সোমবার, ৬ জুলাই ২০২৬ ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অর্থনীতি

তেল উৎপাদন বাড়াচ্ছে ওপেক প্লাস, জ্বালানি বাজারে স্বস্তি

তেল উৎপাদন বাড়াচ্ছে ওপেক প্লাস, জ্বালানি বাজারে স্বস্তি

বৈশ্বিক জ্বালানি বাজারে সরবরাহ স্বাভাবিক করতে আগামী আগস্ট থেকে দৈনিক ১ লাখ ৮৮ হাজার ব্যারেল তেল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের প্রধান তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক প্লাস।

রোববার (৫ জুলাই) সৌদি আরব, রাশিয়া, ইরাক, কুয়েত, কাজাখস্তান, আলজেরিয়া ও ওমানসহ জোটের সদস্য দেশগুলোর মন্ত্রীরা ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেন। বৈঠক শেষে ওপেক প্লাস এক বিবৃতিতে জানায়, আগস্ট থেকে নতুন উৎপাদন কোটা কার্যকর হবে।

ওপেক প্লাসের এ সিদ্ধান্ত এমন সময়ে এলো, যখন ইরানকে ঘিরে আঞ্চলিক সংঘাত এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বৈশ্বিক তেল সরবরাহ ও বাজারে অস্থিরতা তৈরি হয়েছিল। তবে সাম্প্রতিক তেহরান-ওয়াশিংটন সমঝোতার ফলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার ইঙ্গিত মিলছে।

এর আগে জুন ও জুলাই মাসেও একই পরিমাণ উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিল জোটটি। তবে সংঘাতের কারণে উৎপাদন ও সরবরাহ প্রত্যাশিত মাত্রায় বাড়ানো সম্ভব হয়নি।

বিশ্লেষকদের মতে, চীনের তেল আমদানি কমে যাওয়া, মধ্যপ্রাচ্যের বাইরের দেশগুলোর উৎপাদন বৃদ্ধি এবং আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) কৌশলগত মজুদ ব্যবহারের ফলে বাজারে কিছুটা ভারসাম্য ফিরেছে। পাশাপাশি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক হলে আগামী মাসগুলোতে তেল সরবরাহ আরও বাড়তে পারে।

তবে ওপেক প্লাসের সামনে নতুন চ্যালেঞ্জও রয়েছে। সদস্য দেশগুলোর উৎপাদন বৃদ্ধি এবং বাজারে অতিরিক্ত সরবরাহের সম্ভাবনার কারণে ভবিষ্যতে তেলের দামের ওপর চাপ সৃষ্টি হতে পারে বলে মনে করছেন জ্বালানি বিশ্লেষকরা।

আরও

কন্টেইনার হ্যান্ডলিং-সহ সব সূচকে রেকর্ড গড়লো চট্টগ্রাম বন্দর

অর্থনীতি

কন্টেইনার হ্যান্ডলিং-সহ সব সূচকে রেকর্ড গড়লো চট্টগ্রাম বন্দর

চট্টগ্রাম বন্দর আবারও ‘জিরো ওয়েটিং টাইম’-এ ফিরেছে, যার ফলে বহির্নোঙরে জাহাজের অপেক্ষা এখন শূন্যে নেমে এসেছে। এতে জাহাজে...

২০২৬-০৭-০১ ১৭:৫৩

খেলাপি ঋণ কমাতে সুদ মওকুফের সিদ্ধান্ত, এই সুবিধা কারা পাবেন?

অর্থনীতি

খেলাপি ঋণ কমাতে সুদ মওকুফের সিদ্ধান্ত, এই সুবিধা কারা পাবেন?

ব্যাংক খাতের বিপুল খেলাপি ঋণ আদায়ে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশের ব্যাংক খাতে যে বিপুল পরিমাণ খেলাপি ঋণ রয়েছ...

২০২৬-০৭-০১ ১৭:৩৭

পেনশন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর

অর্থনীতি

পেনশন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর

নতুন অর্থবছর ২০২৬-২৭ শুরুর সঙ্গে সঙ্গে সরকারি চাকরিজীবীদের পাশাপাশি দেশের লাখ লাখ সরকারি পেনশনভোগীদের জন্য এসেছে স্বস্তি...

২০২৬-০৭-০১ ১৪:৩৮

ব্যাংক রেজল্যুশন আইনে বড় পরিবর্তনের ঘোষণা

অর্থনীতি

ব্যাংক রেজল্যুশন আইনে বড় পরিবর্তনের ঘোষণা

একীভূত হওয়া দুর্বল ব্যাংকগুলোর মালিকানায় পুরনো মালিকদের ফেরত আসার সুযোগ রেখে ‘ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬’-এ যুক্ত করা ১৮...

২০২৬-০৬-২৯ ২১:০৭

সঞ্চয়পত্র নিয়ে কঠোর নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক

অর্থনীতি

সঞ্চয়পত্র নিয়ে কঠোর নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক

সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহী গ্রাহকদের নিরুৎসাহিত করা কিংবা সেবা প্রদানে অনীহার অভিযোগের পর এবার কঠোর অবস্থান নিয়েছে বাংলা...

২০২৬-০৬-২৪ ২০:৫২