শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ট্রাম্পের মাথায় হাত, বৈশ্বিক জ্বালানি বাজার এখন ইরানের নিয়ন্ত্রণে

ট্রাম্পের মাথায় হাত, বৈশ্বিক জ্বালানি বাজার এখন ইরানের নিয়ন্ত্রণে

চলতি সপ্তাহে বিশ্বের অন্যতম বৃহৎ তেল কোম্পানি সৌদি আরামকো তাদের ক্রেতাদের জানায়, আগামী এপ্রিলের রপ্তানির জন্য কোন বন্দর ব্যবহার করা হবে, সে বিষয়ে এখনও তারা স্পষ্টভাবে কিছু জানে না। আরামকোর এই বার্তার পর একটি বিষয় স্পষ্ট, বিশ্বের জ্বালানির বাজারের লাগাম এখন ইরানে হাতে।

বিশ্বজুড়ে সৌদি তেলের ক্রেতাদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, তারা হয়তো লোহিত সাগরের বন্দর দিয়ে তেল পেতে পারেন, আবার পরিস্থিতির উন্নতি হলে উপসাগরীয় বন্দর দিয়েও সরবরাহ পেতে পারেন।

চিঠি পাওয়ার পর সৌদি তেলের একজন নিয়মিত ক্রেতা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘এই যুদ্ধ কখন শেষ হবে তা জানতে হলে হয়তো আমাকে সরাসরি ইরানকেই ফোন করতে হবে, তাহলেই বুঝব কখন আমার তেল পাব।’

তার এই মন্তব্যে একটি বিষয় পরিষ্কার–যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চাইলে যেকোনও মুহূর্তে বিজয় ঘোষণা করেতে পারে, কিন্তু সত্যিকারার্থে যুদ্ধের স্থায়িত্ব নির্ধারণ করবে ইরানই। কারণ হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। সামরিক শক্তিতে ঢের এগিয়ে থাকলেও এই প্রণালিতে তেলবাহী জাহাজে নিরাপত্তা দিতে পারবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাবে তেহরান হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর ফলে বিশ্বব্যাপী তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০ শতাংশ সরবরাহ কার্যত বন্ধ হয়ে গেছে, যা শোধনাগার, পেট্রোকেমিক্যাল কারখানা, বিদ্যুৎকেন্দ্র এবং জ্বালানি-নির্ভর শিল্পে বড় ধাক্কা দিয়েছে।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন কোম্পানির নির্বাহী এবং তাদের পশ্চিমা অংশীদারেরা সতর্ক করে বলেছেন, যুদ্ধ এই মুহূর্তে থেমে গেলেও জাহাজ চলাচল ও উৎপাদন দ্রুত স্বাভাবিক করা সম্ভব হবে না। স্বল্পমূল্যের ড্রোন তৈরি ও মোতায়েনের সক্ষমতার কারণে ইরান দীর্ঘ সময় ধরে সমুদ্রপথে বাণিজ্য ব্যাহত বা অচল করে দেয়ার ক্ষমতা রাখে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র হয়ত নিরাপত্তা দিয়ে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরুদ্ধারের চেষ্টা করবে। এ পরিকল্পনাকে পূর্ণতা দিতে মিত্র দেশগুলোকেও যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন তিনি।

তবে উপসাগরীয় জ্বালানি শিল্পের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি তেহরানের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে না পারে, তাহলে শুধু নৌবাহিনীর পাহারায় বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক হবে না। তিনি বলেন, ইরান নিরাপদ চলাচলের নিশ্চয়তা না দেয়া পর্যন্ত তার ট্যাঙ্কারগুলো বন্দরেই থাকবে।

ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের ইয়ানবু বন্দরে হামলা চালালে পরিস্থিতি আরও গুরুতর হতে পারে। সৌদি আরবের জন্য এটি বর্তমানে লোহিত সাগর দিয়ে তেল রপ্তানির একমাত্র বিকল্প পথ।

ইরানি হামলার কারণে সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন এবং ইসরায়েলের কিছু শোধনাগার বন্ধ হয়ে গেছে। এতে তেল ও গ্যাসের দাম সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে। বিশ্লেষকদের মতে, সংঘাত দ্রুত শেষ হলেও বাজারে কয়েক সপ্তাহ অস্থিরতা থাকবে। মরগ্যান স্ট্যানলির বিশ্লেষকরাও একই সতর্কতা দিয়েছেন।

আরও

ওয়াশিংটনে ইউক্রেনের রাষ্ট্রদূত পদে যেতে চাইছেন না কেউই; বিপাকে জেলেনস্কি

আন্তর্জাতিক

ওয়াশিংটনে ইউক্রেনের রাষ্ট্রদূত পদে যেতে চাইছেন না কেউই; বিপাকে জেলেনস্কি

ভলোদিমির জেলেনস্কি এখন একটি বড় সংকটে পড়েছেন। ওয়াশিংটনের সবচেয়ে কঠিন এই কাজ কেউই করতে চাইছেন না। যুদ্ধের এই স্পর্শকাত...

২০২৬-০৮-১৪ ২২:২৮

ভারতীয় সেনাবাহিনীর ‘অগ্নিবীর’ প্রকল্পে ঢুকতে আন্দোলনে নেপালি তরুণরা

আন্তর্জাতিক

ভারতীয় সেনাবাহিনীর ‘অগ্নিবীর’ প্রকল্পে ঢুকতে আন্দোলনে নেপালি তরুণরা

ভারতীয় সেনাবাহিনীর ‘অগ্নিবীর’ প্রকল্পে অন্তর্ভুক্ত হতে আন্দোলন শুরু হয়েছে নেপালে। আজ শুক্রবার দেশটির পশ্চিমাঞ্চলীয় পর্যট...

২০২৬-০৮-১৪ ১৪:৩৩

ইরানের বন্দরগুলোতে ‘অনির্দিষ্টকালের জন্য’ অবরোধের ইঙ্গিত হেগসেথের

আন্তর্জাতিক

ইরানের বন্দরগুলোতে ‘অনির্দিষ্টকালের জন্য’ অবরোধের ইঙ্গিত হেগসেথের

ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌবাহিনীর জারি করা অবরোধ অনির্দিষ্টকালের জন্য হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রত...

২০২৬-০৮-১৪ ১০:২৯

নতুন সমীকরণ, এবার শক্তিশালী সামরিক কাঠামো গড়ছে সৌদি-পাকিস্তান-তুরস্ক

আন্তর্জাতিক

নতুন সমীকরণ, এবার শক্তিশালী সামরিক কাঠামো গড়ছে সৌদি-পাকিস্তান-তুরস্ক

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় এবার একটি অভিন্ন রাজনৈতিক ও সামরিক কাঠামো গড়ে তুলতে যাচ্ছে সৌদি আরব, পাকিস্তান ও তুরস...

২০২৬-০৮-১৩ ২১:০৯

ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির দায়িত্ব: এরদোয়ান

আন্তর্জাতিক

ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির দায়িত্ব: এরদোয়ান

ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির বিশেষ করে মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে জানিয়েছেন তুরস্কের প্রেস...

২০২৬-০৮-১৩ ০৯:৫১

যুক্তরাষ্ট্রে সেনাবাহিনীর অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে সেনাবাহিনীর অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় হেলিকপ্টারে থাকা দুই সেনা নিহত হয়েছেন। বুধবার (১২...

২০২৬-০৮-১৩ ০৯:০১