মুক্তির অনুরোধ তুলবে যুক্তরাষ্ট্র, আলোচনায় মানবিক ইস্যু

যুদ্ধবিরতি শেষ করে দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে আসন্ন আলোচনায় ইরানে আটক মার্কিন নাগরিকদের মুক্তির বিষয়টি উত্থাপন করতে যা...

২০২৬-০৪-১০ ২১:৪৩

এপস্টেইন ও মেলানিয়া ট্রাম্পের অন্তরঙ্গ ছবি প্রকাশের অভিযোগ ফরাসি প্রেসিডেন্টের বিরুদ্ধে

আন্তর্জাতিক

এপস্টেইন ও মেলানিয়া ট্রাম্পের অন্তরঙ্গ ছবি প্রকাশের অভিযোগ ফরাসি প্রেসিডেন্টের বিরুদ্ধে

মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের একটি ভুয়া ছবি ফরাসি প্র...

২০২৬-০৪-১০ ২১:২১

সৌদি তেল পাইপলাইনে হামলা, বিশ্ববাজারে জ্বালানি সংকটের শঙ্কা

আন্তর্জাতিক

সৌদি তেল পাইপলাইনে হামলা, বিশ্ববাজারে জ্বালানি সংকটের শঙ্কা

সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ তেল অবকাঠামোয় হামলার ঘটনায় দেশটির জ্বালানি রপ্তানি সক্ষমতায় বড় ধাক্কা লেগেছে। এতে বৈশ্বিক জ...

২০২৬-০৪-১০ ১৯:১৮