শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

ভারী বৃষ্টিতে দুই জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা

ভারী বৃষ্টিতে দুই জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা

দেশজুড়ে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর মধ্যে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে নদ-নদীর পানি বেড়ে দুই জেলার কোথাও কোথাও নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

শনিবার (২৯ আগস্ট) এক পূর্বাভাসে এ আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

আবহাওয়া সংস্থাগুলোর তথ্যের বরাত দিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর ওডিশা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

এ ছাড়া আগামী তিন দিন দেশের অভ্যন্তরে সিলেট, ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রাম বিভাগ এবং তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

পূর্বাভাসে বলা হয়, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সিলেট বিভাগের মনু, ধলাই ও খোয়াই নদীর পানি বেড়েছে। আগামী একদিন এসব নদীর পানি আরও বাড়তে পারে এবং পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে।

এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় মনু, ধলাই ও খোয়াই নদীর কয়েকটি পয়েন্টে পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। ফলে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার এসব নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি বেড়েছে। আগামী একদিন এসব নদীর পানি দ্রুত বাড়তে পারে। দ্বিতীয় দিন স্থিতিশীল থাকার পর তৃতীয় দিন পানি কমতে পারে।

এদিকে ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল ছিল। আগামী একদিনও তা স্থিতিশীল থাকতে পারে। তবে পরবর্তী চার দিন পানি বাড়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে আগামী পাঁচ দিন গঙ্গা-পদ্মা নদীর পানি স্থিতিশীল থাকতে পারে এবং এসব নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানিও গত ২৪ ঘণ্টায় বেড়েছে। আগামী তিন দিন এ দুটি নদীর পানি বাড়তে পারে।

এ ছাড়া উত্তরাঞ্চলের তিস্তা ও ধরলা নদীর পানি গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল থাকলেও দুধকুমার নদীর পানি কমেছে। আগামী একদিন এসব নদীর পানি স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী দুই দিন বাড়তে পারে।

আরও

সাবেক ভূমিমন্ত্রীর পিএসসহ ৭৮ জনের নামে মামলা, গ্রেপ্তার ২

জাতীয়

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল সাবেক ভূমিমন্ত্রীর পিএসসহ ৭৮ জনের নামে মামলা, গ্রেপ্তার ২

চট্টগ্রামের আনোয়ারায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ৭৮ জনের নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা...

২০২৬-০৮-২৯ ১০:০৮

তারেক রহমানকে দিল্লিতে নিতে কেন মরিয়া ভারত

জাতীয়

বিবিসির প্রতিবেদন তারেক রহমানকে দিল্লিতে নিতে কেন মরিয়া ভারত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লি সফরে নিতে আগ্রহী ভারত। দুই দেশের সম্পর্কে টানাপোড়েনের মধ্যে এই সফরকে সম্পর...

২০২৬-০৮-২৮ ২২:৪৬

শিগগিরই মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

জাতীয়

শিগগিরই মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশ...

২০২৬-০৮-২৮ ২২:২৪

ইতিহাস-ঐতিহ্যের রঙে রাঙল পুরান ঢাকা, হাজারো মানুষের বর্ণিল শোভাযাত্রা

জাতীয়

ইতিহাস-ঐতিহ্যের রঙে রাঙল পুরান ঢাকা, হাজারো মানুষের বর্ণিল শোভাযাত্রা

ঢাকার সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে অ...

২০২৬-০৮-২৮ ২০:৪৯

জার্মান ভিসা আবেদনকারীদের দূতাবাসে প্রবেশে নতুন নির্দেশনা

জাতীয়

জার্মান ভিসা আবেদনকারীদের দূতাবাসে প্রবেশে নতুন নির্দেশনা

ভিসা আবেদনকারীদের দূতাবাসে প্রবেশের ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাস। সম্প্রতি দূতাবাসের অফি...

২০২৬-০৮-২৮ ২০:৪৪